ঢাকা ০৩:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
নিরাপদ সড়ক গড়তে শিক্ষার্থীদেরও আইন মানতে হবে দিল্লিতে বিক্ষোভের স্থান পরিবর্তন, তালিকা থেকে বাদ যন্তর-মন্তর ‘ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব’ দুই হাত ছাড়াই পা দিয়ে লিখে পড়াশোনা, এখন ১৪৫ শিশুর শিক্ষক দুঃখু মিয়া লিটনের সেঞ্চুরি, আফগানিস্তানের লক্ষ্য ৪৭৯ রান রূপগঞ্জে অটোরিকশা ছিনতাইয়ে চালককে হত্যা, গ্রেফতার ২ গোয়েন্দা সিনেমাকেও হার মানানো অভিযান, আশুলিয়ায় ডাকাত সর্দার শাওনসহ আটক ৬ গুগল ম্যাপে যেকোনো স্থান চিহ্নিত করবেন যেভাবে করাচিতে ২০ অক্টোবর পর্যন্ত ১৪৪ ধারা, বিক্ষোভ-সমাবেশে নিষেধাজ্ঞা নারী-শিশুর প্রতি সহিংসতা ও যৌন হয়রানিতে ‘জিরো টলারেন্স’ বাস্তবায়নের আহ্বান রাষ্ট্রপতির
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

 বগুড়ায় ফ্লাইং একাডেমি গড়ার পরিকল্পনা, জানালেন বিমান প্রতিমন্ত্রী

বগুড়ায় বিমানবন্দর উন্নয়নের পাশাপাশি একটি ফ্লাইং একাডেমি স্থাপনের পরিকল্পনার কথা জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

রাজধানীতে ডিসি সম্মেলনের দ্বিতীয় দিনের এক অধিবেশন শেষে সাংবাদিকদের তিনি জানান, প্রস্তাবিত এই একাডেমির সম্ভাব্যতা যাচাইয়ের জন্য একটি টিম শিগগিরই বগুড়ায় যাবে। যাচাই শেষে দ্রুত সময়ের মধ্যে প্রকল্প বাস্তবায়নের আশা করা হচ্ছে।

আরও পড়ুনঃ  সন্ধ্যার মধ্যে ৪ জেলায় ঝড়ের শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত

তিনি আরও বলেন, দেশে নতুন প্রজন্মের পাইলট তৈরি এবং এভিয়েশন খাতে দক্ষ জনবল বাড়ানোর লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হচ্ছে। শুধু দেশের চাহিদা নয়, আন্তর্জাতিক এয়ারলাইন্সেও কাজের সুযোগ তৈরি করাই এর উদ্দেশ্য।

আরও পড়ুনঃ  প্রধানমন্ত্রীর সময় অনুযায়ী নির্ধারিত হবে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন

প্রতিমন্ত্রী জানান, বর্তমানে বাংলাদেশে প্রশিক্ষিত পাইলটের একটি অংশ বিদেশি এয়ারলাইন্সে কাজ করছে, যা বৈদেশিক মুদ্রা অর্জনের ক্ষেত্রেও ইতিবাচক ভূমিকা রাখছে। তাই এ খাতে প্রশিক্ষণ সুবিধা বাড়ানো হচ্ছে।

এছাড়া তিনি জানান, দেশের বিমান বহর আধুনিক করতে নতুন বোয়িং বিমান কেনার প্রক্রিয়া চলছে এবং কিছু বিমান লিজ নেওয়ার পরিকল্পনাও রয়েছে। পাশাপাশি অব্যবহৃত বিমানবন্দরগুলো সংস্কার করে অভ্যন্তরীণ রুটে চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে।

আরও পড়ুনঃ  নভেম্বর থেকে বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি টাকা পাঠানোর সুবিধা

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চলতি বছরের শেষ নাগাদ উদ্বোধন করা হতে পারে বলেও তিনি আশা প্রকাশ করেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

নিরাপদ সড়ক গড়তে শিক্ষার্থীদেরও আইন মানতে হবে

 বগুড়ায় ফ্লাইং একাডেমি গড়ার পরিকল্পনা, জানালেন বিমান প্রতিমন্ত্রী

আপডেটের সময়: ০২:০৭:৩২ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬

বগুড়ায় বিমানবন্দর উন্নয়নের পাশাপাশি একটি ফ্লাইং একাডেমি স্থাপনের পরিকল্পনার কথা জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

রাজধানীতে ডিসি সম্মেলনের দ্বিতীয় দিনের এক অধিবেশন শেষে সাংবাদিকদের তিনি জানান, প্রস্তাবিত এই একাডেমির সম্ভাব্যতা যাচাইয়ের জন্য একটি টিম শিগগিরই বগুড়ায় যাবে। যাচাই শেষে দ্রুত সময়ের মধ্যে প্রকল্প বাস্তবায়নের আশা করা হচ্ছে।

আরও পড়ুনঃ  রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলায় বগুড়ার শাহেদের মৃত্যু, স্বামীর ফোনের অপেক্ষায় ছিলেন স্ত্রী

তিনি আরও বলেন, দেশে নতুন প্রজন্মের পাইলট তৈরি এবং এভিয়েশন খাতে দক্ষ জনবল বাড়ানোর লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হচ্ছে। শুধু দেশের চাহিদা নয়, আন্তর্জাতিক এয়ারলাইন্সেও কাজের সুযোগ তৈরি করাই এর উদ্দেশ্য।

আরও পড়ুনঃ  প্রধানমন্ত্রীর সময় অনুযায়ী নির্ধারিত হবে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন

প্রতিমন্ত্রী জানান, বর্তমানে বাংলাদেশে প্রশিক্ষিত পাইলটের একটি অংশ বিদেশি এয়ারলাইন্সে কাজ করছে, যা বৈদেশিক মুদ্রা অর্জনের ক্ষেত্রেও ইতিবাচক ভূমিকা রাখছে। তাই এ খাতে প্রশিক্ষণ সুবিধা বাড়ানো হচ্ছে।

এছাড়া তিনি জানান, দেশের বিমান বহর আধুনিক করতে নতুন বোয়িং বিমান কেনার প্রক্রিয়া চলছে এবং কিছু বিমান লিজ নেওয়ার পরিকল্পনাও রয়েছে। পাশাপাশি অব্যবহৃত বিমানবন্দরগুলো সংস্কার করে অভ্যন্তরীণ রুটে চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে।

আরও পড়ুনঃ  নিদাল হাসানের মৃত্যুদণ্ড কার্যকরের দৃশ্য সরাসরি সম্প্রচারের ঘোষণা যুক্তরাষ্ট্রের