ঢাকা ০৬:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ভর্তি না পেয়ে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে হ্যাক রক্তমাখা সেই জাতীয় পতাকা প্রধানমন্ত্রীর হাতে তুলে দিলেন জুলাইযোদ্ধা শেখ আজিজুর স্টেশনে ট্রেন রেখে উধাও চালক, এক ঘণ্টা পর ফিরতেই গন্তব্যের পথে সাগরদাঁড়ী এক্সপ্রেস পুলিশ পরিচয়ে গভীর রাতে রিসোর্টে ডাকাতি, কর্মচারীদের জিম্মি করে লুট জিয়ার সৈনিকরা গত ১৬-১৭ বছরে শেখ হাসিনার একটি চুলও বাঁকা করতে পারেনি: সারজিস আলম  ভারতের বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল, কবে, কখন ও কোথায় হবে ঐতিহাসিক ম্যাচ? বিএনপির পরিণতি শেখ হাসিনার চেয়ে আরও ভয়াবহ হবে: সারজিস বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক জোরদারে ফলপ্রসূ আলোচনা: ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর বগুড়ায় ক্লিনিককে ৬০ হাজার, ভুয়া চিকিৎসককে ১ লাখ টাকা জরিমানা আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৬৫তম পর্ষদ সভা অনুষ্ঠিত
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

বৈরী আবহাওয়ায় মরিচ চাষে স্বস্তি দিচ্ছে ‘মালচিং’ পদ্ধতি

মানিকগঞ্জে অতি খরা ও অতিবৃষ্টির কারণে সনাতন পদ্ধতিতে মরিচ চাষ করে ব্যাপক ক্ষতির মুখে পড়ছেন কৃষকরা। তবে আধুনিক ‘মালচিং’ পদ্ধতিতে চাষাবাদ এখন কৃষকদের মধ্যে নতুন আশার সঞ্চার করছে। প্রতিকূল আবহাওয়ায় এই প্রযুক্তি কার্যকর প্রমাণিত হওয়ায় ধীরে ধীরে এর ব্যবহার বাড়ছে।

সনাতন পদ্ধতিতে ক্ষতির মুখে কৃষকরা

সরেজমিনে দেখা গেছে, মানিকগঞ্জের বিস্তীর্ণ মাঠজুড়ে মরিচ চাষ করা হলেও আবহাওয়ার বৈরিতায় সনাতন পদ্ধতির অনেক ক্ষেতেই গাছ নষ্ট হয়ে যাচ্ছে। কোথাও ফুল ও ফল ঝরে পড়ছে, আবার কোথাও গাছ ঢলে পড়ে মারা যাচ্ছে।

কৃষকদের অভিযোগ, দীর্ঘ পরিশ্রম ও খরচের পরও এবার তারা লাভের মুখ দেখতে পারছেন না।

আরও পড়ুনঃ  আগামী ফিফা বিশ্বকাপের সম্প্রচার শূন্য ব্যয় থেকে লাভজনক হবে: তথ্যমন্ত্রী

একজন কৃষক আলতাব বলেন, “বাপ-দাদার পদ্ধতিতে চাষ করেও এবার গাছ টিকিয়ে রাখা যাচ্ছে না। খুব কষ্টে আছি।”

আরেক কৃষক রাহুল ইসলাম জানান, গাছে রোগবালাই ও থুবড়া সমস্যা দেখা দিয়েছে। তার ভাষায়, “গাছ একেবারে নষ্ট হয়ে যাচ্ছে, কোনো সমাধান পাচ্ছি না।”

আব্দুল সিদ্দিকী নামের আরেক কৃষক বলেন, “ঋণ করে চাষ করেছি, এখন বড় ক্ষতির আশঙ্কায় আছি।”

মালচিং পদ্ধতিতে আশার আলো

অন্যদিকে আধুনিক মালচিং পদ্ধতিতে মরিচ চাষে অনেক কৃষক সফলতা পাচ্ছেন। এই পদ্ধতিতে খরা ও অতিবৃষ্টির প্রভাব তুলনামূলক কম হওয়ায় গাছ সুস্থ থাকে এবং উৎপাদন ভালো হচ্ছে।

আরও পড়ুনঃ  নতুন রাষ্ট্রপতি নির্বাচন: শনিবারই আসতে পারে বিএনপির চূড়ান্ত সিদ্ধান্ত

মানিকগঞ্জে গত বছর যেখানে মাত্র ৭ হেক্টর জমিতে মালচিং পদ্ধতিতে মরিচ চাষ হয়েছিল, এবার তা বেড়ে ১৪ হেক্টরে পৌঁছেছে।

ঘিওর উপজেলার কৃষক আবুল হোসেন বলেন, “আমার ভাইয়ের সফলতা দেখে আমি এ বছর আধা বিঘা জমিতে মালচিং পদ্ধতিতে চাষ করেছি। গাছের অবস্থা ভালো।”

আরেক কৃষক সিদ্দিকুর রহমান জানান, “সনাতন পদ্ধতিতে ক্ষতি হয়েছে, তাই আগামীতে পুরোপুরি মালচিং পদ্ধতিতেই চাষ করব।”

কৃষি কর্মকর্তাদের মতামত

কৃষি সম্প্রসারণ অধিদফতরের জেলা প্রশিক্ষণ কর্মকর্তা মুহাম্মদ মতিউর রহমান জানান, জেলায় এবার প্রায় ৩ হাজার ৮০০ হেক্টর জমিতে মরিচ চাষ হয়েছে, যার মধ্যে ১৪ হেক্টরে মালচিং পদ্ধতি ব্যবহার করা হচ্ছে।

আরও পড়ুনঃ  মধ্যপ্রাচ্যের গণ্ডি পেরিয়ে নতুন অঞ্চলে ছড়াচ্ছে ইরান-সংঘাত

তিনি বলেন, “এই পদ্ধতি খরা ও অতিবৃষ্টিতে খুবই কার্যকর। আমরা কৃষকদের এ বিষয়ে নিয়মিত প্রশিক্ষণ ও পরামর্শ দিচ্ছি।”

তিনি আরও জানান, ক্ষতিগ্রস্ত সনাতন পদ্ধতির ক্ষেতগুলোতে কীটনাশক প্রয়োগ, পানি নিষ্কাশন এবং গাছের যত্ন নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

কৃষিতে নতুন সম্ভাবনা

বিশেষজ্ঞরা মনে করছেন, জলবায়ু পরিবর্তনের এই সময়ে মালচিং পদ্ধতি কৃষকদের জন্য একটি টেকসই সমাধান হতে পারে। কৃষকদের মধ্যে এ প্রযুক্তির জনপ্রিয়তা বাড়লে ভবিষ্যতে মরিচসহ অন্যান্য ফসল উৎপাদনেও ইতিবাচক পরিবর্তন আসবে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

ভর্তি না পেয়ে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে হ্যাক

বৈরী আবহাওয়ায় মরিচ চাষে স্বস্তি দিচ্ছে ‘মালচিং’ পদ্ধতি

আপডেটের সময়: ১২:৪৭:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬

মানিকগঞ্জে অতি খরা ও অতিবৃষ্টির কারণে সনাতন পদ্ধতিতে মরিচ চাষ করে ব্যাপক ক্ষতির মুখে পড়ছেন কৃষকরা। তবে আধুনিক ‘মালচিং’ পদ্ধতিতে চাষাবাদ এখন কৃষকদের মধ্যে নতুন আশার সঞ্চার করছে। প্রতিকূল আবহাওয়ায় এই প্রযুক্তি কার্যকর প্রমাণিত হওয়ায় ধীরে ধীরে এর ব্যবহার বাড়ছে।

সনাতন পদ্ধতিতে ক্ষতির মুখে কৃষকরা

সরেজমিনে দেখা গেছে, মানিকগঞ্জের বিস্তীর্ণ মাঠজুড়ে মরিচ চাষ করা হলেও আবহাওয়ার বৈরিতায় সনাতন পদ্ধতির অনেক ক্ষেতেই গাছ নষ্ট হয়ে যাচ্ছে। কোথাও ফুল ও ফল ঝরে পড়ছে, আবার কোথাও গাছ ঢলে পড়ে মারা যাচ্ছে।

কৃষকদের অভিযোগ, দীর্ঘ পরিশ্রম ও খরচের পরও এবার তারা লাভের মুখ দেখতে পারছেন না।

আরও পড়ুনঃ  নদী সাঁতরে বনে ফিরল রয়েল বেঙ্গল টাইগার, তিন দিনেই দ্বিতীয়বার দেখা মিলল সুন্দরবনে

একজন কৃষক আলতাব বলেন, “বাপ-দাদার পদ্ধতিতে চাষ করেও এবার গাছ টিকিয়ে রাখা যাচ্ছে না। খুব কষ্টে আছি।”

আরেক কৃষক রাহুল ইসলাম জানান, গাছে রোগবালাই ও থুবড়া সমস্যা দেখা দিয়েছে। তার ভাষায়, “গাছ একেবারে নষ্ট হয়ে যাচ্ছে, কোনো সমাধান পাচ্ছি না।”

আব্দুল সিদ্দিকী নামের আরেক কৃষক বলেন, “ঋণ করে চাষ করেছি, এখন বড় ক্ষতির আশঙ্কায় আছি।”

মালচিং পদ্ধতিতে আশার আলো

অন্যদিকে আধুনিক মালচিং পদ্ধতিতে মরিচ চাষে অনেক কৃষক সফলতা পাচ্ছেন। এই পদ্ধতিতে খরা ও অতিবৃষ্টির প্রভাব তুলনামূলক কম হওয়ায় গাছ সুস্থ থাকে এবং উৎপাদন ভালো হচ্ছে।

আরও পড়ুনঃ  যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ অব্যাহত, তবে কূটনীতিতে বাধার অভিযোগ ইরানের

মানিকগঞ্জে গত বছর যেখানে মাত্র ৭ হেক্টর জমিতে মালচিং পদ্ধতিতে মরিচ চাষ হয়েছিল, এবার তা বেড়ে ১৪ হেক্টরে পৌঁছেছে।

ঘিওর উপজেলার কৃষক আবুল হোসেন বলেন, “আমার ভাইয়ের সফলতা দেখে আমি এ বছর আধা বিঘা জমিতে মালচিং পদ্ধতিতে চাষ করেছি। গাছের অবস্থা ভালো।”

আরেক কৃষক সিদ্দিকুর রহমান জানান, “সনাতন পদ্ধতিতে ক্ষতি হয়েছে, তাই আগামীতে পুরোপুরি মালচিং পদ্ধতিতেই চাষ করব।”

কৃষি কর্মকর্তাদের মতামত

কৃষি সম্প্রসারণ অধিদফতরের জেলা প্রশিক্ষণ কর্মকর্তা মুহাম্মদ মতিউর রহমান জানান, জেলায় এবার প্রায় ৩ হাজার ৮০০ হেক্টর জমিতে মরিচ চাষ হয়েছে, যার মধ্যে ১৪ হেক্টরে মালচিং পদ্ধতি ব্যবহার করা হচ্ছে।

আরও পড়ুনঃ  ৩০ জুলাইয়ের স্বর্ণের দাম: ২২ ক্যারেটের ভরি ২ লাখ ২০ হাজার ৮৫৭ টাকা