ঢাকা ১১:০০ অপরাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত: ট্রাম্প মার্কিন কর্মকর্তাদের ওপর ইসরায়েলের গোয়েন্দা নজরদারির আশঙ্কা গবাদি পশুর খুরে লার্ভার সংক্রমণ (হুফ মায়াসিস): খামারিদের জন্য সতর্কবার্তা ভাইরাল ভিডিওর পর লক্কড়-ঝক্কড় বাসের রেজিস্ট্রেশন স্থগিত গণপিটুনির পর ডাকাতদের লুটের মালামাল নিয়ে গেল জনতা পদ্মায় বাসডুবির ঘটনায় মামলা, চালক-সহকারী ও সুপারভাইজর গ্রেপ্তার পদ্মায় বাসডুবির ঘটনায় মামলা, চালক-সহকারী ও সুপারভাইজর গ্রেপ্তার সাংবাদিকদের সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনা: আদ্-দ্বীনের দুই কর্মীকে সাময়িক অব্যাহতি নেস্‌লে বাংলাদেশ পিএলসি পরিদর্শনে সুইজারল্যান্ডের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল কুয়েত-বাহরাইনকে লক্ষ্য করে ৭টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

ভাইরাল ভিডিওর পর লক্কড়-ঝক্কড় বাসের রেজিস্ট্রেশন স্থগিত

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর সড়কে চলাচলরত একটি জরাজীর্ণ ও লক্কড়-ঝক্কড় বাসের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর গাড়িটির বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। বাসটির রেজিস্ট্রেশন স্থগিত করা হয়েছে এবং ডাম্পিং গ্রাউন্ডে পাঠানো হয়েছে।

আরও পড়ুনঃ  ঢাকা মহানগরকে বাসযোগ্য মনে হয় না: মির্জা ফখরুল

বিআরটিএ জানায়, ঢাকা মেট্রো-ব-১২-০৭১৩ নম্বরের ভিক্টর ক্লাসিক পরিবহনের বাসটি দীর্ঘদিন ধরে মেয়াদোত্তীর্ণ ফিটনেস ও ট্যাক্স টোকেন সনদ নিয়ে সড়কে চলাচল করছিল। বাসটির পেছনের অংশ প্রায় খুলে পড়ার অবস্থায় ছিল, যা দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছিল। এ দৃশ্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসে।

বিআরটিএর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাজিদ আনোয়ারের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত গত ৩ জুন রাজধানীর মেরুল বাড্ডা এলাকার বাঁশপট্টি থেকে বাসটি আটক করে ডাম্পিং গ্রাউন্ডে পাঠায়।

এছাড়া সড়ক পরিবহন বিধিমালা, ২০২২ অনুযায়ী বাসটির রেজিস্ট্রেশন সাময়িকভাবে স্থগিত করা হয়েছে এবং মালিককে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে।

বিআরটিএ জানিয়েছে, ফিটনেসবিহীন ও ঝুঁকিপূর্ণ যানবাহনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত: ট্রাম্প

ভাইরাল ভিডিওর পর লক্কড়-ঝক্কড় বাসের রেজিস্ট্রেশন স্থগিত

আপডেটের সময়: ০৯:০৫:৪৩ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬