Dhaka ০২:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ঈদুল আজহায় সরকারি ছুটি ৭ দিন “বিএনপি নেতৃত্ব নিয়ে এনসিপি নেতার বিস্ফোরক মন্তব্য: ‘দল এখন হাইজ্যাক’” বিএনপির অনেকেই আমাদের সঙ্গে যোগাযোগ করছেন: হাসনাত আবদুল্লাহ ঈদ পর্যন্ত রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে দোকানপাট বগুড়া সিটি কর্পোরেশন হচ্ছে, গঠিত হচ্ছে নতুন পাঁচ উপজেলা—নিকার সভায় বড় সিদ্ধান্ত হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা স্বচ্ছভাবে তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর ৭ জুন শুরু হচ্ছে জাতীয় সংসদের বাজেট অধিবেশন ক্যাম্পাসের পরিচিত মুখ সাদিক কায়েম, এবার জীবনের নতুন যাত্রায় “অপেক্ষা করুন, অভিযান চলছে”—আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর মন্তব্য খাল খনন শুধু কর্মসূচি নয়, এটি একটি আন্দোলন ও বিপ্লব—পানিসম্পদমন্ত্রী এ্যানি

শিক্ষকরা,আলাদা লাইনে জ্বালানি পাচ্ছেন

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১১:০২:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
  • ১০ সময় দেখুন

নিজস্ব প্রতিবেদক। চলমান এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষা এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নিরবচ্ছিন্ন পাঠদান অব্যাহত রাখতে নোয়াখালীর চাটখিল উপজেলায় শিক্ষকদের জন্য এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিজানুর রহমান।

শুক্রবার (২৪ এপ্রিল) বিকেল থেকে উপজেলার একটি ফিলিং স্টেশনে প্রাথমিক বিদ্যালয়, স্কুল, কলেজ ও মাদ্রাসাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকদের জন্য আলাদা লাইনে অকটেন সংগ্রহের ব্যবস্থা করা হয়েছে।

আরও পড়ুনঃ  চট্টগ্রামে অ্যাম্বুলেন্সে রোগী নয়, পাওয়া গেল ৪ কোটি টাকার ইয়াবা

প্রশাসনের এই সিদ্ধান্তের প্রশংসা করছেন স্থানীয় বাসিন্দা ও সচেতন মহল। জ্বালানি সংকটের কারণে গত কয়েকদিন ধরে এলাকার পাম্পগুলোতে সাধারণ মানুষের দীর্ঘ লাইন ও ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষার ভোগান্তি চরমে পৌঁছায়। বিষয়টি নজরে আসার পর শিক্ষকদের বিড়ম্বনা কমাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান এই বিশেষ উদ্যোগ গ্রহণ করেন। শিক্ষকরা যেন তেলের লাইনে দাঁড়িয়ে সময় নষ্ট না করেন, সেজন্য তারা নিজেদের পরিচয়পত্র দেখিয়ে আলাদা বিশেষ লাইনে জ্বালানি সংগ্রহ করতে পারছেন।

আরও পড়ুনঃ  যুক্তরাষ্ট্রে নিহত লিমনকে আজ চিরনিদ্রায় শায়িত করা হবে গ্রামের বাড়িতে

এই উদ্যোগ সম্পর্কে চাটখিল উপজেলার কলেজ শিক্ষক মহি উদ্দীন বাবু সন্তোষ প্রকাশ করে বলেন, ‘জ্বালানি সংকটের এই সময়ে তেলের পাম্পে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকা সবার জন্যই বড় একটা ভোগান্তি। যা কর্মজীবীদের জন্য সাধারণের চেয়ে বেশি। দীর্ঘ লাইনের কারণে অনেক সময় কলেজের নির্ধারিত ক্লাসে সময়মতো পৌঁছানো কঠিন হয়ে পড়ে। ইউএনও শিক্ষকদের প্রতি সম্মান প্রদর্শন করেছেন। আমাদের সময়ের গুরুত্ব বুঝে এই বিশেষ ব্যবস্থা করেছেন, তার জন্য আমরা তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।’

আরও পড়ুনঃ  ফার্মগেটে চলন্ত প্রাইভেটকারে আগুন, বড় দুর্ঘটনা এড়ানো গেল

এই সুবিধার ফলে উপজেলার সকল স্তরের শিক্ষকরা অত্যন্ত খুশি। স্থানীয়রা বলছেন, শিক্ষকদের সম্মান দেওয়ার এই সংস্কৃতি সমাজের অন্যান্য ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব ফেলবে

Tag :
জনপ্রিয় পোস্ট

ঈদুল আজহায় সরকারি ছুটি ৭ দিন

শিক্ষকরা,আলাদা লাইনে জ্বালানি পাচ্ছেন

আপডেটের সময়: ১১:০২:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

নিজস্ব প্রতিবেদক। চলমান এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষা এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নিরবচ্ছিন্ন পাঠদান অব্যাহত রাখতে নোয়াখালীর চাটখিল উপজেলায় শিক্ষকদের জন্য এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিজানুর রহমান।

শুক্রবার (২৪ এপ্রিল) বিকেল থেকে উপজেলার একটি ফিলিং স্টেশনে প্রাথমিক বিদ্যালয়, স্কুল, কলেজ ও মাদ্রাসাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকদের জন্য আলাদা লাইনে অকটেন সংগ্রহের ব্যবস্থা করা হয়েছে।

আরও পড়ুনঃ  “ভুয়া মূলধন গঠন করে কর ফাঁকির অভিযোগ, ভেনচুরা প্রপার্টিজ চেয়ারম্যানের নথি অডিটে”

প্রশাসনের এই সিদ্ধান্তের প্রশংসা করছেন স্থানীয় বাসিন্দা ও সচেতন মহল। জ্বালানি সংকটের কারণে গত কয়েকদিন ধরে এলাকার পাম্পগুলোতে সাধারণ মানুষের দীর্ঘ লাইন ও ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষার ভোগান্তি চরমে পৌঁছায়। বিষয়টি নজরে আসার পর শিক্ষকদের বিড়ম্বনা কমাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান এই বিশেষ উদ্যোগ গ্রহণ করেন। শিক্ষকরা যেন তেলের লাইনে দাঁড়িয়ে সময় নষ্ট না করেন, সেজন্য তারা নিজেদের পরিচয়পত্র দেখিয়ে আলাদা বিশেষ লাইনে জ্বালানি সংগ্রহ করতে পারছেন।

আরও পড়ুনঃ  যুক্তরাষ্ট্রে নিহত লিমনকে আজ চিরনিদ্রায় শায়িত করা হবে গ্রামের বাড়িতে

এই উদ্যোগ সম্পর্কে চাটখিল উপজেলার কলেজ শিক্ষক মহি উদ্দীন বাবু সন্তোষ প্রকাশ করে বলেন, ‘জ্বালানি সংকটের এই সময়ে তেলের পাম্পে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকা সবার জন্যই বড় একটা ভোগান্তি। যা কর্মজীবীদের জন্য সাধারণের চেয়ে বেশি। দীর্ঘ লাইনের কারণে অনেক সময় কলেজের নির্ধারিত ক্লাসে সময়মতো পৌঁছানো কঠিন হয়ে পড়ে। ইউএনও শিক্ষকদের প্রতি সম্মান প্রদর্শন করেছেন। আমাদের সময়ের গুরুত্ব বুঝে এই বিশেষ ব্যবস্থা করেছেন, তার জন্য আমরা তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।’

আরও পড়ুনঃ  প্রতি লিটারে ৫৪ মিলি কম, টাঙ্গাইলে ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা