নিজস্ব প্রতিনিধি:
ভূরুঙ্গামারী উপজেলার কামাত আঙ্গারিয়া দাখিল মাদ্রাসায় সুপার পদ নিয়ে দ্বন্দ্বের জেরে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এতে এক পক্ষের অভিযোগে সুপার মো. সাইদুর রহমানকে অবরুদ্ধ করা হলে পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে।
জানা যায়, সাময়িক বরখাস্ত প্রত্যাহারের পরও দায়িত্ব হস্তান্তর না হওয়াকে কেন্দ্র করে ২৬ এপ্রিল মাদ্রাসায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে বিকেলে পরিস্থিতি উত্তপ্ত হলে সুপারকে কক্ষে অবরুদ্ধ করা হয় বলে অভিযোগ ওঠে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং সুপারকে উদ্ধার করে নিরাপদে সরিয়ে নেয়।
অন্যদিকে ভারপ্রাপ্ত সুপার আমিনুল ইসলাম অভিযোগ অস্বীকার করে বলেন, নিয়ম অনুযায়ী দায়িত্ব হস্তান্তর করা হয়েছে।
মো. সাইদুর রহমান বলেন, দায়িত্ব নিতে গেলে তাকে লাঞ্ছিত ও অবরুদ্ধ করা হয় এবং তিনি আইনি ব্যবস্থা নেবেন।
আজিম উদ্দিন জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে এবং বর্তমানে পরিবেশ স্বাভাবিক রয়েছে।
এদিকে অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও প্রশাসনিক জটিলতায় শিক্ষাপ্রতিষ্ঠানটির স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে স্থানীয়দের অভিযোগ।
প্রতিবেদকের নাম 




















