ঢাকা ১০:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
মিয়ানমারে পাচারকালে ৩০ হাজার কেজি ইউরিয়া সারসহ আটক ২ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৩৫ যাত্রী নিয়ে উল্টে গেল স্লিপার বাস ট্রাম্পের ভাষণ শুনে জাতিসংঘে বদলে দেয়া হয় ইরানি প্রেসিডেন্টের বক্তব্য পাঁচ ডিজিটাল ব্যাংককে প্রাথমিক অনুমোদন বাংলাদেশের টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার সম্ভাবনা আছে: মুশতাক ১৮তম বিজেএসে সুপারিশপ্রাপ্তদের শুভেচ্ছা জানালেন অ্যাটর্নি জেনারেল কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযান, এক রাতে আটক ৬২৪ ইউপি নির্বাচনে থাকছে যেসব প্রতীক ডিজেলের দাম বৃদ্ধি যেভাবে খাদ্য নিরাপত্তাকে বড় ঝুঁকিতে ফেলছে বিশ্ববিদ্যালয় শুধু ডিগ্রি দেওয়ার প্রতিষ্ঠান নয় : ইউজিসি সদস্য
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

১৮তম বিজেএসে সুপারিশপ্রাপ্তদের শুভেচ্ছা জানালেন অ্যাটর্নি জেনারেল

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৭:১১:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
  • ৮ সময় দেখুন

১৮তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সুপারিশপ্রাপ্ত ২০০ জনকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল। একই সঙ্গে বিচারকের স্বল্পতা দূর করতে পরবর্তী বিজেএস পরীক্ষার কার্যক্রম দ্রুত এগিয়ে নেওয়ার কথা জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) এক শুভেচ্ছা বার্তায় অ্যাটর্নি জেনারেল এ অভিনন্দন জানান। তিনি বলেন, সুপারিশপ্রাপ্তদের নিয়োগসংক্রান্ত অবশিষ্ট আনুষ্ঠানিকতা দ্রুত সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে। আশা করা হচ্ছে, নবনিযুক্ত বিচারকরা অতি শিগগিরই বিচারিক দায়িত্বে যোগ দেবেন।

আরও পড়ুনঃ  জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি নাহিদ ইসলামের

অ্যাটর্নি জেনারেল বলেন, তাদের প্রতি একটাই প্রত্যাশা—সততা, ন্যায়নিষ্ঠা, নিরপেক্ষতা ও দায়িত্ববোধের সঙ্গে বিচারিক দায়িত্ব পালন করবেন।

তিনি বলেন, বাংলাদেশে বিচারকের স্বল্পতা একটি সুপরিচিত বাস্তবতা। বিষয়টি বিবেচনায় নিয়ে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন চাহিদাকৃত ১০০ জনের পরিবর্তে ২০০ জন সিভিল জজ নিয়োগের জন্য সুপারিশ করেছে।

আরও পড়ুনঃ  পাঁচ ডিজিটাল ব্যাংককে প্রাথমিক অনুমোদন

একই সঙ্গে পরবর্তী বিজেএস পরীক্ষার কার্যক্রমও দ্রুত এগিয়ে নেওয়া হচ্ছে বলে জানান তিনি। তার দেওয়া তথ্য অনুযায়ী, অক্টোবরের তৃতীয় সপ্তাহে প্রিলিমিনারি পরীক্ষার মাধ্যমে ১৯তম বিজেএসের কার্যক্রম শুরু হবে। এবারও অধিকসংখ্যক বিচারক নিয়োগের উদ্যোগ নেওয়া হবে।

অ্যাটর্নি জেনারেল বলেন, বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল হিসেবে পদাধিকারবলে তিনি বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের একজন সদস্য। বিচার বিভাগের সক্ষমতা বৃদ্ধি, বিচারকের স্বল্পতা দূরীকরণ এবং জনগণের জন্য দ্রুত ও দক্ষ বিচারসেবা নিশ্চিত করার এই গুরুত্বপূর্ণ প্রক্রিয়ায় কাজ করার সুযোগ পাওয়া তার জন্য একই সঙ্গে দায়িত্ব ও গৌরবের বিষয়।

আরও পড়ুনঃ  আত্মহত্যায় প্ররোচনার মামলায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেফতার

তিনি আরও বলেন, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের ধারাবাহিক, দ্রুত ও কার্যকর পদক্ষেপের মাধ্যমে বিচারকের স্বল্পতা ক্রমান্বয়ে দূর হবে। একই সঙ্গে একটি দক্ষ, ন্যায়নিষ্ঠ, জনবান্ধব এবং মানুষের প্রত্যাশা পূরণে সক্ষম বিচারব্যবস্থা গড়ে উঠবে বলে তিনি প্রত্যাশা করেন।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

মিয়ানমারে পাচারকালে ৩০ হাজার কেজি ইউরিয়া সারসহ আটক ২

১৮তম বিজেএসে সুপারিশপ্রাপ্তদের শুভেচ্ছা জানালেন অ্যাটর্নি জেনারেল

আপডেটের সময়: ০৭:১১:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

১৮তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সুপারিশপ্রাপ্ত ২০০ জনকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল। একই সঙ্গে বিচারকের স্বল্পতা দূর করতে পরবর্তী বিজেএস পরীক্ষার কার্যক্রম দ্রুত এগিয়ে নেওয়ার কথা জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) এক শুভেচ্ছা বার্তায় অ্যাটর্নি জেনারেল এ অভিনন্দন জানান। তিনি বলেন, সুপারিশপ্রাপ্তদের নিয়োগসংক্রান্ত অবশিষ্ট আনুষ্ঠানিকতা দ্রুত সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে। আশা করা হচ্ছে, নবনিযুক্ত বিচারকরা অতি শিগগিরই বিচারিক দায়িত্বে যোগ দেবেন।

আরও পড়ুনঃ  ককটেলের ভয় দেখাবেন না, কামান ফেস করে এসেছি: নয়ন

অ্যাটর্নি জেনারেল বলেন, তাদের প্রতি একটাই প্রত্যাশা—সততা, ন্যায়নিষ্ঠা, নিরপেক্ষতা ও দায়িত্ববোধের সঙ্গে বিচারিক দায়িত্ব পালন করবেন।

তিনি বলেন, বাংলাদেশে বিচারকের স্বল্পতা একটি সুপরিচিত বাস্তবতা। বিষয়টি বিবেচনায় নিয়ে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন চাহিদাকৃত ১০০ জনের পরিবর্তে ২০০ জন সিভিল জজ নিয়োগের জন্য সুপারিশ করেছে।

আরও পড়ুনঃ  মারিবে হুথিদের সঙ্গে সংঘর্ষে ৮০ জনের বেশি নিহত, ধ্বংস ৯ সামরিক যান

একই সঙ্গে পরবর্তী বিজেএস পরীক্ষার কার্যক্রমও দ্রুত এগিয়ে নেওয়া হচ্ছে বলে জানান তিনি। তার দেওয়া তথ্য অনুযায়ী, অক্টোবরের তৃতীয় সপ্তাহে প্রিলিমিনারি পরীক্ষার মাধ্যমে ১৯তম বিজেএসের কার্যক্রম শুরু হবে। এবারও অধিকসংখ্যক বিচারক নিয়োগের উদ্যোগ নেওয়া হবে।

অ্যাটর্নি জেনারেল বলেন, বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল হিসেবে পদাধিকারবলে তিনি বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের একজন সদস্য। বিচার বিভাগের সক্ষমতা বৃদ্ধি, বিচারকের স্বল্পতা দূরীকরণ এবং জনগণের জন্য দ্রুত ও দক্ষ বিচারসেবা নিশ্চিত করার এই গুরুত্বপূর্ণ প্রক্রিয়ায় কাজ করার সুযোগ পাওয়া তার জন্য একই সঙ্গে দায়িত্ব ও গৌরবের বিষয়।

আরও পড়ুনঃ  আজমল হত্যার বিচারের দাবিতে খুলনা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ