ঢাকা ০৮:১৫ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
অধ্যক্ষের বাড়িতে নিয়োগ পরীক্ষা, ফল প্রকাশ মাদরাসায়; অনিয়মের অভিযোগ উড্ডয়নের পর উড়োজাহাজের চাকা বিচ্ছিন্ন, নিরাপদে ঢাকায় অবতরণ সরকারি চাকরিজীবীদের ৪২ ভাতা করমুক্ত, কর দিতে হবে মূল বেতন ও বোনাসে দিল্লিতে বিক্ষোভের আগে ধ্রুব রাঠী ও অভিজিৎ দীপকেকে আটক, নিন্দা আসিফ মাহমুদের তুরস্কে ১৫ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা সক্ষমতা থাকলেও জ্বালানি সংকটে কম বিদ্যুৎ উৎপাদন লালমনিরহাটে সকালে হাঁটতে গিয়ে ট্রাকচাপায় প্রাণ গেল দুই নারীর ব্যাংক খাত পুনরুদ্ধারে বছরে ৬০ হাজার কোটি টাকা লাগবে: গভর্নর কুমিল্লায় তাজমিন হত্যা: আদালতে দায় স্বীকার অটোরিকশাচালক সুমনের নাসীরুদ্দীন পাটওয়ারীকে নিয়ে রাশেদ খাঁনের আপত্তিকর মন্তব্য, ওসমান হাদীকে ঘিরে রাজনৈতিক বিতর্ক
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

দেশের দুর্গম এলাকাতেও সংযোগ, বাংলালিংকের স্যাটেলাইট-টু-মোবাইল সেবা চালু

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১০:৩২:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
  • ৩২ সময় দেখুন

স্টারলিংকের সঙ্গে অংশীদারিত্বে বাংলাদেশে স্যাটেলাইট-টু-মোবাইলফোন সেবা চালু করেছে বাংলালিংক। প্রতিষ্ঠানটির দাবি, দক্ষিণ এশিয়ায় বাংলাদেশই প্রথম দেশ যেখানে এ সেবা চালু হলো।

নতুন এ সেবার মাধ্যমে প্রচলিত মোবাইল নেটওয়ার্কের আওতার বাইরে থাকা এলাকাতেও বাংলালিংকের গ্রাহকেরা সংযুক্ত থাকতে পারবেন। জরুরি পরিস্থিতি, প্রাকৃতিক দুর্যোগ কিংবা দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় মোবাইল নেটওয়ার্ক বিঘ্নিত হলেও এ সেবা যোগাযোগের সুযোগ দেবে।

আরও পড়ুনঃ  কুমিল্লায় ধানক্ষেত থেকে কিশোরীর মরদেহ উদ্ধার: চট্টগ্রাম থেকে মূল আসামি আটক

জেলে, সাগরে কর্মরত মানুষ, দুর্গম ও উপকূলীয় এলাকার বাসিন্দা এবং পর্যটকদের জন্য সেবাটি বিশেষভাবে কার্যকর হবে। বাংলাদেশের এক্সক্লুসিভ ইকোনমিক জোনের (ইইজেড) অন্তর্ভুক্ত গভীর সমুদ্র এলাকাতেও এর মাধ্যমে সংযোগ পাওয়া যাবে বলে জানিয়েছে বাংলালিংক।

স্যাটেলাইট নেটওয়ার্কের আওতায় প্রয়োজনীয় কিছু অ্যাপ ও লোকেশনভিত্তিক সেবা ব্যবহারের সুবিধাও থাকবে। এ সেবা ব্যবহার করতে বাংলালিংকের সংযোগ এবং ফোর-জি সমর্থিত মোবাইল ফোন থাকতে হবে।

আরও পড়ুনঃ  শাহজালালে যাত্রীর শরীর থেকে ১.২৯ কেজি স্বর্ণের তিনটি ডিম উদ্ধার

চালুর প্রথম মাসে যেকোনো বাংলালিংক ইন্টারনেট বা মিক্সড বান্ডল প্যাক কিনলেই অতিরিক্ত খরচ ছাড়াই স্টারলিংকের স্যাটেলাইট-টু-মোবাইল সুবিধা পাওয়া যাবে। দ্বিতীয় মাস থেকে নির্ধারিত কিছু মাসিক ইন্টারনেট ও মিক্সড বান্ডল প্যাকের সঙ্গে এ সুবিধা চালু থাকবে। এছাড়া স্যাটেলাইট নেটওয়ার্কে প্রতি মাসে বিনা মূল্যে পাঁচটি এসএমএস পাঠানোর সুযোগ থাকবে।

বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইওহান বুসে বলেন, মানুষের প্রয়োজনের সময় যোগাযোগ নিশ্চিত করাই এ উদ্যোগের মূল লক্ষ্য। পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ, দুর্গম এলাকায় থাকা মানুষের প্রয়োজনীয় বার্তা পাঠানো কিংবা জরুরি পরিস্থিতিতে সংযুক্ত থাকার ক্ষেত্রে স্যাটেলাইট-টু-মোবাইল সেবা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি উল্লেখ করেন।

আরও পড়ুনঃ  বাজারে ‘সিন্ডিকেট’ শব্দের অস্তিত্বই থাকবে না: খাদ্যমন্ত্রী

প্রতিষ্ঠানটি জানিয়েছে, আকাশ দৃশ্যমান থাকলে প্রচলিত মোবাইল নেটওয়ার্কের আওতার বাইরে থেকেও বাংলালিংকের গ্রাহকেরা স্যাটেলাইটের মাধ্যমে প্রয়োজনীয় যোগাযোগ সেবা ব্যবহার করতে পারবেন।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

অধ্যক্ষের বাড়িতে নিয়োগ পরীক্ষা, ফল প্রকাশ মাদরাসায়; অনিয়মের অভিযোগ

দেশের দুর্গম এলাকাতেও সংযোগ, বাংলালিংকের স্যাটেলাইট-টু-মোবাইল সেবা চালু

আপডেটের সময়: ১০:৩২:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬

স্টারলিংকের সঙ্গে অংশীদারিত্বে বাংলাদেশে স্যাটেলাইট-টু-মোবাইলফোন সেবা চালু করেছে বাংলালিংক। প্রতিষ্ঠানটির দাবি, দক্ষিণ এশিয়ায় বাংলাদেশই প্রথম দেশ যেখানে এ সেবা চালু হলো।

নতুন এ সেবার মাধ্যমে প্রচলিত মোবাইল নেটওয়ার্কের আওতার বাইরে থাকা এলাকাতেও বাংলালিংকের গ্রাহকেরা সংযুক্ত থাকতে পারবেন। জরুরি পরিস্থিতি, প্রাকৃতিক দুর্যোগ কিংবা দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় মোবাইল নেটওয়ার্ক বিঘ্নিত হলেও এ সেবা যোগাযোগের সুযোগ দেবে।

আরও পড়ুনঃ  বিতর্কিত কর্মকাণ্ডে প্রশ্নের মুখে জামায়াত, দ্রুত সাংগঠনিক পদক্ষেপেই সামলানোর চেষ্টা

জেলে, সাগরে কর্মরত মানুষ, দুর্গম ও উপকূলীয় এলাকার বাসিন্দা এবং পর্যটকদের জন্য সেবাটি বিশেষভাবে কার্যকর হবে। বাংলাদেশের এক্সক্লুসিভ ইকোনমিক জোনের (ইইজেড) অন্তর্ভুক্ত গভীর সমুদ্র এলাকাতেও এর মাধ্যমে সংযোগ পাওয়া যাবে বলে জানিয়েছে বাংলালিংক।

স্যাটেলাইট নেটওয়ার্কের আওতায় প্রয়োজনীয় কিছু অ্যাপ ও লোকেশনভিত্তিক সেবা ব্যবহারের সুবিধাও থাকবে। এ সেবা ব্যবহার করতে বাংলালিংকের সংযোগ এবং ফোর-জি সমর্থিত মোবাইল ফোন থাকতে হবে।

আরও পড়ুনঃ  অর্থনীতি ঘুরে দাঁড়াতে ব্যাংকিং, জ্বালানি ও রাজস্বে দ্রুত সংস্কারের তাগিদ বিশ্বব্যাংকের