ঢাকা ০৪:০৮ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
অধ্যক্ষের বাড়িতে নিয়োগ পরীক্ষা, ফল প্রকাশ মাদরাসায়; অনিয়মের অভিযোগ উড্ডয়নের পর উড়োজাহাজের চাকা বিচ্ছিন্ন, নিরাপদে ঢাকায় অবতরণ সরকারি চাকরিজীবীদের ৪২ ভাতা করমুক্ত, কর দিতে হবে মূল বেতন ও বোনাসে দিল্লিতে বিক্ষোভের আগে ধ্রুব রাঠী ও অভিজিৎ দীপকেকে আটক, নিন্দা আসিফ মাহমুদের তুরস্কে ১৫ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা সক্ষমতা থাকলেও জ্বালানি সংকটে কম বিদ্যুৎ উৎপাদন লালমনিরহাটে সকালে হাঁটতে গিয়ে ট্রাকচাপায় প্রাণ গেল দুই নারীর ব্যাংক খাত পুনরুদ্ধারে বছরে ৬০ হাজার কোটি টাকা লাগবে: গভর্নর কুমিল্লায় তাজমিন হত্যা: আদালতে দায় স্বীকার অটোরিকশাচালক সুমনের নাসীরুদ্দীন পাটওয়ারীকে নিয়ে রাশেদ খাঁনের আপত্তিকর মন্তব্য, ওসমান হাদীকে ঘিরে রাজনৈতিক বিতর্ক
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

শাহজালালে যাত্রীর শরীর থেকে ১.২৯ কেজি স্বর্ণের তিনটি ডিম উদ্ধার

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৫:২৪:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
  • ২২ সময় দেখুন

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর শরীর থেকে তিনটি ডিম্বাকৃতির স্বর্ণের পেস্ট উদ্ধার করেছে ঢাকা কাস্টমস হাউসের প্রিভেন্টিভ টিম। উদ্ধার করা স্বর্ণের মোট ওজন ১ হাজার ২৯০ গ্রাম এবং এর বিশুদ্ধতা ২৪ ক্যারেট।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে শারজাহ থেকে ঢাকায় আসা এয়ার অ্যারাবিয়ার G9 518 ফ্লাইটের এক যাত্রীর কাছ থেকে এসব স্বর্ণ উদ্ধার করা হয়।

আরও পড়ুনঃ  বাংলাদেশে টয়োটার গাড়ি উৎপাদন কারখানা স্থাপনের পরিকল্পনা

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্বর্ণ চোরাচালানের গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরের বিভিন্ন পয়েন্টে নজরদারি করছিল ঢাকা কাস্টমস হাউসের প্রিভেন্টিভ টিম।

আরও পড়ুনঃ  মা ইলিশ রক্ষায় সাগর-নদীতে ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু

নজরদারির একপর্যায়ে ইমিগ্রেশন শেষে ব্যাগেজ বেল্ট-২ এলাকায় আসা আরমান উদ্দিন সিদ্দিক নামের ওই যাত্রীকে সন্দেহজনক মনে হলে তল্লাশি করা হয়। এ সময় তার পায়ুপথে বিশেষভাবে লুকানো সাদা কসটেপে মোড়ানো তিনটি ডিম্বাকৃতির পেস্ট সদৃশ স্বর্ণ পাওয়া যায়। প্রতিটি পেস্টের ওজন প্রায় ৪৩০ গ্রাম।

আরও পড়ুনঃ  নাটকের পরিচিত জুটি এবার সিনেমার পর্দায়, আসছে ‘পুলসিরাত’

স্বর্ণকারের প্রত্যয়ন অনুযায়ী, এসব স্বর্ণের পেস্ট পরিশোধন করলে আনুমানিক এক কেজি স্বর্ণ পাওয়া যেতে পারে। উদ্ধার করা পণ্যের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৭৪ লাখ টাকা।

এ ঘটনায় যাত্রীর বিরুদ্ধে কাস্টমস হাউস, ঢাকার প্রিভেন্টিভ টিমের পক্ষ থেকে ফৌজদারি মামলা দায়েরের কার্যক্রম চলছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

অধ্যক্ষের বাড়িতে নিয়োগ পরীক্ষা, ফল প্রকাশ মাদরাসায়; অনিয়মের অভিযোগ

শাহজালালে যাত্রীর শরীর থেকে ১.২৯ কেজি স্বর্ণের তিনটি ডিম উদ্ধার

আপডেটের সময়: ০৫:২৪:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর শরীর থেকে তিনটি ডিম্বাকৃতির স্বর্ণের পেস্ট উদ্ধার করেছে ঢাকা কাস্টমস হাউসের প্রিভেন্টিভ টিম। উদ্ধার করা স্বর্ণের মোট ওজন ১ হাজার ২৯০ গ্রাম এবং এর বিশুদ্ধতা ২৪ ক্যারেট।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে শারজাহ থেকে ঢাকায় আসা এয়ার অ্যারাবিয়ার G9 518 ফ্লাইটের এক যাত্রীর কাছ থেকে এসব স্বর্ণ উদ্ধার করা হয়।

আরও পড়ুনঃ  মা ইলিশ রক্ষায় সাগর-নদীতে ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্বর্ণ চোরাচালানের গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরের বিভিন্ন পয়েন্টে নজরদারি করছিল ঢাকা কাস্টমস হাউসের প্রিভেন্টিভ টিম।

আরও পড়ুনঃ  সাহিত্যে নোবেল পেলেন কানাডিয়ান লেখক অ্যান কারসন

নজরদারির একপর্যায়ে ইমিগ্রেশন শেষে ব্যাগেজ বেল্ট-২ এলাকায় আসা আরমান উদ্দিন সিদ্দিক নামের ওই যাত্রীকে সন্দেহজনক মনে হলে তল্লাশি করা হয়। এ সময় তার পায়ুপথে বিশেষভাবে লুকানো সাদা কসটেপে মোড়ানো তিনটি ডিম্বাকৃতির পেস্ট সদৃশ স্বর্ণ পাওয়া যায়। প্রতিটি পেস্টের ওজন প্রায় ৪৩০ গ্রাম।

আরও পড়ুনঃ  'ডেলিভারির ব্যথা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন’, ফেসবুক পোস্টে চিকিৎসক