ঢাকা ০৫:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
নিরাপদ সড়ক গড়তে শিক্ষার্থীদেরও আইন মানতে হবে দিল্লিতে বিক্ষোভের স্থান পরিবর্তন, তালিকা থেকে বাদ যন্তর-মন্তর ‘ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব’ দুই হাত ছাড়াই পা দিয়ে লিখে পড়াশোনা, এখন ১৪৫ শিশুর শিক্ষক দুঃখু মিয়া লিটনের সেঞ্চুরি, আফগানিস্তানের লক্ষ্য ৪৭৯ রান রূপগঞ্জে অটোরিকশা ছিনতাইয়ে চালককে হত্যা, গ্রেফতার ২ গোয়েন্দা সিনেমাকেও হার মানানো অভিযান, আশুলিয়ায় ডাকাত সর্দার শাওনসহ আটক ৬ গুগল ম্যাপে যেকোনো স্থান চিহ্নিত করবেন যেভাবে করাচিতে ২০ অক্টোবর পর্যন্ত ১৪৪ ধারা, বিক্ষোভ-সমাবেশে নিষেধাজ্ঞা নারী-শিশুর প্রতি সহিংসতা ও যৌন হয়রানিতে ‘জিরো টলারেন্স’ বাস্তবায়নের আহ্বান রাষ্ট্রপতির
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

প্রশ্নফাঁসের ঘটনায় ক্রীড়া প্রতিমন্ত্রীর অপসারণসহ ডাকসু ভিপির চার দাবি

যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসের ঘটনায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আমিনুল হককে দায়িত্ব থেকে সরানোসহ চার দফা দাবি জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম।

শনিবার (১০ অক্টোবর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এসব দাবি জানান।

আরও পড়ুনঃ  ছেলের কাছে একটু আশ্রয় চান অসুস্থ মা, একসঙ্গে রাখতে নারাজ ছেলে

সাদিক কায়েমের দাবিগুলোর মধ্যে রয়েছে, প্রশ্নফাঁসের সঙ্গে জড়িত চক্রগুলো শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা, প্রশাসনিক ব্যর্থতার দায়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এবং যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালককে দায়িত্ব থেকে সরিয়ে নিরপেক্ষ তদন্ত করা, জড়িত কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তার এবং বিচারপ্রক্রিয়ার আওতায় আনা। এ ছাড়া ক্ষতিগ্রস্ত পরীক্ষার্থীদের যাতায়াত ব্যয়ের বিষয়টি বিবেচনায় নিয়ে ক্ষতিপূরণের ব্যবস্থা করার দাবিও জানিয়েছেন তিনি।

আরও পড়ুনঃ  ‘শব্দচয়নে ভুল হয়েছিল’, সাংবাদিকদের কাছে দুঃখ প্রকাশ চিকিৎসকের

শনিবার সকাল ১১টায় যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ১১তম গ্রেডের ২৪২টি পদের বিপরীতে এ পরীক্ষায় সারা দেশ থেকে তিন লাখের বেশি প্রার্থীর অংশ নেওয়ার কথা ছিল। রাজধানীর প্রায় ১০০টি কেন্দ্রে পরীক্ষা আয়োজনের প্রস্তুতি নেওয়া হয়েছিল।

আরও পড়ুনঃ  ‘ভয় পাইছে, ভয় পাইছে’—ট্রাইব্যুনালে সাক্ষীকে উদ্দেশ করে পলকের মন্তব্য

তবে পরীক্ষা শুরুর ঠিক আগে প্রশ্নফাঁসের প্রমাণ পাওয়ার কথা জানিয়ে পরীক্ষা স্থগিত করা হয়।

পরীক্ষা স্থগিতের প্রতিবাদে রাজধানীর বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করেন পরীক্ষার্থীরা। অবরোধের খবর পাওয়া যায় মিরপুরের বাঙলা কলেজের প্রধান ফটক, মানিক মিয়া অ্যাভিনিউ, শাহবাগ, নীলক্ষেত মোড় ও সাতমসজিদ সড়কে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

নিরাপদ সড়ক গড়তে শিক্ষার্থীদেরও আইন মানতে হবে

প্রশ্নফাঁসের ঘটনায় ক্রীড়া প্রতিমন্ত্রীর অপসারণসহ ডাকসু ভিপির চার দাবি

আপডেটের সময়: ০৭:৫৩:১৮ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬

যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসের ঘটনায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আমিনুল হককে দায়িত্ব থেকে সরানোসহ চার দফা দাবি জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম।

শনিবার (১০ অক্টোবর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এসব দাবি জানান।

আরও পড়ুনঃ  ‘ভয় পাইছে, ভয় পাইছে’—ট্রাইব্যুনালে সাক্ষীকে উদ্দেশ করে পলকের মন্তব্য

সাদিক কায়েমের দাবিগুলোর মধ্যে রয়েছে, প্রশ্নফাঁসের সঙ্গে জড়িত চক্রগুলো শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা, প্রশাসনিক ব্যর্থতার দায়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এবং যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালককে দায়িত্ব থেকে সরিয়ে নিরপেক্ষ তদন্ত করা, জড়িত কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তার এবং বিচারপ্রক্রিয়ার আওতায় আনা। এ ছাড়া ক্ষতিগ্রস্ত পরীক্ষার্থীদের যাতায়াত ব্যয়ের বিষয়টি বিবেচনায় নিয়ে ক্ষতিপূরণের ব্যবস্থা করার দাবিও জানিয়েছেন তিনি।

আরও পড়ুনঃ  ছেলের কাছে একটু আশ্রয় চান অসুস্থ মা, একসঙ্গে রাখতে নারাজ ছেলে

শনিবার সকাল ১১টায় যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ১১তম গ্রেডের ২৪২টি পদের বিপরীতে এ পরীক্ষায় সারা দেশ থেকে তিন লাখের বেশি প্রার্থীর অংশ নেওয়ার কথা ছিল। রাজধানীর প্রায় ১০০টি কেন্দ্রে পরীক্ষা আয়োজনের প্রস্তুতি নেওয়া হয়েছিল।

আরও পড়ুনঃ  শাহজালালে যাত্রীর শরীর থেকে ১.২৯ কেজি স্বর্ণের তিনটি ডিম উদ্ধার