ঢাকা ১০:০৮ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সংরক্ষিত নারী আসনের উপনির্বাচন: বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার সোমবার ‘তারেক জিয়া নন, তিনি আরেক জিয়া’: চিফ হুইপ নূরুল ইসলাম মণি ফ্লিকের চোখে এই মুহূর্তে বিশ্বের সেরা খেলোয়াড় ইয়ামাল ‘সবার জন্য বাংলাদেশ গড়তে তরুণদেরই এগিয়ে আসতে হবে’: প্রধানমন্ত্রী ইয়ামিন হত্যা মামলা: সাবেক এমপি সাইফুলসহ ১৯ আসামির অভিযোগ গঠন শুনানি আজ এক অনলাইন পোর্টালেই মিলবে ট্রেড লাইসেন্স, জানালেন বাণিজ্যমন্ত্রী ফ্রান্সে বিক্ষোভ ঘিরে সহিংসতা, অগ্নিসংযোগ ও লুটপাট; আটক ১২০০ পূজার লম্বা ছুটিতে কাপ্তাইয়ে প্রতিদিন ১০ হাজার পর্যটকের সমাগমের আশা ঢাকা-১৫ আসনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে শফিকুর রহমানের মতবিনিময় চট্টগ্রাম বন্দরে ৩২৩ টিইইউ বিপজ্জনক রাসায়নিক, বৈরুতের মতো দুর্ঘটনার শঙ্কা
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

ঢাকা-১৫ আসনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে শফিকুর রহমানের মতবিনিময়

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৮:১৬:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
  • ৮ সময় দেখুন

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ঢাকা-১৫ আসনের বিভিন্ন এলাকার মসজিদ কমিটির নেতা, বাড়ির মালিক, বিশিষ্ট ব্যক্তি এবং মিরপুর কেন্দ্রীয় মন্দিরের নেতাদের সঙ্গে মতবিনিময় করেছেন।

শনিবার (১৭ অক্টোবর) অনুষ্ঠিত এসব মতবিনিময়ে স্থানীয় বিভিন্ন সমস্যা, নাগরিকদের প্রত্যাশা এবং পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রাখার গুরুত্ব নিয়ে আলোচনা হয়।

আরও পড়ুনঃ  ৩৪২ কোটি টাকার কেনাকাটা নিয়ে প্রশ্ন তুলে সরকারের সমালোচনায় হাসনাত আব্দুল্লাহ

ঢাকা-১৫ আসনের ৪ নম্বর ওয়ার্ডের বাইতুর রেজা মসজিদ কমিটির নেতা এবং বাইশটেকি ও ইমামনগর এলাকার বিভিন্ন বাড়ির মালিকদের সঙ্গে কথা বলেন শফিকুর রহমান।

এ ছাড়া ১৬ নম্বর ওয়ার্ডের উত্তর কাফরুল মসজিদ কমিটির সভাপতি ও অন্যান্য নেতার সঙ্গে মতবিনিময় করেন তিনি। দক্ষিণ কাফরুলের মৌলভীপাড়া এলাকার বাড়ির মালিক ও বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গেও আলোচনা করেন বিরোধীদলীয় নেতা।

আরও পড়ুনঃ  সারজিসকে রাজনীতি ছেড়ে পড়াশোনায় মনোযোগ দেওয়ার পরামর্শ ফারুক হাসানের

দুর্গাপূজা উপলক্ষে মিরপুর কেন্দ্রীয় মন্দিরের নেতাদের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন তিনি।

এসব মতবিনিময় সভায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি ডা. ফখরুদ্দীন মানিক, ঢাকা-১৫ আসনের সদস্যসচিব শাহ আলম তুহিন, কাফরুল দক্ষিণ থানা আমির আনোয়ারুল করিম, কাফরুল উত্তর থানা আমির রেজাউল করিম, ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মনিরুজ্জামান খান, ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মো. আইয়ুব আলী, কাফরুল দক্ষিণ থানা সেক্রেটারি আবু নাহিদ এবং কাফরুল উত্তর থানা সেক্রেটারি আশিকুর রহমানসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  সংরক্ষিত নারী আসনের উপনির্বাচন: বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার সোমবার
T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

সংরক্ষিত নারী আসনের উপনির্বাচন: বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার সোমবার

ঢাকা-১৫ আসনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে শফিকুর রহমানের মতবিনিময়

আপডেটের সময়: ০৮:১৬:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ঢাকা-১৫ আসনের বিভিন্ন এলাকার মসজিদ কমিটির নেতা, বাড়ির মালিক, বিশিষ্ট ব্যক্তি এবং মিরপুর কেন্দ্রীয় মন্দিরের নেতাদের সঙ্গে মতবিনিময় করেছেন।

শনিবার (১৭ অক্টোবর) অনুষ্ঠিত এসব মতবিনিময়ে স্থানীয় বিভিন্ন সমস্যা, নাগরিকদের প্রত্যাশা এবং পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রাখার গুরুত্ব নিয়ে আলোচনা হয়।

আরও পড়ুনঃ  দুর্গাপূজায় প্রতিটি মণ্ডপে প্রহরীর দায়িত্ব পালন করবেন বিএনপি নেতাকর্মীরা: রিজভী

ঢাকা-১৫ আসনের ৪ নম্বর ওয়ার্ডের বাইতুর রেজা মসজিদ কমিটির নেতা এবং বাইশটেকি ও ইমামনগর এলাকার বিভিন্ন বাড়ির মালিকদের সঙ্গে কথা বলেন শফিকুর রহমান।

এ ছাড়া ১৬ নম্বর ওয়ার্ডের উত্তর কাফরুল মসজিদ কমিটির সভাপতি ও অন্যান্য নেতার সঙ্গে মতবিনিময় করেন তিনি। দক্ষিণ কাফরুলের মৌলভীপাড়া এলাকার বাড়ির মালিক ও বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গেও আলোচনা করেন বিরোধীদলীয় নেতা।

আরও পড়ুনঃ  সারজিসকে রাজনীতি ছেড়ে পড়াশোনায় মনোযোগ দেওয়ার পরামর্শ ফারুক হাসানের

দুর্গাপূজা উপলক্ষে মিরপুর কেন্দ্রীয় মন্দিরের নেতাদের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন তিনি।

এসব মতবিনিময় সভায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি ডা. ফখরুদ্দীন মানিক, ঢাকা-১৫ আসনের সদস্যসচিব শাহ আলম তুহিন, কাফরুল দক্ষিণ থানা আমির আনোয়ারুল করিম, কাফরুল উত্তর থানা আমির রেজাউল করিম, ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মনিরুজ্জামান খান, ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মো. আইয়ুব আলী, কাফরুল দক্ষিণ থানা সেক্রেটারি আবু নাহিদ এবং কাফরুল উত্তর থানা সেক্রেটারি আশিকুর রহমানসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ  ‘ফ্যাসিবাদের ১৬ বছরে ১৬ সেকেন্ডও রাজপথে নামেননি খালিদুজ্জামান’: রাশেদ খাঁন