ঢাকা ০৩:০৭ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
গণতান্ত্রিক বিএনপি গঠনে খালেদা জিয়ার ভূমিকা স্মরণ করলেন মির্জা ফখরুল নিউরোসায়েন্সেস হাসপাতালে যুক্ত হলো আরও ৫০০ শয্যা গ্যাসের সংকটে সিএনজি স্টেশনে দীর্ঘ লাইন, বাড়ছে চালকদের দুর্ভোগ বাংলাদেশের দাপটে দিশেহারা অস্ট্রেলিয়া, নাহিদ রানাকে মিস করছেন গিলেস্পি হরমুজ নিয়ে ট্রাম্পের মন্তব্য ছিল ‘মজার ছলে’: মার্কিন সংবাদমাধ্যম আগস্টের শেষ সপ্তাহে ভারত যেতে পারেন প্রধানমন্ত্রী চিকিৎসায় অর্থ বাধা হবে না, দেশেই উন্নত সেবা নিশ্চিতের লক্ষ্য তৃতীয় দিনের প্রথম সেশন শেষে বাংলাদেশের লিড ২১৯ গৃহবধূ থেকে আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া পরমাণু অস্ত্র ঠেকানো নয়, তেলের দাম কম রাখাই এখন প্রধান লক্ষ্য : জেডি ভ্যান্স
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com
সংসদে উত্তেজনা

নারী এমপিদের পোশাক নিয়ে মন্তব্যে তীব্র বিতর্ক, আপত্তিকর অংশ এক্সপাঞ্জ

জাতীয় সংসদের বাজেট অধিবেশনে জামায়াতে ইসলামীর নারী সংসদ সদস্যদের পোশাক নিয়ে কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীর মন্তব্যকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। পরে আপত্তিকর অংশ সংসদীয় কার্যবিবরণী থেকে এক্সপাঞ্জ করা হয়।

রোববার (১৪ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় বাজেট অধিবেশনের ষষ্ঠ দিনে ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে বাজেট আলোচনা চলাকালীন এ ঘটনা ঘটে।

আরও পড়ুনঃ  ফ্যামিলি কার্ডের শুমারিতে নিয়োগে অনিয়মের অভিযোগ, সুন্দরগঞ্জে ইউএনও অফিসে তালা

আলোচনায় অংশ নিয়ে মনিরুল হক চৌধুরী জামায়াতে ইসলামীকে নিয়ে সমালোচনা করেন এবং এক পর্যায়ে নারী সংসদ সদস্যদের পোশাক ও ব্যক্তিগত বিষয় নিয়ে মন্তব্য করেন। তার এই বক্তব্যের পরপরই সরকারি ও বিরোধী দলের সংসদ সদস্যদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয় এবং সংসদ কক্ষে হট্টগোল শুরু হয়, ফলে অধিবেশনের পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠে।

আরও পড়ুনঃ  পেট্রোলিয়াম ইনস্টিটিউটে নিয়োগ, এইচএসসি পাসেও আবেদনের সুযোগ

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্পিকার আপত্তিকর অংশ সংসদীয় কার্যবিবরণী থেকে বাদ দেওয়ার নির্দেশ দেন এবং সংসদ সদস্যদের শালীনতা ও ব্যক্তিগত আক্রমণ থেকে বিরত থাকার আহ্বান জানান।

স্পিকার বলেন, সংসদ জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিদের মর্যাদাপূর্ণ আলোচনার স্থান। এখানে ব্যক্তিগত আক্রমণ বা কারও ব্যক্তিগত স্বাধীনতা নিয়ে মন্তব্য গ্রহণযোগ্য নয়।

পরে মনিরুল হক চৌধুরী তার বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেন এবং কারও অনুভূতিতে আঘাত লেগে থাকলে তা কার্যবিবরণী থেকে এক্সপাঞ্জ করার অনুরোধ জানান।

আরও পড়ুনঃ  বিএনপি নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণ, উদ্ধার ১০ পেট্রোল বোমা

বিতর্কিত মন্তব্যের মধ্যেও তিনি বাজেট আলোচনায় অংশ নিয়ে বিএনপি ও তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা করেন এবং কিছু উন্নয়ন উদ্যোগের বিষয়ে সরকারের ইতিবাচক দিক তুলে ধরেন। তবে পুরো অধিবেশনজুড়ে তার মন্তব্য ঘিরে তৈরি হওয়া উত্তেজনাই আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

গণতান্ত্রিক বিএনপি গঠনে খালেদা জিয়ার ভূমিকা স্মরণ করলেন মির্জা ফখরুল

সংসদে উত্তেজনা

নারী এমপিদের পোশাক নিয়ে মন্তব্যে তীব্র বিতর্ক, আপত্তিকর অংশ এক্সপাঞ্জ

আপডেটের সময়: ০৭:৩৮:১৭ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬

জাতীয় সংসদের বাজেট অধিবেশনে জামায়াতে ইসলামীর নারী সংসদ সদস্যদের পোশাক নিয়ে কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীর মন্তব্যকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। পরে আপত্তিকর অংশ সংসদীয় কার্যবিবরণী থেকে এক্সপাঞ্জ করা হয়।

রোববার (১৪ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় বাজেট অধিবেশনের ষষ্ঠ দিনে ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে বাজেট আলোচনা চলাকালীন এ ঘটনা ঘটে।

আরও পড়ুনঃ  সৌদি আরবে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যু, পররাষ্ট্রমন্ত্রী-প্রতিমন্ত্রীর শোক

আলোচনায় অংশ নিয়ে মনিরুল হক চৌধুরী জামায়াতে ইসলামীকে নিয়ে সমালোচনা করেন এবং এক পর্যায়ে নারী সংসদ সদস্যদের পোশাক ও ব্যক্তিগত বিষয় নিয়ে মন্তব্য করেন। তার এই বক্তব্যের পরপরই সরকারি ও বিরোধী দলের সংসদ সদস্যদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয় এবং সংসদ কক্ষে হট্টগোল শুরু হয়, ফলে অধিবেশনের পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠে।

আরও পড়ুনঃ  ফ্যামিলি কার্ডের শুমারিতে নিয়োগে অনিয়মের অভিযোগ, সুন্দরগঞ্জে ইউএনও অফিসে তালা

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্পিকার আপত্তিকর অংশ সংসদীয় কার্যবিবরণী থেকে বাদ দেওয়ার নির্দেশ দেন এবং সংসদ সদস্যদের শালীনতা ও ব্যক্তিগত আক্রমণ থেকে বিরত থাকার আহ্বান জানান।

স্পিকার বলেন, সংসদ জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিদের মর্যাদাপূর্ণ আলোচনার স্থান। এখানে ব্যক্তিগত আক্রমণ বা কারও ব্যক্তিগত স্বাধীনতা নিয়ে মন্তব্য গ্রহণযোগ্য নয়।

পরে মনিরুল হক চৌধুরী তার বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেন এবং কারও অনুভূতিতে আঘাত লেগে থাকলে তা কার্যবিবরণী থেকে এক্সপাঞ্জ করার অনুরোধ জানান।

আরও পড়ুনঃ  গ্যাসের সংকট আরও তীব্র, ভোগান্তি চরমে