ঢাকা ১২:২৩ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বিগত ফ্যাসিবাদের দেখানো পথেই হাঁটছে সরকার: জামায়াত আমির ‘জামিনে মুক্ত’ বেনজীরকে দেশে এনে বিচারের মুখোমুখি করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ইটবোঝাই বাল্কহেডের ওপর ভেঙে পড়ল বেইলি সেতু ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু সামগ্রিকভাবে সাহসী সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার: আসিফ মাহমুদ ‘দ্য ওডিসি’র দাপট: ৩০ মিনিটেই শেষ বিএফআই আইম্যাক্সের সব টিকিট যশোরে অস্ত্র-পোশাকসহ তিন ভুয়া বিজিবি সদস্য গ্রেপ্তার পুলিশ কোনো দলের বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী ফিফা কাউন্সিলে বিদ্রোহের মুখে ইনফান্তিনো, সভাপতি পদ নিয়ে বাড়ছে অনিশ্চয়তা যোগদান ও পদায়নের তারিখ ঘোষণার পর শাহবাগ ছাড়লেন প্রাথমিকে সুপারিশপ্রাপ্ত শিক্ষকেরা
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

৪-৫ বছরের মধ্যে অর্থনীতিতে দৃশ্যমান পরিবর্তনের আশা, উদ্যোক্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

সরকার ও বেসরকারি খাতের সম্মিলিত প্রচেষ্টায় আগামী চার থেকে পাঁচ বছরের মধ্যে দেশের অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (১ আগস্ট) তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বেসরকারি উদ্যোক্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ আশাবাদ জানান। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) আয়োজিত এ সভায় দেশের অর্থনীতি, বিনিয়োগ, শিল্পায়ন ও ব্যবসা সম্প্রসারণের বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় প্রধানমন্ত্রী বলেন, দেশ ও মানুষের কল্যাণে কাজ করাই সরকারের প্রধান লক্ষ্য। অর্থনীতিতে বিদ্যমান কিছু চ্যালেঞ্জ থাকলেও সরকার ও ব্যবসায়ী সমাজ একসঙ্গে কাজ করলে এসব সমস্যা কাটিয়ে ওঠা সম্ভব।

তিনি বলেন, দেশের অর্থনীতির বর্তমান পরিস্থিতি সরকার যেমন উপলব্ধি করছে, তেমনি উদ্যোক্তারাও তা অনুভব করছেন। এসব সমস্যা সমাধানে সরকার আন্তরিকভাবে কাজ করছে এবং ব্যবসায়ীদের সঙ্গে নিয়মিত আলোচনার মাধ্যমে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।

আরও পড়ুনঃ  যোগদান ও পদায়নের তারিখ ঘোষণার পর শাহবাগ ছাড়লেন প্রাথমিকে সুপারিশপ্রাপ্ত শিক্ষকেরা

উদ্যোক্তাদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, “আমরা সবাই স্বীকার করছি যে, কিছু সমস্যা রয়েছে। সরকার এসব সমস্যা সমাধানে কাজ করছে। সরকারের বয়স এখনো ছয় মাস পূর্ণ হয়নি। এর মধ্যেই ব্যবসায়ীদের সঙ্গে একাধিকবার আলোচনা হয়েছে। বিভিন্ন খাতের সমস্যা চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে।”

তিনি আরও বলেন, আগের বৈঠকে ব্যবসায়ীরা যেসব সমস্যার কথা তুলে ধরেছিলেন, তার অনেকগুলোরই ইতোমধ্যে সমাধান করা হয়েছে। নতুন করে যেসব সমস্যা সামনে এসেছে, সেগুলো নিয়েও দ্রুত কাজ করা হবে।

প্রধানমন্ত্রী জানান, আগামী দুই থেকে তিন মাসের মধ্যে আবারও ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করা হবে। তার মতে, নিয়মিত আলোচনা অব্যাহত থাকলে সমস্যাগুলো আরও ভালোভাবে চিহ্নিত করা যাবে এবং বাস্তবসম্মত সমাধান বের করা সম্ভব হবে।

আরও পড়ুনঃ  আলিফের একটি চোখের দৃষ্টি পুরোপুরি নষ্টের দাবি সারজিস আলমের

তিনি বলেন, দীর্ঘমেয়াদি ও খোলামেলা আলোচনার মাধ্যমেই টেকসই সমাধান নিশ্চিত করা যায়। এ ধরনের ধারাবাহিক সংলাপ অব্যাহত থাকলে আগামী চার থেকে পাঁচ বছরের মধ্যে দেশের অর্থনীতিতে বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আসবে।

সভায় ব্যবসা সম্প্রসারণ, বিদেশি বিনিয়োগ আকর্ষণ, নতুন শিল্প স্থাপন এবং বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরির বিষয়ে আলোচনা হয়। উদ্যোক্তারা সহজ শর্তে ঋণ সুবিধা, নীতিগত সহায়তা এবং ব্যবসার পরিবেশ আরও উন্নত করার দাবি জানান। পাশাপাশি সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন তারা।

আরও পড়ুনঃ  প্রধানমন্ত্রীর দিল্লি সফরের অপেক্ষায় ভারত, সিদ্ধান্ত বাংলাদেশ সরকারের

বৈঠকে জানানো হয়, আগের আলোচনায় উত্থাপিত ২৮টি সমস্যার মধ্যে ২১টি বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাকি সাতটি বিষয় প্রক্রিয়াধীন রয়েছে। একই সঙ্গে ২০৩০ সালের মধ্যে দেশের রপ্তানি আয় ১০০ বিলিয়ন ডলারে উন্নীত করার পরিকল্পনাও তুলে ধরেন ব্যবসায়ী নেতারা।

জবাবে প্রধানমন্ত্রী রপ্তানি বৃদ্ধিতে প্রয়োজনীয় কূটনৈতিক সহায়তা দেওয়ার আশ্বাস দেন।

বৈঠকে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, বিদ্যুৎমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, সড়ক ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমানসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

বিগত ফ্যাসিবাদের দেখানো পথেই হাঁটছে সরকার: জামায়াত আমির

৪-৫ বছরের মধ্যে অর্থনীতিতে দৃশ্যমান পরিবর্তনের আশা, উদ্যোক্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

আপডেটের সময়: ০৯:০৪:২৭ অপরাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬

সরকার ও বেসরকারি খাতের সম্মিলিত প্রচেষ্টায় আগামী চার থেকে পাঁচ বছরের মধ্যে দেশের অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (১ আগস্ট) তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বেসরকারি উদ্যোক্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ আশাবাদ জানান। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) আয়োজিত এ সভায় দেশের অর্থনীতি, বিনিয়োগ, শিল্পায়ন ও ব্যবসা সম্প্রসারণের বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় প্রধানমন্ত্রী বলেন, দেশ ও মানুষের কল্যাণে কাজ করাই সরকারের প্রধান লক্ষ্য। অর্থনীতিতে বিদ্যমান কিছু চ্যালেঞ্জ থাকলেও সরকার ও ব্যবসায়ী সমাজ একসঙ্গে কাজ করলে এসব সমস্যা কাটিয়ে ওঠা সম্ভব।

তিনি বলেন, দেশের অর্থনীতির বর্তমান পরিস্থিতি সরকার যেমন উপলব্ধি করছে, তেমনি উদ্যোক্তারাও তা অনুভব করছেন। এসব সমস্যা সমাধানে সরকার আন্তরিকভাবে কাজ করছে এবং ব্যবসায়ীদের সঙ্গে নিয়মিত আলোচনার মাধ্যমে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।

আরও পড়ুনঃ  প্রধানমন্ত্রীর দিল্লি সফরের অপেক্ষায় ভারত, সিদ্ধান্ত বাংলাদেশ সরকারের

উদ্যোক্তাদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, “আমরা সবাই স্বীকার করছি যে, কিছু সমস্যা রয়েছে। সরকার এসব সমস্যা সমাধানে কাজ করছে। সরকারের বয়স এখনো ছয় মাস পূর্ণ হয়নি। এর মধ্যেই ব্যবসায়ীদের সঙ্গে একাধিকবার আলোচনা হয়েছে। বিভিন্ন খাতের সমস্যা চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে।”

তিনি আরও বলেন, আগের বৈঠকে ব্যবসায়ীরা যেসব সমস্যার কথা তুলে ধরেছিলেন, তার অনেকগুলোরই ইতোমধ্যে সমাধান করা হয়েছে। নতুন করে যেসব সমস্যা সামনে এসেছে, সেগুলো নিয়েও দ্রুত কাজ করা হবে।

প্রধানমন্ত্রী জানান, আগামী দুই থেকে তিন মাসের মধ্যে আবারও ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করা হবে। তার মতে, নিয়মিত আলোচনা অব্যাহত থাকলে সমস্যাগুলো আরও ভালোভাবে চিহ্নিত করা যাবে এবং বাস্তবসম্মত সমাধান বের করা সম্ভব হবে।

আরও পড়ুনঃ  যোগদান ও পদায়নের তারিখ ঘোষণার পর শাহবাগ ছাড়লেন প্রাথমিকে সুপারিশপ্রাপ্ত শিক্ষকেরা

তিনি বলেন, দীর্ঘমেয়াদি ও খোলামেলা আলোচনার মাধ্যমেই টেকসই সমাধান নিশ্চিত করা যায়। এ ধরনের ধারাবাহিক সংলাপ অব্যাহত থাকলে আগামী চার থেকে পাঁচ বছরের মধ্যে দেশের অর্থনীতিতে বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আসবে।

সভায় ব্যবসা সম্প্রসারণ, বিদেশি বিনিয়োগ আকর্ষণ, নতুন শিল্প স্থাপন এবং বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরির বিষয়ে আলোচনা হয়। উদ্যোক্তারা সহজ শর্তে ঋণ সুবিধা, নীতিগত সহায়তা এবং ব্যবসার পরিবেশ আরও উন্নত করার দাবি জানান। পাশাপাশি সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন তারা।

আরও পড়ুনঃ  ছয় বিমা কোম্পানির আর্থিক প্রতিবেদন: পাঁচটির মুনাফা বেড়েছে, কমেছে একটির