ঢাকা ০৭:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
মিয়ানমারে পাচারকালে ৩০ হাজার কেজি ইউরিয়া সারসহ আটক ২ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৩৫ যাত্রী নিয়ে উল্টে গেল স্লিপার বাস ট্রাম্পের ভাষণ শুনে জাতিসংঘে বদলে দেয়া হয় ইরানি প্রেসিডেন্টের বক্তব্য পাঁচ ডিজিটাল ব্যাংককে প্রাথমিক অনুমোদন বাংলাদেশের টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার সম্ভাবনা আছে: মুশতাক ১৮তম বিজেএসে সুপারিশপ্রাপ্তদের শুভেচ্ছা জানালেন অ্যাটর্নি জেনারেল কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযান, এক রাতে আটক ৬২৪ ইউপি নির্বাচনে থাকছে যেসব প্রতীক ডিজেলের দাম বৃদ্ধি যেভাবে খাদ্য নিরাপত্তাকে বড় ঝুঁকিতে ফেলছে বিশ্ববিদ্যালয় শুধু ডিগ্রি দেওয়ার প্রতিষ্ঠান নয় : ইউজিসি সদস্য
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

যোগদান ও পদায়নের তারিখ ঘোষণার পর শাহবাগ ছাড়লেন প্রাথমিকে সুপারিশপ্রাপ্ত শিক্ষকেরা

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত শিক্ষকেরা রাজধানীর শাহবাগে চলমান অবস্থান কর্মসূচি প্রত্যাহার করেছেন। সরকার যোগদানের তারিখ ১ অক্টোবর এবং পদায়নের তারিখ ৪ অক্টোবর ঘোষণা করায় তারা আন্দোলন স্থগিতের সিদ্ধান্ত নেন।

রোববার (২ আগস্ট) শাহবাগ থানার সামনে কয়েক ঘণ্টার অবস্থান কর্মসূচি পালনের পর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নতুন বিজ্ঞপ্তি প্রকাশ এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনার ভিত্তিতে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়।

আরও পড়ুনঃ  ন্যাশনাল ব্যাংকের আমানত তুলতে না পেরে হাইকোর্টে ৪ গ্রাহক

দুপুর ২টার দিকে আন্দোলনকারীরা সরকারকে ধন্যবাদ জানিয়ে কর্মসূচি সমাপ্ত করেন। পরে তারা সড়ক পরিষ্কার করে শান্তিপূর্ণভাবে শাহবাগ এলাকা ত্যাগ করেন।

এর আগে আগস্ট মাসের মধ্যেই যোগদান ও পদায়নের দাবিতে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা। আন্দোলনের কারণে শাহবাগ থানার সামনে পুলিশের ব্যারিকেড বসানো হয় এবং শাহবাগ থেকে টিএসসি অভিমুখী সড়কের একাংশে যান চলাচল সাময়িকভাবে বন্ধ ছিল।

আরও পড়ুনঃ  এনএসআই কর্মীদের বিশেষ ভাতা বাড়ল ২০ শতাংশ

উল্লেখ্য, চলতি বছরের ৯ জানুয়ারি পার্বত্য তিন জেলা ছাড়া দেশের ৬১ জেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত (এমসিকিউ) পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে উত্তীর্ণ ৬৯ হাজার ২৬৫ জন প্রার্থী মৌখিক পরীক্ষায় অংশ নেন।

আরও পড়ুনঃ  হেগে অভিবাসনবিরোধী বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ ও আটক

পরবর্তীতে ৮ ফেব্রুয়ারি প্রকাশিত চূড়ান্ত ফলে ১৪ হাজার ৩৮৪ জন প্রার্থী সহকারী শিক্ষক পদে প্রাথমিকভাবে নির্বাচিত হন। পরে ২২ ফেব্রুয়ারি থেকে ১ মার্চ পর্যন্ত তাদের স্বাস্থ্য পরীক্ষা (ডোপ টেস্টসহ) এবং প্রয়োজনীয় সনদ যাচাই সম্পন্ন করা হয়।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, নির্বাচিত প্রার্থীরা ১ অক্টোবর যোগদান করবেন এবং ৪ অক্টোবর তাদের পদায়ন কার্যক্রম শুরু হবে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

মিয়ানমারে পাচারকালে ৩০ হাজার কেজি ইউরিয়া সারসহ আটক ২

যোগদান ও পদায়নের তারিখ ঘোষণার পর শাহবাগ ছাড়লেন প্রাথমিকে সুপারিশপ্রাপ্ত শিক্ষকেরা

আপডেটের সময়: ০৪:৫৯:৫৬ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত শিক্ষকেরা রাজধানীর শাহবাগে চলমান অবস্থান কর্মসূচি প্রত্যাহার করেছেন। সরকার যোগদানের তারিখ ১ অক্টোবর এবং পদায়নের তারিখ ৪ অক্টোবর ঘোষণা করায় তারা আন্দোলন স্থগিতের সিদ্ধান্ত নেন।

রোববার (২ আগস্ট) শাহবাগ থানার সামনে কয়েক ঘণ্টার অবস্থান কর্মসূচি পালনের পর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নতুন বিজ্ঞপ্তি প্রকাশ এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনার ভিত্তিতে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়।

আরও পড়ুনঃ  ন্যাশনাল ব্যাংকের আমানত তুলতে না পেরে হাইকোর্টে ৪ গ্রাহক

দুপুর ২টার দিকে আন্দোলনকারীরা সরকারকে ধন্যবাদ জানিয়ে কর্মসূচি সমাপ্ত করেন। পরে তারা সড়ক পরিষ্কার করে শান্তিপূর্ণভাবে শাহবাগ এলাকা ত্যাগ করেন।

এর আগে আগস্ট মাসের মধ্যেই যোগদান ও পদায়নের দাবিতে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা। আন্দোলনের কারণে শাহবাগ থানার সামনে পুলিশের ব্যারিকেড বসানো হয় এবং শাহবাগ থেকে টিএসসি অভিমুখী সড়কের একাংশে যান চলাচল সাময়িকভাবে বন্ধ ছিল।

আরও পড়ুনঃ  স্বর্ণের নতুন দাম

উল্লেখ্য, চলতি বছরের ৯ জানুয়ারি পার্বত্য তিন জেলা ছাড়া দেশের ৬১ জেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত (এমসিকিউ) পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে উত্তীর্ণ ৬৯ হাজার ২৬৫ জন প্রার্থী মৌখিক পরীক্ষায় অংশ নেন।

আরও পড়ুনঃ  চট্টগ্রাম বন্দরের নিলামযোগ্য পণ্য ১৫ কার্যদিবসে খালাসের নির্দেশ