ঢাকা ০৬:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
হজের খরচ আরও কমাতে সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনা: বিমান প্রতিমন্ত্রী ‘তারেক রহমান কি শেখ হাসিনা হতে চান?’—হামলার পর প্রশ্ন সারজিস আলমের প্রেমের বিরোধে কিশোরী তানজিলা হত্যা, ২৪ ঘণ্টায় গ্রেফতার ঘাতক প্রেমিক ছয় বিমা কোম্পানির আর্থিক প্রতিবেদন: পাঁচটির মুনাফা বেড়েছে, কমেছে একটির আদালতে আবেগঘন মন্তব্য লতিফ সিদ্দিকীর, ‘ফাঁসি দিয়ে দিন, আমি প্রস্তুত’ গোলাপগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলার অভিযোগ, ইটপাটকেলে ভাঙচুর রপ্তানি বহুমুখীকরণে বড় সাফল্য, ইসিফরজে প্রকল্পে সৃষ্টি ১ লাখ ৮০ হাজার কর্মসংস্থান ইনানীতে পাঁচতারকা হোটেল কর্মচারীর রহস্যজনক মৃত্যু, মাঠ থেকে মরদেহ উদ্ধার পাকিস্তানে পুলিশ চেকপোস্টে ভয়াবহ হামলা, নিহত ৭ পুলিশ; পাল্টা অভিযানে নিহত ৮ হামলাকারী পাবনায় সিঁদ কেটে ঘরে ঢুকে স্কুলশিক্ষিকাকে হত্যা, মরদেহ উদ্ধার টয়লেটের ট্যাংকি থেকে
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

ছয় বিমা কোম্পানির আর্থিক প্রতিবেদন: পাঁচটির মুনাফা বেড়েছে, কমেছে একটির

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৫:১৯:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
  • ১২ সময় দেখুন

শেয়ারবাজারে তালিকাভুক্ত ছয়টি বিমা কোম্পানির চলতি বছরের প্রথম ছয় মাসের (জানুয়ারি–জুন) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এতে দেখা গেছে, আলোচ্য সময়ে পাঁচটি কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) বেড়েছে। তবে একটি কোম্পানির ইপিএস কমেছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে প্রকাশিত পৃথক আর্থিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুনঃ  দাবানল মোকাবিলায় প্রথমবার অভিযানে ফ্রান্সের সামরিক বিশেষ বিমান

প্রকাশিত তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি প্রবৃদ্ধি হয়েছে সিকদার ইন্স্যুরেন্সের। চলতি বছরের প্রথম ছয় মাসে কোম্পানিটির ইপিএস দাঁড়িয়েছে ১ টাকা ৫ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ৩৫ পয়সা। এ হিসাবে প্রবৃদ্ধি হয়েছে প্রায় ২০০ শতাংশ।

দ্বিতীয় সর্বোচ্চ প্রবৃদ্ধি অর্জন করেছে ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স। কোম্পানিটির ইপিএস ৩৫ পয়সা থেকে বেড়ে হয়েছে ৯৪ পয়সা, যা প্রায় ১৬৯ শতাংশ বৃদ্ধি।

আরও পড়ুনঃ  গার্ড অব অনার গ্রহণের মধ্য দিয়ে বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

এ ছাড়া এক্সপ্রেস ইন্স্যুরেন্সের ইপিএস ৪৩ পয়সা থেকে বেড়ে ৮৭ পয়সায় পৌঁছেছে, অর্থাৎ প্রায় ১০২ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে।

ফেডারেল ইন্স্যুরেন্সের ইপিএস ৭২ পয়সা থেকে বেড়ে ১ টাকা ১ পয়সায় উন্নীত হয়েছে, যা প্রায় ৪০ শতাংশ বৃদ্ধি।

অন্যদিকে এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্সের ইপিএস ১ টাকা ৮৯ পয়সা থেকে বেড়ে ২ টাকা ১৯ পয়সায় দাঁড়িয়েছে। এ সময়ে কোম্পানিটির প্রবৃদ্ধি হয়েছে প্রায় ১৬ শতাংশ।

আরও পড়ুনঃ  রপ্তানি বহুমুখীকরণে বড় সাফল্য, ইসিফরজে প্রকল্পে সৃষ্টি ১ লাখ ৮০ হাজার কর্মসংস্থান

তবে আলোচ্য ছয়টি কোম্পানির মধ্যে নর্দার্ন ইন্স্যুরেন্স একমাত্র প্রতিষ্ঠান, যার মুনাফা কমেছে। চলতি বছরের প্রথম ছয় মাসে কোম্পানিটির ইপিএস ৯৮ পয়সা থেকে কমে ৮৯ পয়সায় নেমে এসেছে, যা প্রায় ৯ শতাংশ হ্রাসের ইঙ্গিত দেয়।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

হজের খরচ আরও কমাতে সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনা: বিমান প্রতিমন্ত্রী

ছয় বিমা কোম্পানির আর্থিক প্রতিবেদন: পাঁচটির মুনাফা বেড়েছে, কমেছে একটির

আপডেটের সময়: ০৫:১৯:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

শেয়ারবাজারে তালিকাভুক্ত ছয়টি বিমা কোম্পানির চলতি বছরের প্রথম ছয় মাসের (জানুয়ারি–জুন) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এতে দেখা গেছে, আলোচ্য সময়ে পাঁচটি কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) বেড়েছে। তবে একটি কোম্পানির ইপিএস কমেছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে প্রকাশিত পৃথক আর্থিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুনঃ  স্থানীয় নির্বাচনের প্রচারণায় নারীর অংশগ্রহণ বাড়াতে সমন্বিত উদ্যোগের আহ্বান

প্রকাশিত তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি প্রবৃদ্ধি হয়েছে সিকদার ইন্স্যুরেন্সের। চলতি বছরের প্রথম ছয় মাসে কোম্পানিটির ইপিএস দাঁড়িয়েছে ১ টাকা ৫ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ৩৫ পয়সা। এ হিসাবে প্রবৃদ্ধি হয়েছে প্রায় ২০০ শতাংশ।

দ্বিতীয় সর্বোচ্চ প্রবৃদ্ধি অর্জন করেছে ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স। কোম্পানিটির ইপিএস ৩৫ পয়সা থেকে বেড়ে হয়েছে ৯৪ পয়সা, যা প্রায় ১৬৯ শতাংশ বৃদ্ধি।

আরও পড়ুনঃ  গার্ড অব অনার গ্রহণের মধ্য দিয়ে বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

এ ছাড়া এক্সপ্রেস ইন্স্যুরেন্সের ইপিএস ৪৩ পয়সা থেকে বেড়ে ৮৭ পয়সায় পৌঁছেছে, অর্থাৎ প্রায় ১০২ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে।

ফেডারেল ইন্স্যুরেন্সের ইপিএস ৭২ পয়সা থেকে বেড়ে ১ টাকা ১ পয়সায় উন্নীত হয়েছে, যা প্রায় ৪০ শতাংশ বৃদ্ধি।

অন্যদিকে এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্সের ইপিএস ১ টাকা ৮৯ পয়সা থেকে বেড়ে ২ টাকা ১৯ পয়সায় দাঁড়িয়েছে। এ সময়ে কোম্পানিটির প্রবৃদ্ধি হয়েছে প্রায় ১৬ শতাংশ।

আরও পড়ুনঃ  বিদেশে কর্মসংস্থানের রাষ্ট্রীয় সংস্থা বোয়েসেলে নতুন নেতৃত্ব, এমডি হলেন রাশেদুল হক