ঢাকা ১১:০২ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
দুই ছেলের নামে দুই ইউনিয়নের নামকরণ, সংসদে দেওয়া ব্যাখ্যায় যা বললেন প্রতিমন্ত্রী ঢাকার চারটি বাস টার্মিনাল অতিদ্রুত স্থানান্তরে নির্দেশ প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি আমাদের জন্য ক্ষতিকর: ইসরাইলি অর্থমন্ত্রী সমর্থকদের মাঠে প্রবেশ না করতে দেওয়ার অনুরোধ করেছে আর্জেন্টিনা সরকার পুশ ইন করা সেই বৃদ্ধকে ভারতে নিয়ে গেছে বিএসএফ দুই নায়িকা নিয়ে ব্যাংকক যাচ্ছেন শাকিব খান দিল্লিতে ডা. জাহেদের সাথে অনাকাঙ্ক্ষিত ঘটনা ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব প্রিয় দলের জার্সি পরে খেলা দেখায় কেন বাড়ে আবেগ? লিবিয়া হয়ে অবৈধ প্রবেশে কড়াকড়ি, সতর্ক করল ইতালি দূতাবাস গাইবান্ধার হত্যা মামলার প্রধান আসামি রংপুরে গ্রেফতার
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

ইসলামী ব্যাংককে আরও ২৫০০ কোটি টাকা ধার

  • Arif
  • আপডেটের সময়: ০৭:২৭:২০ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬
  • ৫ সময় দেখুন

আগের দিনও সমপরিমাণ অর্থ পেয়েছিল সম্প্রতি তারল্য সংকটে পড়া ব্যাংকটি।
ইসলামী ব্যাংককে আরও ২৫০০ কোটি টাকা ধার

ইসলামী ব্যাংক বাংলাদেশকে আরও ২৫০০ কোটি টাকা ধার দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

পর্ষদ বাতিল করে তা দেখভালে কেন্দ্রীয় ব্যাংকের একজন কর্মকর্তাকে দায়িত্ব দেওয়ার পরদিন সোমবার নতুন করে ব্যাংকটিকে এ অর্থ দেওয়ার তথ্য দিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের সহকারী মুখপাত্র ও পরিচালক মোহাম্মদ শাহরিয়ার সিদ্দিকী।

ঈদের আগে নতুন চেয়ারম্যানকে দায়িত্ব দেওয়ার পর একদল ব্যক্তির আন্দোলনের জেরে আবার আলোচনায় আসে ইসলামী ব্যাংক। এর মধ্যে ব্যাংকটি থেকে বড় অঙ্কের আমানত তোলার খবরের মধ্যে সংসদে সরকারি ও বিরোধী দলের এ নিয়ে পাল্টাপাল্টি বিতর্কও হয়।

আরও পড়ুনঃ  ইমামের বিরুদ্ধে অনৈতিক সম্পর্কের অভিযোগ, এলাকায় উত্তেজনা

এমন ঘটনাপ্রবাহের মধ্যে তারল্য সংকটের তথ্য দিয়ে বাংলাদেশ ব্যাংক থেকে ১০ হাজার কোটি টাকা ধার চায় ইসলামী ব্যাংক। এখন দুই দফায় ৫০০০ কোটি টাকা পেল ব্যাংকটি।

আগের দিন রোববার ২৫০০ কোটি টাকা পেলেও সোমবার দুপুরে ব্যাংকটির ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক আলতাফ হুসাইন তারল্য সংকটে তারা নিজেদের অ্যাপ সেলফিনসহ ডিজিটাল পেমেন্টের সবগুলো চ্যানেল চালু করতে পারছেন না বলে দাবি করেন।

আরও পড়ুনঃ  মন্ত্রিসভায় ২০২৬-২৭ অর্থবছরের বাজেট অনুমোদন, আকার হতে পারে ৯.৩৮ লাখ কোটি টাকা

সাংবাদিকদের তিনি বলেন, ‘‘ডিজিটাল লেনদেনের সকল সেবা নগদ অর্থের সংকটের কারণে চালু করা যাচ্ছে না। সেলফিন আজকে চালু হবে। লিমিট জটিলতায় চালু করা যায়নি।’’

আগের দিন কেন্দ্রীয় ব্যাংকে গভর্নরের সঙ্গে সভা শেষে তিনি বলেছিলেন, দৈনিক গড়ে জমা-উত্তোলন বাদে গত দুই দিনে প্রতিদিন নিট ১২০০ কোটি টাকার মত তুলে নেওয়া হয়।

এর আগে রোববার সাবেক ডেপুটি গভর্নর খুরশীদ আলমসহ স্বতন্ত্র পরিচালকদের সরিয়ে দিয়ে কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেনকে পর্ষদের যাবতীয় ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালনের জন্য বেছে নেয় বাংলাদেশ ব্যাংক।

আরও পড়ুনঃ   দেখতে ব্যাঙাচির মতো, স্বাদে অতুলনীয়—তবু বিলুপ্তির পথে বাংলার এক জলজ ঐতিহ্য

ইসলামী ব্যাংক বোর্ডের দায়িত্বপ্রাপ্ত বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেন বলেছেন, গ্রাহকদের আস্থা ফিরিয়ে আনার ওপর সবচেয়ে বেশি জোর দিচ্ছেন তিনি।

দায়িত্ব পাওয়ার পর ইসলামী ব্যাংকে গিয়ে জহির হোসেন সাংবাদিকদের বলেন, নিয়মিত পরিচালনগত কাজ ছাড়া অন্য কিছু তিনি করবেন না।

“আমাদের অগ্রাধিকার হচ্ছে গ্রাহকদের আস্থা ফিরিয়ে আনা। সেটা আগের মর্যাদায় নিয়ে যেতে চাই।”

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

দুই ছেলের নামে দুই ইউনিয়নের নামকরণ, সংসদে দেওয়া ব্যাখ্যায় যা বললেন প্রতিমন্ত্রী

ইসলামী ব্যাংককে আরও ২৫০০ কোটি টাকা ধার

আপডেটের সময়: ০৭:২৭:২০ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬