ঢাকা ১০:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
রোলেক্স হাতে আপ্লুত শাকিব বললেন— ‘এটা এখন অমূল্য’ পুঠিয়ায় ক্ষুদ্র জাতিগোষ্ঠীর বাড়িঘর ভাঙচুর-লুটপাট, ৬ দিন পর মামলা নিল পুলিশ মেসিকে দলে নেওয়ার ‘রসিকতা’ করলেন ব্রাজিলের প্রেসিডেন্ট স্ত্রী আত্মহত্যা প্ররোচনা মামলায় অভিনেতা জাহের আলভী কারাগারে দুর্ঘটনায় আহত অভিনেতা জোভান, জানালেন ভয়াবহ অভিজ্ঞতা মহাখালীতে ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ; আটক ৩ ব্যাংক খাতে বড় ধস, লোকসান বেড়ে ১ লাখ ৩৬ হাজার কোটি টাকা: বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন বিরোধীদলীয় নেতার সঙ্গে ‘ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশিজ’ প্রতিনিধিদলের বৈঠক “সবার আগে বগুড়া নয়, সবার আগে বাংলাদেশ”— সংসদে এনসিপি এমপির বক্তব্য বাংলাদেশ ও পাকিস্তানের ওপর নজর রাখছে ইসরায়েল, দাবি ইসরায়েলি রাষ্ট্রদূতের
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

বর্তমান সংসদের কোনো সদস্যই ঋণখেলাপি নন: স্বরাষ্ট্রমন্ত্রী

বর্তমান সংসদের কোনো সদস্যই ঋণখেলাপি নন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তবে কেউ কেউ ঋণগ্রস্ত থাকতে পারেন, কিন্তু আইন অনুযায়ী তারা ঋণখেলাপি নন বলেও তিনি মন্তব্য করেন।

বৃহস্পতিবার (১৮ জুন) বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের পয়েন্ট অব অর্ডারে দেওয়া বক্তব্যের পরিপ্রেক্ষিতে সংসদে তিনি এ কথা বলেন।

আরও পড়ুনঃ  প্রবাসীদের পাসপোর্ট ফি কমানোর প্রস্তাব পর্যালোচনায় সরকার

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইন অনুযায়ী—যেমন রিপ্রেজেন্টেশন অব দ্য পিপল অর্ডারসহ অন্যান্য বিধিমালায়—যদি কেউ আদালত কর্তৃক ঋণখেলাপি হিসেবে সাব্যস্ত বা ঘোষিত হন, তবে তিনি অযোগ্য হিসেবে বিবেচিত হন এবং সংসদ সদস্য পদে মনোনয়ন পেতে পারেন না।

তিনি আরও বলেন, নির্বাচিত হয়ে সংসদে আসার অর্থ হলো সংশ্লিষ্ট ব্যক্তি ঋণখেলাপি নন, যদিও কেউ ঋণগ্রস্ত হতে পারেন। আদালতের মাধ্যমে কোনো মামলা নিষ্পত্তি হওয়ার পর এবং বৈধ প্রার্থী হিসেবে ঘোষিত হলে তিনি আর ঋণখেলাপি থাকেন না। তাই বর্তমান সংসদকে ‘ঋণখেলাপিদের সংসদ’ বলা আইনগতভাবে সঠিক নয় এবং এটি মানহানিকর বলেও মন্তব্য করেন তিনি। এ ধরনের বক্তব্য এক্সপাঞ্জ করা উচিত বলেও দাবি জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

আরও পড়ুনঃ  পুঠিয়ায় ক্ষুদ্র জাতিগোষ্ঠীর বাড়িঘর ভাঙচুর-লুটপাট, ৬ দিন পর মামলা নিল পুলিশ

অন্যদিকে, নাহিদ ইসলাম বলেন, সংসদে নির্বাচনের আগে ও পরে তিনি ঋণখেলাপিদের বিষয়ে কথা বলেছেন। তার দাবি, কিছু সংসদ সদস্যের বিরুদ্ধে ঋণখেলাপির অভিযোগ রয়েছে, যা তিনি সংসদে উল্লেখ করেছেন তবে ব্যক্তিগত সম্মানের কথা বিবেচনা করে নাম প্রকাশ করেননি।

আরও পড়ুনঃ  রোলেক্স হাতে আপ্লুত শাকিব বললেন— ‘এটা এখন অমূল্য’

তিনি আরও বলেন, যদি সংসদে এমন অনেক সদস্য থাকেন যাদের বিরুদ্ধে ঋণখেলাপির অভিযোগ রয়েছে, তাহলে সাধারণ মানুষের মধ্যে সংসদকে নিয়ে এমন মন্তব্য আসা স্বাভাবিক।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

রোলেক্স হাতে আপ্লুত শাকিব বললেন— ‘এটা এখন অমূল্য’

বর্তমান সংসদের কোনো সদস্যই ঋণখেলাপি নন: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেটের সময়: ০৮:৫০:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

বর্তমান সংসদের কোনো সদস্যই ঋণখেলাপি নন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তবে কেউ কেউ ঋণগ্রস্ত থাকতে পারেন, কিন্তু আইন অনুযায়ী তারা ঋণখেলাপি নন বলেও তিনি মন্তব্য করেন।

বৃহস্পতিবার (১৮ জুন) বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের পয়েন্ট অব অর্ডারে দেওয়া বক্তব্যের পরিপ্রেক্ষিতে সংসদে তিনি এ কথা বলেন।

আরও পড়ুনঃ  পুঠিয়ায় ক্ষুদ্র জাতিগোষ্ঠীর বাড়িঘর ভাঙচুর-লুটপাট, ৬ দিন পর মামলা নিল পুলিশ

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইন অনুযায়ী—যেমন রিপ্রেজেন্টেশন অব দ্য পিপল অর্ডারসহ অন্যান্য বিধিমালায়—যদি কেউ আদালত কর্তৃক ঋণখেলাপি হিসেবে সাব্যস্ত বা ঘোষিত হন, তবে তিনি অযোগ্য হিসেবে বিবেচিত হন এবং সংসদ সদস্য পদে মনোনয়ন পেতে পারেন না।

তিনি আরও বলেন, নির্বাচিত হয়ে সংসদে আসার অর্থ হলো সংশ্লিষ্ট ব্যক্তি ঋণখেলাপি নন, যদিও কেউ ঋণগ্রস্ত হতে পারেন। আদালতের মাধ্যমে কোনো মামলা নিষ্পত্তি হওয়ার পর এবং বৈধ প্রার্থী হিসেবে ঘোষিত হলে তিনি আর ঋণখেলাপি থাকেন না। তাই বর্তমান সংসদকে ‘ঋণখেলাপিদের সংসদ’ বলা আইনগতভাবে সঠিক নয় এবং এটি মানহানিকর বলেও মন্তব্য করেন তিনি। এ ধরনের বক্তব্য এক্সপাঞ্জ করা উচিত বলেও দাবি জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

আরও পড়ুনঃ  গাইবান্ধার হত্যা মামলার প্রধান আসামি রংপুরে গ্রেফতার

অন্যদিকে, নাহিদ ইসলাম বলেন, সংসদে নির্বাচনের আগে ও পরে তিনি ঋণখেলাপিদের বিষয়ে কথা বলেছেন। তার দাবি, কিছু সংসদ সদস্যের বিরুদ্ধে ঋণখেলাপির অভিযোগ রয়েছে, যা তিনি সংসদে উল্লেখ করেছেন তবে ব্যক্তিগত সম্মানের কথা বিবেচনা করে নাম প্রকাশ করেননি।

আরও পড়ুনঃ  যোগ করা সময়ে ইরেনকির গোলে পানামাকে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু ঘানার