ঢাকা ০২:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
রোলেক্স হাতে আপ্লুত শাকিব বললেন— ‘এটা এখন অমূল্য’ পুঠিয়ায় ক্ষুদ্র জাতিগোষ্ঠীর বাড়িঘর ভাঙচুর-লুটপাট, ৬ দিন পর মামলা নিল পুলিশ মেসিকে দলে নেওয়ার ‘রসিকতা’ করলেন ব্রাজিলের প্রেসিডেন্ট স্ত্রী আত্মহত্যা প্ররোচনা মামলায় অভিনেতা জাহের আলভী কারাগারে দুর্ঘটনায় আহত অভিনেতা জোভান, জানালেন ভয়াবহ অভিজ্ঞতা মহাখালীতে ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ; আটক ৩ ব্যাংক খাতে বড় ধস, লোকসান বেড়ে ১ লাখ ৩৬ হাজার কোটি টাকা: বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন বিরোধীদলীয় নেতার সঙ্গে ‘ভয়েস ফর গ্লোবাল বাংলাদেশিজ’ প্রতিনিধিদলের বৈঠক “সবার আগে বগুড়া নয়, সবার আগে বাংলাদেশ”— সংসদে এনসিপি এমপির বক্তব্য বাংলাদেশ ও পাকিস্তানের ওপর নজর রাখছে ইসরায়েল, দাবি ইসরায়েলি রাষ্ট্রদূতের
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

সংসদে নতুন ব্যাখ্যা: নিজ নিজ ধর্মীয় রীতিতে স্পিকারকে সম্মান জানাবেন এমপিরা

জাতীয় সংসদের অধিবেশন কক্ষে প্রবেশ বা বের হওয়ার সময় স্পিকার বা সভাপতির প্রতি মাথা ঝুঁকিয়ে অভিবাদন জানানোর প্রচলিত রীতিতে পরিবর্তন এসেছে। এখন থেকে সংসদ সদস্যরা (এমপি) নিজ নিজ ধর্মীয় রীতি ও বিশ্বাস অনুযায়ী স্পিকারের প্রতি সম্মান প্রদর্শন করতে পারবেন।

বৃহস্পতিবার (১৮ জুন) সংসদ অধিবেশনের শুরুতেই স্পিকার হাফিজ উদ্দিন আহমদ এ বিষয়ে সিদ্ধান্ত জানান।

আরও পড়ুনঃ  ক্যান্সার রোগে মৃত বুলবুল আহম্মেদের পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করলো ইউনিভার্সাল এমিটি ফাউন্ডেশন

তিনি কার্যপ্রণালি বিধির একটি রুলিংয়ে বলেন, অতীতে সংসদে প্রবেশ বা বের হওয়ার সময় মাথা ঝুঁকিয়ে সম্মান জানানোর বিধান থাকলেও ২০০৬ সালের সংশোধনীর মাধ্যমে সেই বাধ্যবাধকতা বাতিল করা হয়। ফলে এখন থেকে বাধ্যতামূলকভাবে ‘ঝুঁকে’ অভিবাদন জানানোর নিয়ম আর প্রযোজ্য নয়।

স্পিকার জানান, বিষয়টি সংসদ সদস্যদের আপত্তির পর পুনর্বিবেচনা করা হয়। এর আগে ১৬ জুন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মুজিবুর রহমান পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে বিষয়টি উত্থাপন করেন। পরদিন বিএনপির সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুকও দ্রুত সমাধানের আহ্বান জানান।

আরও পড়ুনঃ  ২৫০ বছর পরও একক রাষ্ট্র হিসেবে টিকে থাকবে যুক্তরাষ্ট্র? সন্দিহান ৩৮ শতাংশ মার্কিনি

কার্যপ্রণালি বিধির ২৬৭(১) উপবিধি উল্লেখ করে স্পিকার বলেন, সেখানে স্পষ্টভাবে বলা আছে—সংসদে প্রবেশ, আসন গ্রহণ বা ত্যাগের সময় সদস্যরা সভাপতির প্রতি সম্মান প্রদর্শন করবেন। তবে এর ধরন নির্দিষ্ট করে দেওয়া নেই।

আরও পড়ুনঃ  নারী এমপিদের পোশাক নিয়ে মন্তব্যে তীব্র বিতর্ক, আপত্তিকর অংশ এক্সপাঞ্জ

স্পিকার আরও জানান, ২০০৬ সালের সংশোধনীতে কার্যপ্রণালি বিধি থেকে ‘ঝুঁকিয়া’ শব্দটি বাদ দেওয়া হয়, যা অষ্টম জাতীয় সংসদের সংশ্লিষ্ট কমিটির প্রতিবেদনের ভিত্তিতে গৃহীত হয়েছিল।

এ প্রেক্ষিতে তিনি বলেন, যেহেতু নির্দিষ্ট কোনো বাধ্যতামূলক পদ্ধতি আর নেই, তাই এখন থেকে সংসদ সদস্যরা নিজ নিজ ধর্মীয় অনুশাসন ও রীতি অনুসরণ করে স্পিকার বা সভাপতির প্রতি সম্মান প্রদর্শন করবেন।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

রোলেক্স হাতে আপ্লুত শাকিব বললেন— ‘এটা এখন অমূল্য’

সংসদে নতুন ব্যাখ্যা: নিজ নিজ ধর্মীয় রীতিতে স্পিকারকে সম্মান জানাবেন এমপিরা

আপডেটের সময়: ০৮:৫৭:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

জাতীয় সংসদের অধিবেশন কক্ষে প্রবেশ বা বের হওয়ার সময় স্পিকার বা সভাপতির প্রতি মাথা ঝুঁকিয়ে অভিবাদন জানানোর প্রচলিত রীতিতে পরিবর্তন এসেছে। এখন থেকে সংসদ সদস্যরা (এমপি) নিজ নিজ ধর্মীয় রীতি ও বিশ্বাস অনুযায়ী স্পিকারের প্রতি সম্মান প্রদর্শন করতে পারবেন।

বৃহস্পতিবার (১৮ জুন) সংসদ অধিবেশনের শুরুতেই স্পিকার হাফিজ উদ্দিন আহমদ এ বিষয়ে সিদ্ধান্ত জানান।

আরও পড়ুনঃ  পরীক্ষামূলক উৎপাদনের আগে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কারিগরি ত্রুটি শনাক্ত, শাটডাউন

তিনি কার্যপ্রণালি বিধির একটি রুলিংয়ে বলেন, অতীতে সংসদে প্রবেশ বা বের হওয়ার সময় মাথা ঝুঁকিয়ে সম্মান জানানোর বিধান থাকলেও ২০০৬ সালের সংশোধনীর মাধ্যমে সেই বাধ্যবাধকতা বাতিল করা হয়। ফলে এখন থেকে বাধ্যতামূলকভাবে ‘ঝুঁকে’ অভিবাদন জানানোর নিয়ম আর প্রযোজ্য নয়।

স্পিকার জানান, বিষয়টি সংসদ সদস্যদের আপত্তির পর পুনর্বিবেচনা করা হয়। এর আগে ১৬ জুন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মুজিবুর রহমান পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে বিষয়টি উত্থাপন করেন। পরদিন বিএনপির সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুকও দ্রুত সমাধানের আহ্বান জানান।

আরও পড়ুনঃ  ২৫০ বছর পরও একক রাষ্ট্র হিসেবে টিকে থাকবে যুক্তরাষ্ট্র? সন্দিহান ৩৮ শতাংশ মার্কিনি

কার্যপ্রণালি বিধির ২৬৭(১) উপবিধি উল্লেখ করে স্পিকার বলেন, সেখানে স্পষ্টভাবে বলা আছে—সংসদে প্রবেশ, আসন গ্রহণ বা ত্যাগের সময় সদস্যরা সভাপতির প্রতি সম্মান প্রদর্শন করবেন। তবে এর ধরন নির্দিষ্ট করে দেওয়া নেই।

আরও পড়ুনঃ  নেইমার অনুশীলনে ফিরলেন, ব্রাজিল শিবিরে স্বস্তি