
উলিপুর প্রতিনিধি: মোঃ লিটন হাসান
কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার বজরা ইউনিয়নের চাঁদনী বজরা গ্রামের ক্যান্সার রোগে মৃত বুলবুল আহম্মেদের অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছে সামাজিক ও মানবিক সংগঠন ইউনিভার্সাল এমিটি।
সম্প্রতি সংগঠনটির পক্ষ থেকে বুলবুল আহম্মেদের পরিবারের হাতে খাদ্যসামগ্রী ও নগদ অর্থ সহায়তা তুলে দেওয়া হয়। সহায়তার মধ্যে ছিল ২৫ কেজি চাল, ২ কেজি ডাল, ১.৫ লিটার ভোজ্য তেল, ৪ কেজি আলু, ১ কেজি পেঁয়াজ, ১ কেজি রসুন এবং নগদ ১,০০০ টাকা।
ইউনিভার্সাল এমিটি ফাউন্ডেশনের সদস্যরা জানান, সমাজের অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই তাদের এ কার্যক্রম অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও মানবিক সহায়তামূলক কার্যক্রম চলমান থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
সহায়তা পেয়ে মৃত বুলবুল আহম্মেদের পরিবারের সদস্যরা ইউনিভার্সাল এমিটি ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সমাজের বিত্তবান ও মানবিক মানুষদের অসহায় পরিবারের পাশে এগিয়ে আসার আহ্বান জানান।
প্রতিবেদকের নাম 




















