
মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত এলাকায় বিজিবির গুলিতে এক ভারতীয় চোরাকারবারি আহত হয়েছে।
শনিবার (১৩ জুন) রাত আনুমানিক ৮টা ৪৫ মিনিটে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে বিজিবি।
আরও পড়ুনঃ ১৯ হাজার কোটি টাকা বিনিয়োগে বিমানের কেবিনে বিলাসিতার নতুন দিগন্ত খুলছে সিঙ্গাপুর এয়ারলাইনস
বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সীমান্ত এলাকায় নিয়মিত টহল চলাকালে দুইজন সন্দেহভাজন ভারতীয় চোরাকারবারিকে চ্যালেঞ্জ করা হয়। এ সময় তারা ধারালো অস্ত্র নিয়ে টহলদলের ওপর হামলার চেষ্টা করলে আত্মরক্ষার্থে বিজিবি সদস্যরা গুলি চালায়। এতে একজন চোরাকারবারি আহত হয়।
আহত ব্যক্তি ও তার সহযোগী পরে ভারতের ভেতরে পালিয়ে যায়।
ঘটনার পর সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে বলে জানিয়েছে বিজিবি।
প্রতিবেদকের নাম 




















