ঢাকা ০৩:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

বুন্দেসলিগা অভিজ্ঞতায় ভর করে বিশ্বকাপ মিশন শুরু জাপান–নেদারল্যান্ডসের

বিশ্বকাপ মিশন শুরু করেছে জাপান ও নেদারল্যান্ডস। যুক্তরাষ্ট্রের টেক্সাসে অনুষ্ঠিত ম্যাচে দুই দলের একাদশেই দেখা গেছে বুন্দেসলিগায় খেলা বা জার্মান লিগের অভিজ্ঞতাসম্পন্ন একাধিক ফুটবলার।

জাপান দলে হাজিমে মোরিয়াসুর অধীনে আছেন বুন্দেসলিগা-অভিজ্ঞ সাতজন ফুটবলার। তাদের মধ্যে বায়ার্ন মিউনিখের হিরোকি ইতো, আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টের রিৎসু দোয়ান এবং মাইনৎসের কাইশু সানো শুরু থেকেই মাঠে ছিলেন।

আরও পড়ুনঃ   দুই ব্যাটারের দুর্দান্ত সেঞ্চুরিতে রাওয়ালপিন্ডি টেস্টে চালকের আসনে শ্রীলঙ্কা

জাপানের একাদশে থাকা দাইচি কামাদারও বুন্দেসলিগায় খেলার অভিজ্ঞতা রয়েছে। তিনি আগে আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টে খেলেছেন। ওয়াতারু এন্দোর অবসরের পর এবং কো ইতাকুরা বেঞ্চে থাকায় নেতৃত্বের ভূমিকায় ছিলেন দোয়ান।

আরও পড়ুনঃ  বৃষ্টিতে ভেসে গেল ভারত-নিউজিল্যান্ডের তৃতীয় ওয়ানডে

অন্যদিকে নেদারল্যান্ডস দলে রোনাল্ড কোমানের অধীনে বুন্দেসলিগা অভিজ্ঞ খেলোয়াড়ের সংখ্যাও কম নয়। দলে এমন আটজন ফুটবলার রয়েছেন, যারা আগে জার্মান লিগে খেলেছেন বা বর্তমানে খেলছেন।

নেদারল্যান্ডসের শুরুর একাদশে ছিলেন মিকি ফান ডে ফেন, রায়ান গ্রাভেনবার্খ ও ডনিয়েল মালেন। ফান ডে ফেন আগে উলফসবুর্গে খেলেছেন, গ্রাভেনবার্খের বায়ার্ন মিউনিখ অধ্যায় রয়েছে এবং মালেন খেলেছেন বরুসিয়া ডর্টমুন্ডে।

আরও পড়ুনঃ  কেপটাউন বল টেম্পারিং: নতুন তদন্তে রাজি নয় ক্রিকেট অস্ট্রেলিয়া

নেদারল্যান্ডস একাদশ: ভারব্রুগেন; ডামফ্রিস, ফান হেক, ফান ডাইক, ফান ডে ফেন; গ্রাভেনবার্খ, ডে ইয়ং, রেইনডার্স; সামারভিল, মালেন, গাকপো।

জাপান একাদশ: সুজুকি; তানিগুচি, ওয়াতানাবে, ইতো; দোয়ান, সানো, কামাদা, নাকামুরা; মায়েদা, কুবো; উয়েদা।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

বুন্দেসলিগা অভিজ্ঞতায় ভর করে বিশ্বকাপ মিশন শুরু জাপান–নেদারল্যান্ডসের

আপডেটের সময়: ০৮:১১:২১ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬

বিশ্বকাপ মিশন শুরু করেছে জাপান ও নেদারল্যান্ডস। যুক্তরাষ্ট্রের টেক্সাসে অনুষ্ঠিত ম্যাচে দুই দলের একাদশেই দেখা গেছে বুন্দেসলিগায় খেলা বা জার্মান লিগের অভিজ্ঞতাসম্পন্ন একাধিক ফুটবলার।

জাপান দলে হাজিমে মোরিয়াসুর অধীনে আছেন বুন্দেসলিগা-অভিজ্ঞ সাতজন ফুটবলার। তাদের মধ্যে বায়ার্ন মিউনিখের হিরোকি ইতো, আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টের রিৎসু দোয়ান এবং মাইনৎসের কাইশু সানো শুরু থেকেই মাঠে ছিলেন।

আরও পড়ুনঃ  দুইবার দুই গোলে পিছিয়ে থেকেও অবিশ্বাস্য প্রত্যাবর্তন ম্যানইউর

জাপানের একাদশে থাকা দাইচি কামাদারও বুন্দেসলিগায় খেলার অভিজ্ঞতা রয়েছে। তিনি আগে আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টে খেলেছেন। ওয়াতারু এন্দোর অবসরের পর এবং কো ইতাকুরা বেঞ্চে থাকায় নেতৃত্বের ভূমিকায় ছিলেন দোয়ান।

আরও পড়ুনঃ  শ্রীলঙ্কাকে ৪-০ গোলে বিধ্বস্ত করে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিতে বাংলাদেশ