ঢাকা ০৯:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ডেমরায় নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার, গ্রেপ্তার ১৮ বছরের যুবক প্রত্যর্পণ চুক্তি মেনেই শেখ হাসিনাকে ফেরাতে চায় সরকার: ডা. জাহেদ এমিন এরদোয়ানের সঙ্গে সাক্ষাৎ জুবাইদা রহমানের দীপাবলির রাতে বিরোধ, ভারতের রাষ্ট্রপতির দেহরক্ষীকে গুলি ভোরের ঝুম বৃষ্টিতে ভিজল রাজধানী ঢাকা বিচ্ছিন্ন ককটেল বিস্ফোরণে আইনশৃঙ্খলার অবনতি বলা যাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী আন্তালিয়ায় তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠক শোবিজে অভিনয়ের চেয়ে ব্যক্তিগত বিষয় বেশি আলোচিত: শবনম ফারিয়া উচ্চশিক্ষায় কর্মমুখী পাঠ্যক্রম চালুর আহ্বান রাষ্ট্রপতির ইরানের হুমকির আশঙ্কায় যুক্তরাজ্যের ঘাঁটি থেকে বিমান সরাল যুক্তরাষ্ট্র
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

মেসি আছেন ফিফপ্রোর বিশ্ব একাদশে, নেই ব্যালন ডি’অরজয়ী কেইন

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৮:০২:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
  • ৮ সময় দেখুন

বছরের সেরা ফুটবলার হিসেবে ব্যালন ডি’অর জিতেছেন ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি কেইন। তবে পেশাদার ফুটবলারদের ভোটে নির্বাচিত ফিফপ্রোর ২০২৬ সালের বিশ্ব একাদশে জায়গা হয়নি তার। অন্যদিকে, ৩৯ বছর বয়সেও একাদশে নিজের জায়গা ধরে রেখেছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি।

গতকাল সোমবার ২০২৬ সালের সেরা একাদশ ঘোষণা করেছে আন্তর্জাতিক পেশাদার ফুটবলারদের সংগঠন ফিফপ্রো। এবার ১১ জনের এই দলে চার ফরোয়ার্ড রাখা হয়েছে। মূল ১০ জনের বাইরে ভোটে পরবর্তী সর্বোচ্চ অবস্থানে থাকা একজন আউটফিল্ড খেলোয়াড়কেও দলে অন্তর্ভুক্ত করা হয়েছে।

আরও পড়ুনঃ  ছয় দেশে ভ্রমণ না করতে নাগরিকদের সতর্ক করল যুক্তরাষ্ট্র

একাদশে গোলরক্ষক হিসেবে জায়গা পেয়েছেন স্পেন ও আর্সেনালের ডেভিড রায়া। তিন সদস্যের রক্ষণভাগে রয়েছেন বার্সেলোনার পাও কুবারসি, পিএসজির মরক্কোর তারকা আশরাফ হাকিমি এবং পর্তুগিজ ডিফেন্ডার নুনো মেন্দেস।

আরও পড়ুনঃ  শেখ হাসিনার পাসপোর্ট-এনআইডির আবেদনকারী ব্রিটিশ আইনজীবী স্টিভেন পওলস কে?

মাঝমাঠে জায়গা পেয়েছেন রিয়াল মাদ্রিদের জুড বেলিংহ্যাম, বার্সেলোনার রদ্রি এবং পিএসজির ভিতিনিয়া।

আক্রমণভাগে রয়েছেন ম্যানচেস্টার সিটির আর্লিং হালান্ড, রিয়াল মাদ্রিদের কিলিয়ান এমবাপ্পে, ইন্টার মায়ামির লিওনেল মেসি এবং বার্সেলোনার লামিনে ইয়ামাল।

ফিফপ্রোর সদস্য খেলোয়াড় ইউনিয়নগুলোর সহযোগিতায় ৭৫টি দেশের পেশাদার ফুটবলার নিরাপদ ডিজিটাল প্ল্যাটফর্মে ভোট দিয়েছেন। গোলরক্ষক, ডিফেন্ডার, মিডফিল্ডার ও ফরোয়ার্ড—প্রতিটি বিভাগ থেকে নিজেদের পছন্দের সেরা তিন খেলোয়াড়কে বেছে নেন ভোটাররা।

আরও পড়ুনঃ  জাজিরায় দোকান থেকে ৫০০ প্যাকেট খিচুড়ি জব্দ, পুলিশের ধারণা রাজনৈতিক কর্মসূচির জন্য

প্রতিটি বিভাগে সর্বোচ্চ ভোট পাওয়া একজন গোলরক্ষক, তিন ডিফেন্ডার, তিন মিডফিল্ডার ও তিন ফরোয়ার্ডকে নিয়ে প্রথম ১০ জনের তালিকা তৈরি করা হয়। এরপর বাকি খেলোয়াড়দের মধ্যে সর্বোচ্চ ভোট পাওয়া আউটফিল্ডারকে যুক্ত করে পূর্ণ করা হয় ১১ জনের বিশ্ব একাদশ।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

ডেমরায় নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার, গ্রেপ্তার ১৮ বছরের যুবক

মেসি আছেন ফিফপ্রোর বিশ্ব একাদশে, নেই ব্যালন ডি’অরজয়ী কেইন

আপডেটের সময়: ০৮:০২:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

বছরের সেরা ফুটবলার হিসেবে ব্যালন ডি’অর জিতেছেন ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি কেইন। তবে পেশাদার ফুটবলারদের ভোটে নির্বাচিত ফিফপ্রোর ২০২৬ সালের বিশ্ব একাদশে জায়গা হয়নি তার। অন্যদিকে, ৩৯ বছর বয়সেও একাদশে নিজের জায়গা ধরে রেখেছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি।

গতকাল সোমবার ২০২৬ সালের সেরা একাদশ ঘোষণা করেছে আন্তর্জাতিক পেশাদার ফুটবলারদের সংগঠন ফিফপ্রো। এবার ১১ জনের এই দলে চার ফরোয়ার্ড রাখা হয়েছে। মূল ১০ জনের বাইরে ভোটে পরবর্তী সর্বোচ্চ অবস্থানে থাকা একজন আউটফিল্ড খেলোয়াড়কেও দলে অন্তর্ভুক্ত করা হয়েছে।

আরও পড়ুনঃ  কপ-৩১ সম্মেলনে যোগ দিতে আজ তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

একাদশে গোলরক্ষক হিসেবে জায়গা পেয়েছেন স্পেন ও আর্সেনালের ডেভিড রায়া। তিন সদস্যের রক্ষণভাগে রয়েছেন বার্সেলোনার পাও কুবারসি, পিএসজির মরক্কোর তারকা আশরাফ হাকিমি এবং পর্তুগিজ ডিফেন্ডার নুনো মেন্দেস।

আরও পড়ুনঃ  ছয় দেশে ভ্রমণ না করতে নাগরিকদের সতর্ক করল যুক্তরাষ্ট্র

মাঝমাঠে জায়গা পেয়েছেন রিয়াল মাদ্রিদের জুড বেলিংহ্যাম, বার্সেলোনার রদ্রি এবং পিএসজির ভিতিনিয়া।

আক্রমণভাগে রয়েছেন ম্যানচেস্টার সিটির আর্লিং হালান্ড, রিয়াল মাদ্রিদের কিলিয়ান এমবাপ্পে, ইন্টার মায়ামির লিওনেল মেসি এবং বার্সেলোনার লামিনে ইয়ামাল।

ফিফপ্রোর সদস্য খেলোয়াড় ইউনিয়নগুলোর সহযোগিতায় ৭৫টি দেশের পেশাদার ফুটবলার নিরাপদ ডিজিটাল প্ল্যাটফর্মে ভোট দিয়েছেন। গোলরক্ষক, ডিফেন্ডার, মিডফিল্ডার ও ফরোয়ার্ড—প্রতিটি বিভাগ থেকে নিজেদের পছন্দের সেরা তিন খেলোয়াড়কে বেছে নেন ভোটাররা।

আরও পড়ুনঃ  ‘আই হেট পলিটিক্স’ নয়, তরুণদের রাজনীতিতে আসতে হবে: হান্নান মাসউদ