ঢাকা ০৪:১৮ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের পাম্পের ছিনতাইকৃত ১ কোটি ২১ লাখ টাকার ১২ লাখ টাকা উদ্ধার, জড়িত ৮ ‘বঙ্গবন্ধুর জন্ম না হলে ১৯৭১ সালে দেশ স্বাধীন হতো না’ রিজভী-আমানসহ বিএনপির স্থায়ী কমিটিতে যুক্ত হলেন ৪ নেতা চীনের শুল্ক ফাঁকিতে ৪০টির বেশি দেশকে ব্যবহারের অভিযোগ যুক্তরাষ্ট্রের হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ৮ শিশুর মৃত্যু, আক্রান্ত ৭৯৮ রামিসা হত্যা: দুই আসামির মৃত্যুদণ্ডের ডেথ রেফারেন্স হাইকোর্টের কার্যতালিকায় ধানমন্ডি-৩২ এ স্লোগান ও শিঙাড়া বিলির অভিযোগে মারধর, আটক ১ অফিসে অফিসে ছুটতে হবে না, অনলাইনেই মিলবে শিক্ষকদের অবসরের টাকা গণতান্ত্রিক বিএনপি গঠনে খালেদা জিয়ার ভূমিকা স্মরণ করলেন মির্জা ফখরুল নিউরোসায়েন্সেস হাসপাতালে যুক্ত হলো আরও ৫০০ শয্যা
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

স্বাস্থ্য খাতে ৬৯ হাজার কোটি টাকার বরাদ্দ, বাস্তবায়নই বড় চ্যালেঞ্জ

স্বাস্থ্য খাতে এবারের বাজেটে প্রায় ৬৯ হাজার কোটি টাকার বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। তবে এই বিশাল বরাদ্দের স্বচ্ছ ও কার্যকর বাস্তবায়নই এখন সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বলে মত দিয়েছেন বিশেষজ্ঞরা।

তাদের মতে, প্রকল্প অনুমোদনে দীর্ঘসূত্রতা, জটিল ক্রয়প্রক্রিয়া, দক্ষ ব্যবস্থাপনার ঘাটতি এবং প্রশাসনিক দুর্বলতার কারণে বাজেটের বড় অংশ সময়মতো বাস্তবায়িত হয় না। ফলে কাগজে-কলমে বরাদ্দ বাড়লেও সাধারণ মানুষ এর পূর্ণ সুফল থেকে বঞ্চিত হন।

আরও পড়ুনঃ  সমালোচনার মুখে টিকটক লাইভে তরুণীর মৃত্যু, ঘিরে চাঞ্চল্য

স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত বলেন, বাজেট বাস্তবায়নই এখন বড় চ্যালেঞ্জ। তিনি বলেন, স্বাস্থ্য খাতে বিদ্যমান অব্যবস্থাপনা ও নৈরাজ্য দূর করতে হবে। অনেক হাসপাতালে দালাল ও অনিয়মের কারণে রোগীরা ভোগান্তির শিকার হচ্ছেন। জনবল সংকটও গুরুতর, যেখানে প্রয়োজন অনুযায়ী জনবল নেই।

তিনি আরও বলেন, মানুষের প্রত্যাশা অনুযায়ী সরকারি হাসপাতালে অন্তত কিছু ওষুধ ও পরীক্ষার সুযোগ বিনামূল্যে নিশ্চিত করতে হবে। দেশের স্বাস্থ্য খাতকে এগিয়ে নিতে দেশীয় সম্পদ ও সক্ষমতা কাজে লাগানোর ওপর গুরুত্ব দেন তিনি।

আরও পড়ুনঃ  গ্যাস সংকটে চট্টগ্রামে কারখানায় বন্ধ হয়ে যাচ্ছে উৎপাদন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের অধ্যাপক ড. সৈয়দ আবদুল হামিদ বলেন, বরাদ্দ বাড়া ইতিবাচক হলেও এর কার্যকর ব্যবহার নির্ভর করছে প্রকল্প প্রণয়ন ও বাস্তবায়নের গতির ওপর। এখন থেকেই প্রস্তুতি না নিলে বরাদ্দ যথাযথভাবে ব্যয় করা সম্ভব হবে না।

প্রিভেনটিভ মেডিসিন বিশেষজ্ঞ ডা. লেলিন চৌধুরী বলেন, দেশের মানুষ চিকিৎসা ব্যয়ের বড় অংশ নিজ পকেট থেকে বহন করে। সরকারি হাসপাতালে ওষুধ, পরীক্ষা এবং সেবার ঘাটতি দূর করতে পারলে স্বাস্থ্যসেবার মান উল্লেখযোগ্যভাবে বাড়বে। একই সঙ্গে উপজেলা পর্যায়ের স্বাস্থ্যসেবা শক্তিশালী করা এবং দক্ষ জনবল বৃদ্ধি করা জরুরি।

আরও পড়ুনঃ  এবার ইরানের কাছে ক্ষতিপূরণ দাবি করলেন ট্রাম্প

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. রুমানা হক বলেন, স্বাস্থ্য খাতে বরাদ্দ ইতিহাসে সর্বোচ্চ হলেও বাস্তবায়নের সক্ষমতা নিয়ে প্রশ্ন রয়েছে। অতীতের অভিজ্ঞতায় দেখা যায়, বরাদ্দ বাড়লেও মাঠপর্যায়ে তার সুফল পুরোপুরি পৌঁছায় না। এজন্য সুশাসন, জবাবদিহি ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়ানো জরুরি।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের পাম্পের ছিনতাইকৃত ১ কোটি ২১ লাখ টাকার ১২ লাখ টাকা উদ্ধার, জড়িত ৮

স্বাস্থ্য খাতে ৬৯ হাজার কোটি টাকার বরাদ্দ, বাস্তবায়নই বড় চ্যালেঞ্জ

আপডেটের সময়: ০৮:০৮:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬

স্বাস্থ্য খাতে এবারের বাজেটে প্রায় ৬৯ হাজার কোটি টাকার বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। তবে এই বিশাল বরাদ্দের স্বচ্ছ ও কার্যকর বাস্তবায়নই এখন সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বলে মত দিয়েছেন বিশেষজ্ঞরা।

তাদের মতে, প্রকল্প অনুমোদনে দীর্ঘসূত্রতা, জটিল ক্রয়প্রক্রিয়া, দক্ষ ব্যবস্থাপনার ঘাটতি এবং প্রশাসনিক দুর্বলতার কারণে বাজেটের বড় অংশ সময়মতো বাস্তবায়িত হয় না। ফলে কাগজে-কলমে বরাদ্দ বাড়লেও সাধারণ মানুষ এর পূর্ণ সুফল থেকে বঞ্চিত হন।

আরও পড়ুনঃ  সমালোচনার মুখে টিকটক লাইভে তরুণীর মৃত্যু, ঘিরে চাঞ্চল্য

স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত বলেন, বাজেট বাস্তবায়নই এখন বড় চ্যালেঞ্জ। তিনি বলেন, স্বাস্থ্য খাতে বিদ্যমান অব্যবস্থাপনা ও নৈরাজ্য দূর করতে হবে। অনেক হাসপাতালে দালাল ও অনিয়মের কারণে রোগীরা ভোগান্তির শিকার হচ্ছেন। জনবল সংকটও গুরুতর, যেখানে প্রয়োজন অনুযায়ী জনবল নেই।

তিনি আরও বলেন, মানুষের প্রত্যাশা অনুযায়ী সরকারি হাসপাতালে অন্তত কিছু ওষুধ ও পরীক্ষার সুযোগ বিনামূল্যে নিশ্চিত করতে হবে। দেশের স্বাস্থ্য খাতকে এগিয়ে নিতে দেশীয় সম্পদ ও সক্ষমতা কাজে লাগানোর ওপর গুরুত্ব দেন তিনি।

আরও পড়ুনঃ  মুক্তিযোদ্ধা, শহীদ ও বীরাঙ্গনাদের সঠিক তালিকা তৈরির উদ্যোগ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের অধ্যাপক ড. সৈয়দ আবদুল হামিদ বলেন, বরাদ্দ বাড়া ইতিবাচক হলেও এর কার্যকর ব্যবহার নির্ভর করছে প্রকল্প প্রণয়ন ও বাস্তবায়নের গতির ওপর। এখন থেকেই প্রস্তুতি না নিলে বরাদ্দ যথাযথভাবে ব্যয় করা সম্ভব হবে না।

প্রিভেনটিভ মেডিসিন বিশেষজ্ঞ ডা. লেলিন চৌধুরী বলেন, দেশের মানুষ চিকিৎসা ব্যয়ের বড় অংশ নিজ পকেট থেকে বহন করে। সরকারি হাসপাতালে ওষুধ, পরীক্ষা এবং সেবার ঘাটতি দূর করতে পারলে স্বাস্থ্যসেবার মান উল্লেখযোগ্যভাবে বাড়বে। একই সঙ্গে উপজেলা পর্যায়ের স্বাস্থ্যসেবা শক্তিশালী করা এবং দক্ষ জনবল বৃদ্ধি করা জরুরি।

আরও পড়ুনঃ  মুক্তিযুদ্ধবিরোধী শক্তিকে জনগণ আর সুযোগ দেবে না : রিজভী