ঢাকা ০৫:২১ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

‘বঙ্গবন্ধুর জন্ম না হলে ১৯৭১ সালে দেশ স্বাধীন হতো না’

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে অন্তত ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন হতো না বলে মন্তব্য করেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেন, ১৯৪৮ থেকে ১৯৭১ সাল পর্যন্ত বাংলাদেশের স্বাধীনতা ও স্বাধিকার আন্দোলনে বঙ্গবন্ধুর অবদান অনস্বীকার্য ও অতুলনীয়। তিনি বাংলাদেশের স্বাধীনতার স্থপতি।

শনিবার (১৫ আগস্ট) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে এসব কথা লেখেন আসিফ নজরুল।

স্ট্যাটাসে তিনি বলেন, বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানানোর বহু কারণ রয়েছে। তার বিশ্বাস, বঙ্গবন্ধুর জন্ম না হলে অন্তত ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন হতো না। দীর্ঘ সময়ের স্বাধীনতা ও স্বাধিকার আন্দোলনে তার ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ।

আরও পড়ুনঃ  আইফোনের ২০ বছর পূর্তিতে বড় চমক, নতুন নকশায় আসছে ২০২৭-এর প্রো মডেল

আসিফ নজরুল আরও বলেন, ওই সময়ে গণতন্ত্র, মানুষের অর্থনৈতিক মুক্তি এবং রাজনৈতিক ভিন্নমতের প্রতি বঙ্গবন্ধুর সুস্পষ্ট অঙ্গীকার ছিল। ১৯৭২ সালের ৪ নভেম্বর পর্যন্ত গণপরিষদের বিতর্কের দলিলেও এর প্রতিফলন পাওয়া যায় বলে উল্লেখ করেন তিনি।

বঙ্গবন্ধুর শাসন নিয়ে সমালোচনা

তবে বঙ্গবন্ধু দেশ পরিচালনায় দক্ষ ছিলেন না বলেও মন্তব্য করেন আসিফ নজরুল। তার ভাষ্য, ১৯৭১-পরবর্তী বাংলাদেশ পরিচালনা করা নানা কারণে অত্যন্ত কঠিন ছিল। কিন্তু এসব কোনোভাবেই ১৯৭২ সালের পর বঙ্গবন্ধুর ক্রমশ আরও কঠোর ও স্বৈরাচারী শাসকে পরিণত হওয়ার বিষয়টিকে বৈধতা দেয় না।

আরও পড়ুনঃ  বরিশালের গৌরনদীতে আড়াই মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু

তিনি বলেন, বঙ্গবন্ধুর শাসনামলের দুর্ভিক্ষ, নির্বিচার হত্যা এবং একদলীয় শাসন প্রতিষ্ঠার বাস্তবতাকেও কোনো কিছু দিয়ে আড়াল করা যায় না।

আসিফ নজরুল বলেন, কয়েক বছরের দুঃশাসনের স্মৃতি মনে রেখেও বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে বঙ্গবন্ধুর জীবনব্যাপী অবদানের কারণে বহু মানুষ তাকে ভালোবাসতেন ও শ্রদ্ধা করতেন। নিজেকেও তাদের একজন হিসেবে উল্লেখ করেন তিনি।

শেখ হাসিনার শাসনামল নিয়েও মন্তব্য

নিজের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে আসিফ নজরুল বলেন, তার মতো মানুষের জন্য বঙ্গবন্ধুর প্রতি ভালোবাসার প্রকাশকে কঠিন করে তুলেছিল শেখ হাসিনার শাসনকাল।

তিনি শেখ হাসিনার শাসনকে ‘আইডেনটিটি-বেসড ফ্যাসিজমের একটি নিকৃষ্ট উদাহরণ’ হিসেবে উল্লেখ করেন। তার অভিযোগ, নিজের শাসনব্যবস্থা চাপিয়ে দেওয়ার জন্য শেখ হাসিনা তার বাবাকে যথেচ্ছভাবে ব্যবহার করেছেন।

আরও পড়ুনঃ  আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ৩৫ হাজার টাকা

আসিফ নজরুলের মতে, এর ফলে বঙ্গবন্ধু জুলাই গণঅভ্যুত্থানের প্রতিপক্ষ হিসেবে উপস্থাপিত হন। তার ভাষায়, শেখ হাসিনার আমলে বঙ্গবন্ধুর ‘দ্বিতীয় মৃত্যু’ হয়েছে, যা অনেকটা শেখ হাসিনার হাতেই ঘটেছে।

বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা

১৫ আগস্টকে বঙ্গবন্ধুর ‘প্রথম মৃত্যু’র বার্ষিকী উল্লেখ করে আসিফ নজরুল বলেন, ১৯৭৫ সালের এই দিনে এক নির্মম হত্যাকাণ্ডে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রায় পুরো পরিবারসহ নিহত হন।

স্ট্যাটাসের শেষে তিনি বঙ্গবন্ধুর প্রতি ভালোবাসা ও তার জন্য দোয়া করেন।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

‘বঙ্গবন্ধুর জন্ম না হলে ১৯৭১ সালে দেশ স্বাধীন হতো না’

আপডেটের সময়: ০৪:০৭:০৫ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে অন্তত ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন হতো না বলে মন্তব্য করেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেন, ১৯৪৮ থেকে ১৯৭১ সাল পর্যন্ত বাংলাদেশের স্বাধীনতা ও স্বাধিকার আন্দোলনে বঙ্গবন্ধুর অবদান অনস্বীকার্য ও অতুলনীয়। তিনি বাংলাদেশের স্বাধীনতার স্থপতি।

শনিবার (১৫ আগস্ট) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে এসব কথা লেখেন আসিফ নজরুল।

স্ট্যাটাসে তিনি বলেন, বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানানোর বহু কারণ রয়েছে। তার বিশ্বাস, বঙ্গবন্ধুর জন্ম না হলে অন্তত ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন হতো না। দীর্ঘ সময়ের স্বাধীনতা ও স্বাধিকার আন্দোলনে তার ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ।

আরও পড়ুনঃ  আইফোনের ২০ বছর পূর্তিতে বড় চমক, নতুন নকশায় আসছে ২০২৭-এর প্রো মডেল

আসিফ নজরুল আরও বলেন, ওই সময়ে গণতন্ত্র, মানুষের অর্থনৈতিক মুক্তি এবং রাজনৈতিক ভিন্নমতের প্রতি বঙ্গবন্ধুর সুস্পষ্ট অঙ্গীকার ছিল। ১৯৭২ সালের ৪ নভেম্বর পর্যন্ত গণপরিষদের বিতর্কের দলিলেও এর প্রতিফলন পাওয়া যায় বলে উল্লেখ করেন তিনি।

বঙ্গবন্ধুর শাসন নিয়ে সমালোচনা

তবে বঙ্গবন্ধু দেশ পরিচালনায় দক্ষ ছিলেন না বলেও মন্তব্য করেন আসিফ নজরুল। তার ভাষ্য, ১৯৭১-পরবর্তী বাংলাদেশ পরিচালনা করা নানা কারণে অত্যন্ত কঠিন ছিল। কিন্তু এসব কোনোভাবেই ১৯৭২ সালের পর বঙ্গবন্ধুর ক্রমশ আরও কঠোর ও স্বৈরাচারী শাসকে পরিণত হওয়ার বিষয়টিকে বৈধতা দেয় না।

আরও পড়ুনঃ  স্বজনপ্রীতিভিত্তিক ব্যবসার সুযোগ থাকবে না: অর্থমন্ত্রী