ঢাকা ০২:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ইরান যুদ্ধের প্রভাবে চরম মানসিক চাপে মার্কিন নৌসেনারা ফ্যামিলি কার্ডের নিয়োগ নিয়ে ছাত্রদলের বিক্ষোভ, ইউএনওকে লাঞ্ছিতের অভিযোগ সঞ্চয়পত্রের উৎসে কর পুনর্বহালসহ ৪ দাবি ঢাকা ট্যাক্সেস বারের রিমান্ড শেষে কারাগারে সাবেক যুগ্ম সচিব জগলুল পাশা রাজধানীতে নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে শিশুর মৃত্যু, আহত ২ গ্যাস সংকটে জামালপুর-টাঙ্গাইল-ঢাকা মহাসড়কে চালকদের অবরোধ বগুড়ায় নিষিদ্ধ রাসায়নিক দিয়ে তৈরি ৩০ কেজি জিলাপি ধ্বংস নিজেদের স্বার্থেই শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে ভারত: রিজভী গ্যাস সংকটে চট্টগ্রামে কারখানায় বন্ধ হয়ে যাচ্ছে উৎপাদন দিল্লির আমন্ত্রণে তারেক রহমান কি ভারত সফরে যাবেন?
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

বড় বাজেট বাস্তবায়নে দক্ষতা ও স্বচ্ছতা নিশ্চিত করার আহ্বান এফবিসিসিআই-এর

২০২৬-২৭ অর্থবছরের জন্য প্রস্তাবিত ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার জাতীয় বাজেটকে ‘বড় হলেও বাস্তবায়নযোগ্য’ বলে মন্তব্য করেছে দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই।

সংগঠনটির মতে, এই বিশাল বাজেট সফলভাবে বাস্তবায়নের জন্য সরকারের প্রয়োজন বিশেষ দূরদর্শিতা, প্রশাসনিক দক্ষতা এবং সর্বোচ্চ পর্যায়ের স্বচ্ছতা নিশ্চিত করা।

শনিবার বাজেট-পরবর্তী এক আনুষ্ঠানিক বিজ্ঞপ্তিতে এ প্রতিক্রিয়া জানায় এফবিসিসিআই। এতে বলা হয়, বৈশ্বিক ভূ-রাজনৈতিক প্রেক্ষাপট এবং বাংলাদেশকে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতির পথে এগিয়ে নেওয়ার লক্ষ্য বিবেচনায় বাজেটের আকারকে অবাস্তব বলা যাবে না।

আরও পড়ুনঃ  ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা

সংগঠনটি বাজেটে অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা, বিনিয়োগ বৃদ্ধি, উৎপাদনশীলতা ও কর্মসংস্থান সৃষ্টিকে অগ্রাধিকার দেওয়ায় সরকার ও অর্থমন্ত্রীকে অভিনন্দন জানায়।

এফবিসিসিআই আরও জানায়, প্রস্তাবিত ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকার রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জন একটি বড় চ্যালেঞ্জ। এ লক্ষ্য পূরণে রাজস্ব ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করা এবং জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) সংস্কার আনার প্রয়োজনীয়তার কথা তুলে ধরে সংগঠনটি।

আরও পড়ুনঃ  স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সুইডিশ রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বাজেট ঘাটতি পূরণে ব্যাংকিং খাত থেকে বড় অংকের ঋণ গ্রহণ নিয়ে উদ্বেগ প্রকাশ করে সংগঠনটি বলেছে, এতে বেসরকারি খাতে ঋণপ্রবাহ বাধাগ্রস্ত হতে পারে এবং বিনিয়োগ ও কর্মসংস্থানে নেতিবাচক প্রভাব পড়তে পারে। এ ক্ষেত্রে বৈদেশিক অর্থায়নের ওপর বেশি গুরুত্ব দেওয়ার পরামর্শও দেওয়া হয়।

এছাড়া বাজেটে ঘোষিত সামাজিক সুরক্ষা কর্মসূচি, ‘ফ্যামিলি কার্ড’ ও ‘কৃষক কার্ড’ উদ্যোগকে ইতিবাচক বলে অভিহিত করেছে এফবিসিসিআই। একই সঙ্গে স্টার্টআপ খাত, নারী ও তরুণ উদ্যোক্তা উন্নয়নে বরাদ্দ ও কর অব্যাহতির উদ্যোগকে উৎসাহব্যঞ্জক বলা হয়।

আরও পড়ুনঃ  মুক্তিযোদ্ধা, শহীদ ও বীরাঙ্গনাদের সঠিক তালিকা তৈরির উদ্যোগ

তবে করমুক্ত আয়ের সীমা এবং সর্বোচ্চ করহার পুনর্বিবেচনার পাশাপাশি নির্মাণ খাতে ভ্যাট বৃদ্ধির সিদ্ধান্ত নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে সংগঠনটি। তাদের মতে, এসব নীতিগত সিদ্ধান্তের বাস্তবায়নই বাজেটের সফলতা নির্ধারণ করবে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

ইরান যুদ্ধের প্রভাবে চরম মানসিক চাপে মার্কিন নৌসেনারা

বড় বাজেট বাস্তবায়নে দক্ষতা ও স্বচ্ছতা নিশ্চিত করার আহ্বান এফবিসিসিআই-এর

আপডেটের সময়: ০২:১৪:১৫ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬

২০২৬-২৭ অর্থবছরের জন্য প্রস্তাবিত ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার জাতীয় বাজেটকে ‘বড় হলেও বাস্তবায়নযোগ্য’ বলে মন্তব্য করেছে দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই।

সংগঠনটির মতে, এই বিশাল বাজেট সফলভাবে বাস্তবায়নের জন্য সরকারের প্রয়োজন বিশেষ দূরদর্শিতা, প্রশাসনিক দক্ষতা এবং সর্বোচ্চ পর্যায়ের স্বচ্ছতা নিশ্চিত করা।

শনিবার বাজেট-পরবর্তী এক আনুষ্ঠানিক বিজ্ঞপ্তিতে এ প্রতিক্রিয়া জানায় এফবিসিসিআই। এতে বলা হয়, বৈশ্বিক ভূ-রাজনৈতিক প্রেক্ষাপট এবং বাংলাদেশকে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতির পথে এগিয়ে নেওয়ার লক্ষ্য বিবেচনায় বাজেটের আকারকে অবাস্তব বলা যাবে না।

আরও পড়ুনঃ  শিশু আছিয়া ধর্ষণ-হত্যা: হাইকোর্টে ডেথ রেফারেন্স ও আপিলের শুনানি শুরু

সংগঠনটি বাজেটে অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা, বিনিয়োগ বৃদ্ধি, উৎপাদনশীলতা ও কর্মসংস্থান সৃষ্টিকে অগ্রাধিকার দেওয়ায় সরকার ও অর্থমন্ত্রীকে অভিনন্দন জানায়।

এফবিসিসিআই আরও জানায়, প্রস্তাবিত ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকার রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জন একটি বড় চ্যালেঞ্জ। এ লক্ষ্য পূরণে রাজস্ব ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করা এবং জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) সংস্কার আনার প্রয়োজনীয়তার কথা তুলে ধরে সংগঠনটি।

আরও পড়ুনঃ  রাঙামাটিতে অসুস্থ নারীকে ধর্ষণের অভিযোগ, আটক ২

বাজেট ঘাটতি পূরণে ব্যাংকিং খাত থেকে বড় অংকের ঋণ গ্রহণ নিয়ে উদ্বেগ প্রকাশ করে সংগঠনটি বলেছে, এতে বেসরকারি খাতে ঋণপ্রবাহ বাধাগ্রস্ত হতে পারে এবং বিনিয়োগ ও কর্মসংস্থানে নেতিবাচক প্রভাব পড়তে পারে। এ ক্ষেত্রে বৈদেশিক অর্থায়নের ওপর বেশি গুরুত্ব দেওয়ার পরামর্শও দেওয়া হয়।

এছাড়া বাজেটে ঘোষিত সামাজিক সুরক্ষা কর্মসূচি, ‘ফ্যামিলি কার্ড’ ও ‘কৃষক কার্ড’ উদ্যোগকে ইতিবাচক বলে অভিহিত করেছে এফবিসিসিআই। একই সঙ্গে স্টার্টআপ খাত, নারী ও তরুণ উদ্যোক্তা উন্নয়নে বরাদ্দ ও কর অব্যাহতির উদ্যোগকে উৎসাহব্যঞ্জক বলা হয়।

আরও পড়ুনঃ  আসিয়ানের সঙ্গে সম্পর্ক জোরদারে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করলেন কৃষিমন্ত্রী