
লেবাননের দক্ষিণাঞ্চলে চলমান সংঘর্ষে দখলদার ইহুদি রাষ্ট্র ইসরায়েলের চার সেনা নিহত হয়েছেন। আজ শুক্রবার (১৯ জুন) ইসরায়েলি সেনাবাহিনীর বিবৃতির বরাতে এই তথ্য দিয়েছে বার্তা সংস্থা আনাদোলু।
বিবৃতিতে বলা হয়, নিহতদের মধ্যে ৪০১তম ব্রিগেডের ৫২তম ব্যাটালিয়নের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল ডর গেদালিয়া বেন সিমহোন রয়েছেন। তিনি দক্ষিণ লেবাননে সামরিক অভিযানের সময় মারা যান। এই ঘটনায় আরও তিন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। তবে তাদের পরিচয় প্রকাশ করা হয়নি।
বিবৃতিতে আরও বলা হয়, সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, নিহত ওই তিন সেনার নাম পরবর্তীতে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।
দক্ষিণ লেবানন সীমান্তে ইসরায়েলি বাহিনী ও সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে সংঘর্ষ অব্যাহত রয়েছে, যার ফলে উভয় পক্ষেই হতাহতের ঘটনা ঘটছে। ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতায় লেবাননে যুদ্ধবিরতি উল্লেখ থাকলেও তা মানছে না ইসরায়েলি বাহিনী।
arif 




















