ঢাকা ০২:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ইরান যুদ্ধের প্রভাবে চরম মানসিক চাপে মার্কিন নৌসেনারা ফ্যামিলি কার্ডের নিয়োগ নিয়ে ছাত্রদলের বিক্ষোভ, ইউএনওকে লাঞ্ছিতের অভিযোগ সঞ্চয়পত্রের উৎসে কর পুনর্বহালসহ ৪ দাবি ঢাকা ট্যাক্সেস বারের রিমান্ড শেষে কারাগারে সাবেক যুগ্ম সচিব জগলুল পাশা রাজধানীতে নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে শিশুর মৃত্যু, আহত ২ গ্যাস সংকটে জামালপুর-টাঙ্গাইল-ঢাকা মহাসড়কে চালকদের অবরোধ বগুড়ায় নিষিদ্ধ রাসায়নিক দিয়ে তৈরি ৩০ কেজি জিলাপি ধ্বংস নিজেদের স্বার্থেই শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে ভারত: রিজভী গ্যাস সংকটে চট্টগ্রামে কারখানায় বন্ধ হয়ে যাচ্ছে উৎপাদন দিল্লির আমন্ত্রণে তারেক রহমান কি ভারত সফরে যাবেন?
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

মোহাম্মদপুরে বাসার সামনে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

  • arif
  • আপডেটের সময়: ০৬:৩৪:০১ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬
  • ২৮ সময় দেখুন

রাজধানীর মোহাম্মদপুরে নিজ বাসার সামনে মো. নুরুল ইসলাম (৫৫) নামের এক বিএনপি নেতাকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (১৯ জুন) দুপুরে মোহাম্মদপুরের সাত মসজিদ রোড এলাকায় এ ঘটনা ঘটে।

নুরুল ইসলাম মোহাম্মদপুর থানার ৩৩ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক।
আহত অবস্থায় স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে বিকেলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

আরও পড়ুনঃ  কলম্বিয়ায় ৬.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

আহতের ভাতিজা ইয়াছিন বলেন, দুপুর আড়াইটার দিকে তার চাচা নুরুল ইসলাম সাত মসজিদ রোডের ৪ নম্বর সড়কের ৩১ নম্বর বাসার সামনে দাঁড়িয়ে ছিলেন।

আরও পড়ুনঃ  হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু

এ সময় দুটি মোটরসাইকেলে করে হেলমেট পরিহিত ছয় যুবক এসে কিছু বুঝে ওঠার আগেই তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায়।
কী কারণে বা কারা এ হামলা চালিয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত করে কিছু জানাতে পারেননি ইয়াছিন। তবে তিনি ধারণা করছেন, রাজনৈতিক বিরোধের জেরে এই হামলা হয়ে থাকতে পারে। এলাকায় খোঁজখবর নিলে বিস্তারিত জানা যাবে বলে জানান তিনি।

আরও পড়ুনঃ  ধ্বংসস্তূপ থেকে দেশকে এগিয়ে নিতে কাজ করছে বিএনপি: মির্জা ফখরুল

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

ইরান যুদ্ধের প্রভাবে চরম মানসিক চাপে মার্কিন নৌসেনারা

মোহাম্মদপুরে বাসার সামনে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

আপডেটের সময়: ০৬:৩৪:০১ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬

রাজধানীর মোহাম্মদপুরে নিজ বাসার সামনে মো. নুরুল ইসলাম (৫৫) নামের এক বিএনপি নেতাকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (১৯ জুন) দুপুরে মোহাম্মদপুরের সাত মসজিদ রোড এলাকায় এ ঘটনা ঘটে।

নুরুল ইসলাম মোহাম্মদপুর থানার ৩৩ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক।
আহত অবস্থায় স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে বিকেলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

আরও পড়ুনঃ  হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু

আহতের ভাতিজা ইয়াছিন বলেন, দুপুর আড়াইটার দিকে তার চাচা নুরুল ইসলাম সাত মসজিদ রোডের ৪ নম্বর সড়কের ৩১ নম্বর বাসার সামনে দাঁড়িয়ে ছিলেন।

আরও পড়ুনঃ  স্বজনপ্রীতিভিত্তিক ব্যবসার সুযোগ থাকবে না: অর্থমন্ত্রী

এ সময় দুটি মোটরসাইকেলে করে হেলমেট পরিহিত ছয় যুবক এসে কিছু বুঝে ওঠার আগেই তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায়।
কী কারণে বা কারা এ হামলা চালিয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত করে কিছু জানাতে পারেননি ইয়াছিন। তবে তিনি ধারণা করছেন, রাজনৈতিক বিরোধের জেরে এই হামলা হয়ে থাকতে পারে। এলাকায় খোঁজখবর নিলে বিস্তারিত জানা যাবে বলে জানান তিনি।

আরও পড়ুনঃ  জুলাইয়ে ২০২ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ করেছে বিজিবি