ঢাকা ০৫:৩৪ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
‘আনচেলত্তির সব গোপন রহস্য আমি জানি’: হাকিমি প্রেমিকাকে ধর্ষণ মামলায় অভিযুক্ত শিবিরের কেন্দ্রীয় নেতা দল থেকে বহিষ্কার বাজেট বড় হলেও বাস্তবায়ন সম্ভব: এফবিসিসিআই মার্কিন অভিযানের আশঙ্কায় ইউরেনিয়াম ভাণ্ডার সিল করে মাইন বসিয়েছে ইরান নাঈম হাসানকে মারধরের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: সিএমপি কমিশনার গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট শান্তিচুক্তির আশার মধ্যেই হরমুজে ইরানের ড্রোন হামলার অভিযোগ বিশ্বকাপের আগে ইংল্যান্ড শিবিরে ধাক্কা, চুরি হলো বল ও বুট দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বাঙালি পরিচয়ে সীমান্তের ওপারের কারও সার্টিফিকেটের প্রয়োজন নেই: তথ্যমন্ত্রী
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

আমাজন জঙ্গলেও বিশ্বকাপের উন্মাদনা

ফিফা বিশ্বকাপ ২০২৬ শুরু হওয়ার আগেই ফুটবল জ্বরে আক্রান্ত হয়েছে ব্রাজিলের আমাজন অঞ্চলের শহর মানাউস। বিশ্বকাপকে ঘিরে শহরজুড়ে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ, যেখানে স্থানীয় বাসিন্দারা নিজেদের উদ্যোগে রঙিন সাজে সেজে তুলেছেন বিভিন্ন সড়ক ও এলাকা।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, মানাউস শহরের ডাউনটাউনের রুয়া–৩ নামের একটি সড়ককে বিশ্বকাপের রঙে সাজিয়েছেন স্থানীয় বাসিন্দারা। সড়কের দুই পাশে এবং মাথার ওপর ঝুলিয়ে রাখা হয়েছে বিশ্বকাপে অংশ নেওয়া ৪৮টি দেশের পতাকা। কাগজ ও সুতো দিয়ে তৈরি এসব পতাকা পুরো এলাকাকে পরিণত করেছে এক বর্ণিল ছাউনিতে।

আরও পড়ুনঃ  প্যারাগুয়ের জালে এক হালি গোল দিয়ে বিশ্বকাপ শুরু যুক্তরাষ্ট্রের

খোলা আকাশের নিচে আয়োজিত উৎসবে ভেসে আসছে ব্রাজিলিয়ান সংগীতের সুর। স্থানীয়দের অনেকেই আশা করছেন, বিশ্বকাপ শুরু হলে এই সাজসজ্জার মধ্যেই বসে প্রিয় দলের খেলা উপভোগ করবেন তারা।

আরও পড়ুনঃ  বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে কোস্টারিকাকে ৩-০ গোলে হারিয়েছে ইংল্যান্ড

সাজসজ্জা কার্যক্রমের নেতৃত্বদানকারী ভিজ্যুয়াল আর্টিস্ট আলদ্রি কাস্ত্রো জানান, বৃষ্টির কারণে কাজ কিছুটা বিলম্বিত হলেও এখন আবহাওয়া অনুকূলে থাকায় তারা স্বাচ্ছন্দ্যে কাজ শেষ করতে পারছেন। একই সঙ্গে জাতীয় দলকে সমর্থন জানাতেও তারা উচ্ছ্বসিত।

বিশ্বকাপের আমেজ ছড়িয়ে পড়েছে শিশুদের মাঝেও। কেউ পতাকা ঝুলানোর কাজে সহযোগিতা করছে, আবার কেউ দর্শনার্থীদের সামনে ফুটবল খেলায় মেতে উঠছে।

আরও পড়ুনঃ  সিরিজ জয়ের লক্ষ্যে মাঠে বাংলাদেশ, টস জিতে ব্যাটিংয়ে অস্ট্রেলিয়া

রুয়া–৩ এলাকার আয়োজক পেদ্রো দা সিলভা বলেন, স্থানীয় বাসিন্দারা এই উৎসবমুখর পরিবেশের মধ্যেই ব্রাজিলের ম্যাচগুলো একসঙ্গে উপভোগ করার পরিকল্পনা করেছেন।

আগামী ১৩ জুন বিশ্বকাপের প্রথম গ্রুপ ম্যাচে মরক্কোর বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। তার আগেই আমাজনের গভীর অরণ্যঘেরা শহর মানাউসে বিশ্বকাপের উন্মাদনা পৌঁছে গেছে তুঙ্গে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

‘আনচেলত্তির সব গোপন রহস্য আমি জানি’: হাকিমি

আমাজন জঙ্গলেও বিশ্বকাপের উন্মাদনা

আপডেটের সময়: ০৯:২৯:১৮ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬

ফিফা বিশ্বকাপ ২০২৬ শুরু হওয়ার আগেই ফুটবল জ্বরে আক্রান্ত হয়েছে ব্রাজিলের আমাজন অঞ্চলের শহর মানাউস। বিশ্বকাপকে ঘিরে শহরজুড়ে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ, যেখানে স্থানীয় বাসিন্দারা নিজেদের উদ্যোগে রঙিন সাজে সেজে তুলেছেন বিভিন্ন সড়ক ও এলাকা।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, মানাউস শহরের ডাউনটাউনের রুয়া–৩ নামের একটি সড়ককে বিশ্বকাপের রঙে সাজিয়েছেন স্থানীয় বাসিন্দারা। সড়কের দুই পাশে এবং মাথার ওপর ঝুলিয়ে রাখা হয়েছে বিশ্বকাপে অংশ নেওয়া ৪৮টি দেশের পতাকা। কাগজ ও সুতো দিয়ে তৈরি এসব পতাকা পুরো এলাকাকে পরিণত করেছে এক বর্ণিল ছাউনিতে।

আরও পড়ুনঃ  বিশ্বকাপে বাংলাদেশের সমর্থন চায় নরওয়ে

খোলা আকাশের নিচে আয়োজিত উৎসবে ভেসে আসছে ব্রাজিলিয়ান সংগীতের সুর। স্থানীয়দের অনেকেই আশা করছেন, বিশ্বকাপ শুরু হলে এই সাজসজ্জার মধ্যেই বসে প্রিয় দলের খেলা উপভোগ করবেন তারা।

আরও পড়ুনঃ  দেয়ালজুড়ে মেসির প্রতিকৃতি এঁকে আলোচনায় কুষ্টিয়ার শরীফুল

সাজসজ্জা কার্যক্রমের নেতৃত্বদানকারী ভিজ্যুয়াল আর্টিস্ট আলদ্রি কাস্ত্রো জানান, বৃষ্টির কারণে কাজ কিছুটা বিলম্বিত হলেও এখন আবহাওয়া অনুকূলে থাকায় তারা স্বাচ্ছন্দ্যে কাজ শেষ করতে পারছেন। একই সঙ্গে জাতীয় দলকে সমর্থন জানাতেও তারা উচ্ছ্বসিত।

বিশ্বকাপের আমেজ ছড়িয়ে পড়েছে শিশুদের মাঝেও। কেউ পতাকা ঝুলানোর কাজে সহযোগিতা করছে, আবার কেউ দর্শনার্থীদের সামনে ফুটবল খেলায় মেতে উঠছে।

আরও পড়ুনঃ  সাম্বার ছন্দ নাকি আটলাস সিংহদের গর্জন