ঢাকা ১২:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
শিয়ালের টানাটানিতে খড়ের নিচ থেকে বেরিয়ে এলো যুবকের মরদেহ ৭৯ ঘণ্টা পর নওগাঁর সব রুটে বাস চলাচল শুরু শ্রেণিকক্ষে প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্যের অভিযোগ, শিক্ষক আটক ইরানের নতুন প্রস্তাবের জবাব দিলো যুক্তরাষ্ট্র প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী দুর্গাপূজায় টানা ৫ দিনের সরকারি ছুটি, আওতার বাইরে যারা মিরপুরে উচ্ছেদ অভিযান, স্থানীয় এমপিকে না জানানোয় বিস্মিত শফিকুর রহমান চেলসি-আর্সেনালের আগ্রহেও রোমায় থেকে গেলেন কোনে, পেছনে যে কারণ ফার্নেস অয়েলের দাম লিটারে বাড়ল ১১ টাকা ৯২ পয়সা ভিন্ন ঘটনা ঘটিয়ে প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের সাফল্য আড়ালের চেষ্টা হয়েছে: রুমন
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

কাশফুলের মাঝে পূজা চেরীর শরৎবন্দনা

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৭:৩৬:৫৯ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
  • ২১ সময় দেখুন

শরতের নীল আকাশ, সাদা মেঘ আর মাঠজুড়ে দুলতে থাকা কাশফুল—প্রকৃতিতে এখন উৎসবের আমেজ। ঋতুর এই স্নিগ্ধ সৌন্দর্য উপভোগ করতে কাশবনে হাজির হয়েছেন অভিনেত্রী পূজা চেরী।

সোমবার (২৮ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে কাশবনে তোলা বেশ কিছু ছবি প্রকাশ করেন এই অভিনেত্রী।

আরও পড়ুনঃ  ফার্নেস অয়েলের দাম লিটারে বাড়ল ১১ টাকা ৯২ পয়সা

ছবিগুলোতে ফিরোজা রঙের শাড়িতে দেখা যায় পূজাকে। কখনো কাশফুলের মাঝে দাঁড়িয়ে, আবার কখনো গাছের ছায়ায় প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে দেখা গেছে তাকে।

ছবির সঙ্গে শরৎ নিয়ে নিজের অনুভূতিও প্রকাশ করেছেন পূজা। ক্যাপশনে তিনি লেখেন, ‘সাদা কাশের মেঘ, নীল আকাশ আর মায়ের আগমনের অপেক্ষা—শরৎ যেন নিজেই এক টুকরো পূজোর গল্প!’

আরও পড়ুনঃ  ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এক ম্যাচেই কোহলির ৭ রেকর্ড

বাঙালির কাছে শরৎ মানেই দুর্গাপূজার আগমনী আবহ। পূজার ক্যাপশনেও উঠে এসেছে সেই উৎসবের অপেক্ষা ও আনন্দের অনুভূতি।

অভিনেত্রীর কাশবনের ছবিগুলো প্রকাশের পর ভক্ত-অনুরাগীদের মধ্যেও বেশ সাড়া পড়ে। অনেকেই তার ছবির প্রশংসা করেছেন এবং আগাম পূজার শুভেচ্ছা জানিয়েছেন। পোস্ট দেওয়ার অল্প সময়ের মধ্যেই এতে হাজারের বেশি প্রতিক্রিয়া জমা পড়ে।

আরও পড়ুনঃ  হাম-রুবেলা টিকাদানে ১ কোটি ৮৫ লাখ শিশু সুরক্ষার আওতায়: স্বাস্থ্যমন্ত্রী

এদিকে অভিনয়ে বর্তমানে কিছুটা নীরব সময় কাটাচ্ছেন পূজা চেরী। বেশ কিছুদিন ধরে নতুন কোনো সিনেমার ঘোষণা বা খবর পাওয়া যায়নি তার। সর্বশেষ সৈকত নাসির পরিচালিত ‘মাসুদ রানা’ সিনেমায় অভিনয় করেছেন তিনি। তবে সিনেমাটির শুটিং কয়েক বছর আগেই সম্পন্ন হয়েছিল।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

শিয়ালের টানাটানিতে খড়ের নিচ থেকে বেরিয়ে এলো যুবকের মরদেহ

কাশফুলের মাঝে পূজা চেরীর শরৎবন্দনা

আপডেটের সময়: ০৭:৩৬:৫৯ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

শরতের নীল আকাশ, সাদা মেঘ আর মাঠজুড়ে দুলতে থাকা কাশফুল—প্রকৃতিতে এখন উৎসবের আমেজ। ঋতুর এই স্নিগ্ধ সৌন্দর্য উপভোগ করতে কাশবনে হাজির হয়েছেন অভিনেত্রী পূজা চেরী।

সোমবার (২৮ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে কাশবনে তোলা বেশ কিছু ছবি প্রকাশ করেন এই অভিনেত্রী।

আরও পড়ুনঃ  ফার্নেস অয়েলের দাম লিটারে বাড়ল ১১ টাকা ৯২ পয়সা

ছবিগুলোতে ফিরোজা রঙের শাড়িতে দেখা যায় পূজাকে। কখনো কাশফুলের মাঝে দাঁড়িয়ে, আবার কখনো গাছের ছায়ায় প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে দেখা গেছে তাকে।

ছবির সঙ্গে শরৎ নিয়ে নিজের অনুভূতিও প্রকাশ করেছেন পূজা। ক্যাপশনে তিনি লেখেন, ‘সাদা কাশের মেঘ, নীল আকাশ আর মায়ের আগমনের অপেক্ষা—শরৎ যেন নিজেই এক টুকরো পূজোর গল্প!’

আরও পড়ুনঃ  সরকারের নাম ভাঙিয়ে অপকর্ম করলে ছাড় নয়: মাহদী আমিন

বাঙালির কাছে শরৎ মানেই দুর্গাপূজার আগমনী আবহ। পূজার ক্যাপশনেও উঠে এসেছে সেই উৎসবের অপেক্ষা ও আনন্দের অনুভূতি।

অভিনেত্রীর কাশবনের ছবিগুলো প্রকাশের পর ভক্ত-অনুরাগীদের মধ্যেও বেশ সাড়া পড়ে। অনেকেই তার ছবির প্রশংসা করেছেন এবং আগাম পূজার শুভেচ্ছা জানিয়েছেন। পোস্ট দেওয়ার অল্প সময়ের মধ্যেই এতে হাজারের বেশি প্রতিক্রিয়া জমা পড়ে।

আরও পড়ুনঃ  ভারতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক