ঢাকা ০৭:৫৬ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
মালয়েশিয়া সফর শেষে চীনের দালিয়ানের পথে প্রধানমন্ত্রী সূচকের বড় পতনে পুঁজিবাজারে ধস, লেনদেন নেমে এল হাজার কোটি টাকার নিচে ১৭ বছর পর ইংল্যান্ডে টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ বিটিভির আয় ৮ কোটি, ব্যয় ২৫৪ কোটি টাকা: সংসদে তথ্যমন্ত্রী ইসলামী ব্যাংককে ঘিরে কোনো রাজনীতি করতে দেওয়া হবে না: বাংলাদেশ ব্যাংক অভ্যন্তরীণ ফ্লাইটে ১৫ শতাংশ ভাড়া ছাড় ঘোষণা ইউএস-বাংলা এয়ারলাইনসের ইউএই-র কাছে ব্রহ্মস মিসাইল বিক্রির আলোচনা চালাচ্ছে ভারত আসিয়ানের মাধ্যমে রোহিঙ্গা সংকট সমাধানে কাজ করবে মালয়েশিয়া: আনোয়ার ইব্রাহিম  চলন্ত মোটরসাইকেলে ইট নিক্ষেপে আহত রাফির ১২ দিন পর মৃত্যু  জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর পোস্ট, কলেজ শিক্ষার্থী আটক
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

চাঁদাবাজির অভিযোগে এমপিপুত্র যুবদল নেতা আটক, দল থেকে বহিষ্কার

নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনের বিএনপির সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের ছেলে এবং জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজীবকে চাঁদাবাজিসহ একাধিক অভিযোগে আটক করেছে পুলিশ। পরে তাকে দল থেকেও বহিষ্কার করা হয়েছে।

রোববার (২১ জুন) রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার বাসা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সহযোগিতায় তাকে আটক করা হয় বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী।

আরও পড়ুনঃ  শিশু ধর্ষণের চেষ্টার অভিযোগে গণপিটুনি, পুলিশের ওপর হামলা ও মহাসড়ক অবরোধ

পুলিশ জানায়, বিকেল ৫টার দিকে তাকে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে নেওয়া হয়। সেখানে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর পরে তাকে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে পাঠানো হয়।

আরও পড়ুনঃ  গাইবান্ধায় প্রতিপক্ষের হামলায় শিবির নেতা নিহত

এর আগে তাকে বসুন্ধরা এলাকার বাসা থেকে হেফাজতে নেওয়া হয় বলে জানায় পুলিশ। কর্মকর্তারা জানান, তার বিরুদ্ধে চাঁদাবাজিসহ একাধিক অভিযোগ রয়েছে এবং বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তবে অভিযোগের বিষয়ে বিস্তারিত এখনই জানানো যাচ্ছে না।

আরও পড়ুনঃ  পঞ্চগড়ে ৭ লাখ ২৮ হাজার টাকার জাল নোটসহ আটক ৭

এদিকে ঘটনার পর দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে যুবদল থেকে বহিষ্কার করা হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।

তবে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, তদন্তের স্বার্থে এ বিষয়ে এখনই বিস্তারিত তথ্য প্রকাশ করা হচ্ছে না।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

মালয়েশিয়া সফর শেষে চীনের দালিয়ানের পথে প্রধানমন্ত্রী

চাঁদাবাজির অভিযোগে এমপিপুত্র যুবদল নেতা আটক, দল থেকে বহিষ্কার

আপডেটের সময়: ১০:১৫:৫৫ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬

নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনের বিএনপির সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের ছেলে এবং জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজীবকে চাঁদাবাজিসহ একাধিক অভিযোগে আটক করেছে পুলিশ। পরে তাকে দল থেকেও বহিষ্কার করা হয়েছে।

রোববার (২১ জুন) রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার বাসা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সহযোগিতায় তাকে আটক করা হয় বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী।

আরও পড়ুনঃ  গাজীপুরে ড্রাম ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে শিশু নিহত, আহত মা-বাবা

পুলিশ জানায়, বিকেল ৫টার দিকে তাকে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে নেওয়া হয়। সেখানে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর পরে তাকে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে পাঠানো হয়।

আরও পড়ুনঃ  পুঠিয়ায় ক্ষুদ্র জাতিগোষ্ঠীর বাড়িঘর ভাঙচুর-লুটপাট, ৬ দিন পর মামলা নিল পুলিশ

এর আগে তাকে বসুন্ধরা এলাকার বাসা থেকে হেফাজতে নেওয়া হয় বলে জানায় পুলিশ। কর্মকর্তারা জানান, তার বিরুদ্ধে চাঁদাবাজিসহ একাধিক অভিযোগ রয়েছে এবং বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তবে অভিযোগের বিষয়ে বিস্তারিত এখনই জানানো যাচ্ছে না।

আরও পড়ুনঃ  রাঙামাটিতে নিজ বাড়ি থেকে নারীর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার