
রাজধানীর মিরপুরের শেওড়াপাড়ায় চলন্ত মোটরসাইকেলে ইটের আঘাতে গুরুতর আহত সাজিদ চৌধুরী রাফি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
সোমবার (২২ জুন) সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
গত ১০ জুন রাতে চলন্ত মোটরসাইকেলে থাকা অবস্থায় তাকে লক্ষ্য করে ইট নিক্ষেপ করা হলে তিনি গুরুতর আহত হন। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং আইসিইউতে চিকিৎসা চলছিল।
এ ঘটনায় হত্যাচেষ্টার অভিযোগে কাফরুল থানায় মামলা করেছে রাফির পরিবার। পুলিশ জানায়, ঘটনায় জড়িত সন্দেহে কয়েকজনের নাম পাওয়া গেছে এবং তদন্ত চলছে।
প্রতিবেদকের নাম 




















