ঢাকা ১০:৪৩ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
অধ্যক্ষের বাড়িতে নিয়োগ পরীক্ষা, ফল প্রকাশ মাদরাসায়; অনিয়মের অভিযোগ উড্ডয়নের পর উড়োজাহাজের চাকা বিচ্ছিন্ন, নিরাপদে ঢাকায় অবতরণ সরকারি চাকরিজীবীদের ৪২ ভাতা করমুক্ত, কর দিতে হবে মূল বেতন ও বোনাসে দিল্লিতে বিক্ষোভের আগে ধ্রুব রাঠী ও অভিজিৎ দীপকেকে আটক, নিন্দা আসিফ মাহমুদের তুরস্কে ১৫ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা সক্ষমতা থাকলেও জ্বালানি সংকটে কম বিদ্যুৎ উৎপাদন লালমনিরহাটে সকালে হাঁটতে গিয়ে ট্রাকচাপায় প্রাণ গেল দুই নারীর ব্যাংক খাত পুনরুদ্ধারে বছরে ৬০ হাজার কোটি টাকা লাগবে: গভর্নর কুমিল্লায় তাজমিন হত্যা: আদালতে দায় স্বীকার অটোরিকশাচালক সুমনের নাসীরুদ্দীন পাটওয়ারীকে নিয়ে রাশেদ খাঁনের আপত্তিকর মন্তব্য, ওসমান হাদীকে ঘিরে রাজনৈতিক বিতর্ক
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

তুরস্কে ১৫ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা

১৫ বছরের কম বয়সী শিশু-কিশোরদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়েছে তুরস্ক। আগামী ১ নভেম্বর থেকে নতুন এ সিদ্ধান্ত কার্যকর হবে। অনলাইনে শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে দেশটির সরকারের নেওয়া উদ্যোগের অংশ হিসেবে এ বিধিনিষেধ চালু হচ্ছে।

শনিবার (১০ অক্টোবর) তুরস্কের সরকারি গেজেটে এ সিদ্ধান্ত প্রকাশ করা হয়। এর আগে গত এপ্রিলে দেশটির পার্লামেন্টে এ-সংক্রান্ত আইন পাস হয়েছিল।

আরও পড়ুনঃ  রুশ হামলায় ইউক্রেনে নিহত ২৮, প্রিলুকিতে প্রাণ গেল ৫ শিশুর

নতুন আইন অনুযায়ী, সামাজিক যোগাযোগমাধ্যম পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলোকে শিশু-কিশোরদের নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় প্রযুক্তিগত ও প্রশাসনিক ব্যবস্থা নিতে হবে। এর মধ্যে ব্যবহারকারীদের বয়স যাচাইয়ের ব্যবস্থাও থাকবে।

আইনে আরও বলা হয়েছে, শিশুদের মধ্যে আসক্তি তৈরি করতে পারে—এমন সেবা তাদের জন্য চালু রাখা যাবে না। এসব নিয়মের মাধ্যমে অনলাইন প্ল্যাটফর্মের সম্ভাব্য ক্ষতিকর প্রভাব থেকে শিশু-কিশোরদের সুরক্ষিত রাখার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

আরও পড়ুনঃ  দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টির’ বিক্ষোভ ঘিরে সতর্কতা, বন্ধ হতে পারে ৫৭ মেট্রো স্টেশন

শিশুদের অনলাইন নিরাপত্তা নিশ্চিত করতে বিশ্বের বিভিন্ন দেশও নানা পদক্ষেপ নিচ্ছে। অস্ট্রেলিয়ায় শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। একই ধরনের উদ্যোগ নেওয়ার কথা ভাবছে যুক্তরাজ্য ও ফ্রান্সও।

আরও পড়ুনঃ  যুদ্ধবিরতিতে ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কমানোর শর্ত যুক্তরাষ্ট্রের

বিশেষজ্ঞদের উদ্বেগের বিষয়গুলোর মধ্যে রয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমের অতিরিক্ত ব্যবহার, পর্দার প্রতি আসক্তি, ঘুমের সমস্যা, অনলাইন হয়রানি এবং খাদ্যাভ্যাসজনিত জটিলতার ঝুঁকি। শিশু-কিশোরদের এসব সম্ভাব্য ঝুঁকি থেকে সুরক্ষা দেওয়াই এ ধরনের বিধিনিষেধের অন্যতম উদ্দেশ্য।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

অধ্যক্ষের বাড়িতে নিয়োগ পরীক্ষা, ফল প্রকাশ মাদরাসায়; অনিয়মের অভিযোগ

তুরস্কে ১৫ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা

আপডেটের সময়: ০৮:২১:৫৬ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬

১৫ বছরের কম বয়সী শিশু-কিশোরদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়েছে তুরস্ক। আগামী ১ নভেম্বর থেকে নতুন এ সিদ্ধান্ত কার্যকর হবে। অনলাইনে শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে দেশটির সরকারের নেওয়া উদ্যোগের অংশ হিসেবে এ বিধিনিষেধ চালু হচ্ছে।

শনিবার (১০ অক্টোবর) তুরস্কের সরকারি গেজেটে এ সিদ্ধান্ত প্রকাশ করা হয়। এর আগে গত এপ্রিলে দেশটির পার্লামেন্টে এ-সংক্রান্ত আইন পাস হয়েছিল।

আরও পড়ুনঃ  হিজবুল্লাহকে ২০ কোটি ডলার সহায়তা ইরানের, পাবে যুদ্ধাহত ৫০ হাজার পরিবার

নতুন আইন অনুযায়ী, সামাজিক যোগাযোগমাধ্যম পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলোকে শিশু-কিশোরদের নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় প্রযুক্তিগত ও প্রশাসনিক ব্যবস্থা নিতে হবে। এর মধ্যে ব্যবহারকারীদের বয়স যাচাইয়ের ব্যবস্থাও থাকবে।

আইনে আরও বলা হয়েছে, শিশুদের মধ্যে আসক্তি তৈরি করতে পারে—এমন সেবা তাদের জন্য চালু রাখা যাবে না। এসব নিয়মের মাধ্যমে অনলাইন প্ল্যাটফর্মের সম্ভাব্য ক্ষতিকর প্রভাব থেকে শিশু-কিশোরদের সুরক্ষিত রাখার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

আরও পড়ুনঃ  যুদ্ধবিরতিতে ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কমানোর শর্ত যুক্তরাষ্ট্রের

শিশুদের অনলাইন নিরাপত্তা নিশ্চিত করতে বিশ্বের বিভিন্ন দেশও নানা পদক্ষেপ নিচ্ছে। অস্ট্রেলিয়ায় শিশুদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। একই ধরনের উদ্যোগ নেওয়ার কথা ভাবছে যুক্তরাজ্য ও ফ্রান্সও।

আরও পড়ুনঃ  নেব্রাস্কায় ট্রাম্পের সমাবেশ, মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পাশে থাকার আহ্বান