ঢাকা ১০:২৯ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
অধ্যক্ষের বাড়িতে নিয়োগ পরীক্ষা, ফল প্রকাশ মাদরাসায়; অনিয়মের অভিযোগ উড্ডয়নের পর উড়োজাহাজের চাকা বিচ্ছিন্ন, নিরাপদে ঢাকায় অবতরণ সরকারি চাকরিজীবীদের ৪২ ভাতা করমুক্ত, কর দিতে হবে মূল বেতন ও বোনাসে দিল্লিতে বিক্ষোভের আগে ধ্রুব রাঠী ও অভিজিৎ দীপকেকে আটক, নিন্দা আসিফ মাহমুদের তুরস্কে ১৫ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা সক্ষমতা থাকলেও জ্বালানি সংকটে কম বিদ্যুৎ উৎপাদন লালমনিরহাটে সকালে হাঁটতে গিয়ে ট্রাকচাপায় প্রাণ গেল দুই নারীর ব্যাংক খাত পুনরুদ্ধারে বছরে ৬০ হাজার কোটি টাকা লাগবে: গভর্নর কুমিল্লায় তাজমিন হত্যা: আদালতে দায় স্বীকার অটোরিকশাচালক সুমনের নাসীরুদ্দীন পাটওয়ারীকে নিয়ে রাশেদ খাঁনের আপত্তিকর মন্তব্য, ওসমান হাদীকে ঘিরে রাজনৈতিক বিতর্ক
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

দিল্লিতে বিক্ষোভের আগে ধ্রুব রাঠী ও অভিজিৎ দীপকেকে আটক, নিন্দা আসিফ মাহমুদের

ভারতের রাজধানী নয়াদিল্লিতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ কর্মসূচির আগে জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠী ও ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকেসহ কয়েকজনকে আটক করার ঘটনায় নিন্দা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

শনিবার (১০ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে তিনি আটক তরুণ বিক্ষোভকারীদের দ্রুত মুক্তি এবং শান্তিপূর্ণ সমাবেশের অধিকার নিশ্চিত করার আহ্বান জানান।

আরও পড়ুনঃ  ভারতে স্টারলিংকের স্যাটেলাইট বিম বন্ধ, উগ্রপন্থীদের ব্যবহারের দাবি নাকচ মাস্কের

বিবৃতিতে আসিফ মাহমুদ বলেন, স্বচ্ছতা ও জবাবদিহির দাবিতে আন্দোলনরত তরুণদের আটক করা হতাশাজনক। ধ্রুব রাঠী ও অভিজিৎ দীপকেসহ বিক্ষোভের আগে আটক ব্যক্তিদের বিরুদ্ধে নেওয়া পদক্ষেপের তীব্র নিন্দা জানান তিনি।

আসিফ মাহমুদের বিবৃতি অনুযায়ী, বিক্ষোভ বাধাগ্রস্ত করতে ভারতে ট্রেনের সময়সূচি বাতিল, বাস চলাচল স্থগিত, ইন্টারনেট সংযোগ সীমিত করা এবং প্রতিবাদস্থলে ব্যারিকেড দেওয়ার মতো পদক্ষেপ নেওয়া হয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তাঁর মতে, এ ধরনের পদক্ষেপ গণতান্ত্রিক স্বাধীনতা ও শান্তিপূর্ণ সমাবেশের অধিকারের জন্য উদ্বেগজনক।

আরও পড়ুনঃ  নিদাল হাসানের মৃত্যুদণ্ড কার্যকরের দৃশ্য সরাসরি সম্প্রচারের ঘোষণা যুক্তরাষ্ট্রের

বিশ্বের তরুণদেরও ভারতের আন্দোলনকারীদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান এনসিপির এই মুখপাত্র। তিনি বলেন, স্বচ্ছতা ও জবাবদিহির দাবিতে আন্দোলন করতে গিয়ে তরুণদের যেন সরকারি দমন-পীড়নের মুখে পড়তে না হয়, সে বিষয়ে আন্তর্জাতিকভাবে সংহতি প্রয়োজন।

প্রতিবেদন অনুযায়ী, ভারতের নির্বাচন কমিশনের বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) কার্যক্রমে অনিয়ম এবং ক্ষমতাসীন বিজেপিকে বাড়তি সুবিধা দেওয়ার অভিযোগ তুলে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি করেছে সিজেপি। এ দাবিতে শনিবার নয়াদিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের ডাক দেওয়া হয়েছিল।

আরও পড়ুনঃ  সিজেপির বিক্ষোভ ঘিরে নয়াদিল্লিতে ২৫ হাজার পুলিশ, প্রস্তুত ১২ বন্দিশিবির

বিক্ষোভের আগে মুম্বাই থেকে দিল্লিতে পৌঁছানোর পর বিমানবন্দর এলাকায় অভিজিৎ দীপকে ও তাঁর সহযোগীদের আটক করে পুলিশ। একই সময়ে গুরুগ্রাম থেকে ধ্রুব রাঠীকে হেফাজতে নেওয়া হয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।

এ ঘটনায় দিল্লিতে নিরাপত্তা জোরদার, বিক্ষোভস্থলে ইন্টারনেট ব্যবহারে বিধিনিষেধ এবং একাধিক ব্যক্তিকে আটকের খবরও এসেছে। তবে এসব পদক্ষেপ ও আটকের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

অধ্যক্ষের বাড়িতে নিয়োগ পরীক্ষা, ফল প্রকাশ মাদরাসায়; অনিয়মের অভিযোগ

দিল্লিতে বিক্ষোভের আগে ধ্রুব রাঠী ও অভিজিৎ দীপকেকে আটক, নিন্দা আসিফ মাহমুদের

আপডেটের সময়: ০৮:২৫:৪৭ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬

ভারতের রাজধানী নয়াদিল্লিতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ কর্মসূচির আগে জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠী ও ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকেসহ কয়েকজনকে আটক করার ঘটনায় নিন্দা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

শনিবার (১০ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে তিনি আটক তরুণ বিক্ষোভকারীদের দ্রুত মুক্তি এবং শান্তিপূর্ণ সমাবেশের অধিকার নিশ্চিত করার আহ্বান জানান।

আরও পড়ুনঃ  ভারতে স্টারলিংকের স্যাটেলাইট বিম বন্ধ, উগ্রপন্থীদের ব্যবহারের দাবি নাকচ মাস্কের

বিবৃতিতে আসিফ মাহমুদ বলেন, স্বচ্ছতা ও জবাবদিহির দাবিতে আন্দোলনরত তরুণদের আটক করা হতাশাজনক। ধ্রুব রাঠী ও অভিজিৎ দীপকেসহ বিক্ষোভের আগে আটক ব্যক্তিদের বিরুদ্ধে নেওয়া পদক্ষেপের তীব্র নিন্দা জানান তিনি।

আসিফ মাহমুদের বিবৃতি অনুযায়ী, বিক্ষোভ বাধাগ্রস্ত করতে ভারতে ট্রেনের সময়সূচি বাতিল, বাস চলাচল স্থগিত, ইন্টারনেট সংযোগ সীমিত করা এবং প্রতিবাদস্থলে ব্যারিকেড দেওয়ার মতো পদক্ষেপ নেওয়া হয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তাঁর মতে, এ ধরনের পদক্ষেপ গণতান্ত্রিক স্বাধীনতা ও শান্তিপূর্ণ সমাবেশের অধিকারের জন্য উদ্বেগজনক।

আরও পড়ুনঃ  লাওসে নতুন চীনা সামরিক স্থাপনায় যুদ্ধবিমানের উপস্থিতি, স্যাটেলাইট চিত্রে প্রমাণ

বিশ্বের তরুণদেরও ভারতের আন্দোলনকারীদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান এনসিপির এই মুখপাত্র। তিনি বলেন, স্বচ্ছতা ও জবাবদিহির দাবিতে আন্দোলন করতে গিয়ে তরুণদের যেন সরকারি দমন-পীড়নের মুখে পড়তে না হয়, সে বিষয়ে আন্তর্জাতিকভাবে সংহতি প্রয়োজন।

প্রতিবেদন অনুযায়ী, ভারতের নির্বাচন কমিশনের বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) কার্যক্রমে অনিয়ম এবং ক্ষমতাসীন বিজেপিকে বাড়তি সুবিধা দেওয়ার অভিযোগ তুলে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি করেছে সিজেপি। এ দাবিতে শনিবার নয়াদিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের ডাক দেওয়া হয়েছিল।

আরও পড়ুনঃ  যুদ্ধবিরতিতে ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কমানোর শর্ত যুক্তরাষ্ট্রের