ঢাকা ০৪:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
আলিফের একটি চোখের দৃষ্টি পুরোপুরি নষ্টের দাবি সারজিস আলমের বর্তমান সরকারের কার্যক্রম আগের ১৭ বছরের তুলনায় ভালো: আন্দালিব রহমান পার্থ গার্ড অব অনার গ্রহণের মধ্য দিয়ে বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি আন্তর্জাতিক ডিজিটাল লেনদেনে নতুন যুগ: পেপাল–পেওনিয়ার–স্ট্রাইপের সঙ্গে অংশীদারত্বের পথ খুলল প্রধানমন্ত্রীর দিল্লি সফরের অপেক্ষায় ভারত, সিদ্ধান্ত বাংলাদেশ সরকারের হাসপাতালে ভর্তি ৯৯ শতাংশ শিশুই হামের টিকা পায়নি: স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল হাসিমাখা সেই তাহসিন মাদরাসাছাত্রকে যৌন নির্যাতন অভিযুক্তকে গণপিটুনি থেকে বাঁচাতে গিয়ে ৮ পুলিশ সদস্য আহত ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৫৩৪ ‘বিশ্বকাপ কোনো পণ্য নয়, ফুটবল বিক্রির অধিকার ফিফার নেই’: উয়েফা
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

দেশে হামে মৃত্যু ৪০০ ছাড়াল, শিশুদের মধ্যে উদ্বেগজনক পরিস্থিতি

দেশে হামের পরিস্থিতি ক্রমেই ভয়াবহ আকার নিচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, হাম ও হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা বেড়ে ৪০৯ জনে পৌঁছেছে। শুধু গত ২৪ ঘণ্টায়ই আরও ১১ শিশুর মৃত্যু হয়েছে।

এর মধ্যে চারজনের হামে সংক্রমণ নিশ্চিত ছিল, আর বাকি সাতজনের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে। একই সময়ে নতুন করে আরও ১ হাজার ৫০৩ জন সন্দেহভাজন আক্রান্ত হয়েছে, ফলে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ৪৯ হাজারের কাছাকাছি।

আরও পড়ুনঃ  মেধাবী ও সুশৃঙ্খল প্রজন্ম গড়াই সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী তারেক রহমান

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, পরিস্থিতির পেছনে মূল কারণ টিকাদানে ঘাটতি, ভিটামিন–এ-এর অভাব এবং শিশুদের অপুষ্টি। অনেক শিশু সময়মতো টিকা না পাওয়ায় রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেছে বলে তারা মনে করছেন।

আরও পড়ুনঃ  বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি বাণিজ্য বন্ধ

বিশেষজ্ঞদের মতে, নিয়ম অনুযায়ী ৯ মাস ও ১৫ মাস বয়সে হামের টিকা দেওয়ার কথা থাকলেও দেশে টিকা কভারেজ পূর্ণভাবে অর্জিত হয়নি। ফলে প্রতি বছরই বিপুল সংখ্যক শিশু টিকার বাইরে থেকে যাচ্ছে।

এছাড়া ভিটামিন–এ ক্যাম্পেইন নিয়মিত না হওয়ায় এবং শিশুদের বুকের দুধ খাওয়ানোর হার কমে যাওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়েছে বলে স্বাস্থ্য বিশেষজ্ঞরা সতর্ক করেছেন।

আরও পড়ুনঃ  ২৭ জুলাই থেকে শুরু হজের প্রাথমিক নিবন্ধন, যেসব ব্যক্তি যেতে পারবেন না

জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, হাম সম্পূর্ণ প্রতিরোধযোগ্য রোগ হলেও সঠিক সময়ে টিকা ও পুষ্টি নিশ্চিত না হলে এ ধরনের মৃত্যু এড়ানো কঠিন হয়ে পড়ে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, দেশের বিভিন্ন হাসপাতালে নতুন রোগী ভর্তি ও মৃত্যু পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং জরুরি পদক্ষেপ নেওয়ার প্রক্রিয়া চলছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

আলিফের একটি চোখের দৃষ্টি পুরোপুরি নষ্টের দাবি সারজিস আলমের

দেশে হামে মৃত্যু ৪০০ ছাড়াল, শিশুদের মধ্যে উদ্বেগজনক পরিস্থিতি

আপডেটের সময়: ১১:২৪:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬

দেশে হামের পরিস্থিতি ক্রমেই ভয়াবহ আকার নিচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, হাম ও হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা বেড়ে ৪০৯ জনে পৌঁছেছে। শুধু গত ২৪ ঘণ্টায়ই আরও ১১ শিশুর মৃত্যু হয়েছে।

এর মধ্যে চারজনের হামে সংক্রমণ নিশ্চিত ছিল, আর বাকি সাতজনের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে। একই সময়ে নতুন করে আরও ১ হাজার ৫০৩ জন সন্দেহভাজন আক্রান্ত হয়েছে, ফলে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ৪৯ হাজারের কাছাকাছি।

আরও পড়ুনঃ  এক বছর পর আবার চালু হলো ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, পরিস্থিতির পেছনে মূল কারণ টিকাদানে ঘাটতি, ভিটামিন–এ-এর অভাব এবং শিশুদের অপুষ্টি। অনেক শিশু সময়মতো টিকা না পাওয়ায় রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেছে বলে তারা মনে করছেন।

আরও পড়ুনঃ  একরামুল হত্যা মামলায় শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র ট্রাইব্যুনালে