ময়মনসিংহের নান্দাইলে পিকআপ ও ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আটজন। নিহত দুজনই পিকআপের যাত্রী ছিলেন।
শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে উপজেলার কানারামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, পিকআপটি কানারামপুর থেকে ত্রিশালের দিকে যাচ্ছিল। অন্যদিকে ড্রাম ট্রাকটি ত্রিশাল থেকে কানারামপুরের দিকে আসছিল। পথে যানবাহন দুটির মুখোমুখি সংঘর্ষ হলে পিকআপের দুই যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। এ সময় আরও সাত থেকে আটজন আহত হন।
নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজহারুল ইসলাম জানান, দুর্ঘটনার পর আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তাঁদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
প্রতিবেদকের নাম 




















