ঢাকা ০১:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
মাছ-মুরগি-ডিমের বাজারে কাটেনি স্বস্তি, চাপে নিম্নআয়ের মানুষ নিখোঁজের দুই দিন পর মাটির নিচে মিলল ব্যবসায়ীর লাশ, আটক ১ হুথিদের বিরুদ্ধে মার্কিন হামলা চেয়েছিলেন সৌদি যুবরাজ, ট্রাম্পের না আদানির বিদ্যুৎকেন্দ্রের ইউনিট বন্ধ, দেশজুড়ে বাড়ল লোডশেডিং প্রকৃতি-প্রাণীর যত্নে শিক্ষার্থীদের দায়িত্বশীল হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর রাশিয়ায় চাকরির স্বপ্ন, ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে মৃত্যু—মামুনের লাশ ফেরার অপেক্ষায় পরিবার মধ্যবর্তী নির্বাচনের আগে ট্রাম্পের ৫ হাজার ডলারের প্রতিশ্রুতি—রাজনৈতিক আতঙ্কের ইঙ্গিত? ‘জাতির সঙ্গে গাদ্দারি করেছে সরকারি দল’: মামুনুল হক আক্কেল দাঁত উঠলেই কেন ব্যথা হয়, কখন এটি বিপজ্জনক ৯/১১-এর ২৫ বছর: গোয়েন্দা ব্যর্থতা যেভাবে বদলে দিল বৈশ্বিক নিরাপত্তা
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

পাথরঘাটায় ২ কেজি ৯০০ গ্রামের ইলিশ বিক্রি হলো ১৭ হাজার টাকায়

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৭:৪৭:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
  • ৮ সময় দেখুন

বরগুনার পাথরঘাটায় ধরা পড়েছে বিশাল আকৃতির একটি ‘রাজা ইলিশ’। ২ কেজি ৯০০ গ্রাম ওজনের ইলিশটি বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) মৎস্য অবতরণ কেন্দ্রে নিলামে বিক্রি হয়েছে ১৭ হাজার টাকায়।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দেশের দ্বিতীয় বৃহত্তম মৎস্য অবতরণ কেন্দ্র পাথরঘাটা বিএফডিসি ঘাটে মাছটির নিলাম অনুষ্ঠিত হয়।

বলেশ্বরের মোহনায় জালে ধরা পড়ে বিশাল ইলিশ

জানা গেছে, পাথরঘাটা উপজেলার পদ্মা গ্রামের ‘এফবি মায়ের দোয়া’ ট্রলারের মালিক আলতাব হোসেন বুধবার রাতে পাথরঘাটা থেকে প্রায় ২০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে বলেশ্বর নদীর মোহনায় জাল ফেলেন।

আরও পড়ুনঃ  পাঁচ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড, দিল বিএনপি সরকার

এ সময় তার জালে ধরা পড়ে বিরল আকৃতির এই ইলিশ। পরে মাছটি বিক্রির জন্য পাথরঘাটা বিএফডিসি ঘাটে নিয়ে আসা হয়।

সেখানে নিলামের মাধ্যমে মাছটি ১৭ হাজার টাকায় কিনে নেন ‘নিউ আলামিন ফিশ’-এর মালিক মৎস্য আড়তদার মো. টিপু খান।

আরও পড়ুনঃ  কোস্ট গার্ডের নতুন মহাপরিচালক রিয়ার এডমিরাল মঈনুল হাসান

মণপ্রতি দাম ৩ লাখ ৩৪ হাজার টাকা

আড়তদার টিপু খান জানান, ২ কেজি ৯০০ গ্রাম ওজনের এই ইলিশের হিসাবে প্রতি মণের দাম দাঁড়িয়েছে ৩ লাখ ৩৪ হাজার ৪৮২ টাকা।

মাছটি আরও বেশি দামে বিক্রির আশায় সুবিধাজনক বাজারে পাঠানো হবে বলেও জানান তিনি।

দুই বছরে ঘাটে সবচেয়ে বড় ইলিশ

পাথরঘাটা বিএফডিসি মৎস্য আড়তদার সমিতির সভাপতি সগীর আলম বলেন, গত দুই বছরের মধ্যে এত বড় আকৃতির ইলিশ এই ঘাটে দেখা যায়নি।

আরও পড়ুনঃ  স্বাধীনভাবে কাজের সুযোগ পাবে সংবাদমাধ্যম: তথ্যমন্ত্রী

তার ভাষ্য, ১৭ হাজার টাকায় বিক্রি হওয়া এই ‘রাজা ইলিশ’ গত দুই বছরের মধ্যে ঘাটে আসা সবচেয়ে বড় ও সেরা মাছ।

বিরল আকৃতির ইলিশটি দেখতে বিএফডিসি ঘাটে উৎসুক মানুষের ভিড় জমে যায়। বড় আকারের ইলিশ ধরা পড়ায় স্থানীয় জেলে ও ব্যবসায়ীদের মধ্যেও উৎসাহ দেখা দিয়েছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

মাছ-মুরগি-ডিমের বাজারে কাটেনি স্বস্তি, চাপে নিম্নআয়ের মানুষ

পাথরঘাটায় ২ কেজি ৯০০ গ্রামের ইলিশ বিক্রি হলো ১৭ হাজার টাকায়

আপডেটের সময়: ০৭:৪৭:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

বরগুনার পাথরঘাটায় ধরা পড়েছে বিশাল আকৃতির একটি ‘রাজা ইলিশ’। ২ কেজি ৯০০ গ্রাম ওজনের ইলিশটি বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) মৎস্য অবতরণ কেন্দ্রে নিলামে বিক্রি হয়েছে ১৭ হাজার টাকায়।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দেশের দ্বিতীয় বৃহত্তম মৎস্য অবতরণ কেন্দ্র পাথরঘাটা বিএফডিসি ঘাটে মাছটির নিলাম অনুষ্ঠিত হয়।

বলেশ্বরের মোহনায় জালে ধরা পড়ে বিশাল ইলিশ

জানা গেছে, পাথরঘাটা উপজেলার পদ্মা গ্রামের ‘এফবি মায়ের দোয়া’ ট্রলারের মালিক আলতাব হোসেন বুধবার রাতে পাথরঘাটা থেকে প্রায় ২০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে বলেশ্বর নদীর মোহনায় জাল ফেলেন।

আরও পড়ুনঃ  নাটোরে বাড়ছে ডায়রিয়ার প্রকোপ, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১০৬ রোগী

এ সময় তার জালে ধরা পড়ে বিরল আকৃতির এই ইলিশ। পরে মাছটি বিক্রির জন্য পাথরঘাটা বিএফডিসি ঘাটে নিয়ে আসা হয়।

সেখানে নিলামের মাধ্যমে মাছটি ১৭ হাজার টাকায় কিনে নেন ‘নিউ আলামিন ফিশ’-এর মালিক মৎস্য আড়তদার মো. টিপু খান।

আরও পড়ুনঃ  বাকেরগঞ্জে ভ্যানচালককে কুপিয়ে হত্যার অভিযোগ, পুকুরে মিলল মরদেহ