ঢাকা ০৫:০২ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
মাছ-মুরগি-ডিমের বাজারে কাটেনি স্বস্তি, চাপে নিম্নআয়ের মানুষ নিখোঁজের দুই দিন পর মাটির নিচে মিলল ব্যবসায়ীর লাশ, আটক ১ হুথিদের বিরুদ্ধে মার্কিন হামলা চেয়েছিলেন সৌদি যুবরাজ, ট্রাম্পের না আদানির বিদ্যুৎকেন্দ্রের ইউনিট বন্ধ, দেশজুড়ে বাড়ল লোডশেডিং প্রকৃতি-প্রাণীর যত্নে শিক্ষার্থীদের দায়িত্বশীল হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর রাশিয়ায় চাকরির স্বপ্ন, ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে মৃত্যু—মামুনের লাশ ফেরার অপেক্ষায় পরিবার মধ্যবর্তী নির্বাচনের আগে ট্রাম্পের ৫ হাজার ডলারের প্রতিশ্রুতি—রাজনৈতিক আতঙ্কের ইঙ্গিত? ‘জাতির সঙ্গে গাদ্দারি করেছে সরকারি দল’: মামুনুল হক আক্কেল দাঁত উঠলেই কেন ব্যথা হয়, কখন এটি বিপজ্জনক ৯/১১-এর ২৫ বছর: গোয়েন্দা ব্যর্থতা যেভাবে বদলে দিল বৈশ্বিক নিরাপত্তা
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

প্রকৃতি-প্রাণীর যত্নে শিক্ষার্থীদের দায়িত্বশীল হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১২:১৬:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
  • ৫ সময় দেখুন

প্রকৃতি ও পরিবেশ রক্ষার পাশাপাশি সব প্রাণীর প্রতি ভালোবাসা ও যত্নশীল হওয়ার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, সৃষ্টির সেরা জীব হিসেবে গাছপালা ও প্রাণিকুলের যত্ন নেওয়া মানুষের দায়িত্ব। কোনো প্রাণীকে আঘাত না করে তাদের প্রতি মমত্ববোধ দেখাতে হবে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনে রাজশাহীর পুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়, ঢাকার সাভার উচ্চ বালিকা বিদ্যালয়, তেজগাঁও মহিলা কলেজ এবং টঙ্গীর শফিউদ্দিন সরকার একাডেমি অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

বেশি করে গাছ লাগানোর আহ্বান

প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের বেশি করে গাছ লাগানোর পাশাপাশি চারপাশ পরিচ্ছন্ন ও পরিবেশ দূষণমুক্ত রাখার আহ্বান জানান। ছোটবেলা থেকেই প্রকৃতি, পরিবেশ ও প্রাণিকুলের প্রতি দায়িত্বশীল আচরণের অভ্যাস গড়ে তোলার ওপর গুরুত্ব দেন তিনি।

আরও পড়ুনঃ  রোহিঙ্গা সংকট শুধু মানবিক নয়, আঞ্চলিক নিরাপত্তারও হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী

তিনি বলেন, মানুষের দায়িত্ব শুধু নিজের প্রতি নয়; প্রকৃতি ও অন্যান্য প্রাণীর প্রতিও যত্নশীল হতে হবে। প্রাণীদের প্রতি মমত্ববোধ ও সহানুভূতির চর্চা করতে হবে।

পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতিচর্চা

শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি নিয়মিত খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুক্ত থাকার পরামর্শ দেন প্রধানমন্ত্রী।

গান, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন ও বাদ্যযন্ত্র চর্চার মতো সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশ নিতে তিনি শিক্ষার্থীদের উৎসাহিত করেন। পাশাপাশি ক্বিরাত চর্চারও পরামর্শ দেন।

আরও পড়ুনঃ  শাহজালালে বিমানমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, দ্রুত ব্যাগেজ সরবরাহের নির্দেশ

শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, নিয়মিত খেলাধুলা শরীর সুস্থ রাখার পাশাপাশি শৃঙ্খলা, আত্মবিশ্বাস, মনোযোগ এবং দলগতভাবে কাজ করার মানসিকতা গড়ে তোলে।

সংসদ অধিবেশন দেখল চার শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা

এদিন পুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ থেকে দশম শ্রেণির ৩৬ জন ছাত্রী ও আটজন শিক্ষক জাতীয় সংসদ ভবনে আসেন। সাভার উচ্চ বালিকা বিদ্যালয়ের ষষ্ঠ থেকে দশম শ্রেণির ৫০ জন ছাত্রী ও চারজন শিক্ষকও তাদের সঙ্গে ছিলেন।

এ ছাড়া তেজগাঁও মহিলা কলেজের দ্বাদশ শ্রেণির ৪৬ জন ছাত্রী ও ১১ জন শিক্ষক এবং টঙ্গীর শফিউদ্দিন সরকার একাডেমি অ্যান্ড কলেজের অষ্টম থেকে দ্বাদশ শ্রেণির ৪৭ জন শিক্ষার্থী ও ছয়জন শিক্ষক সংসদ ভবনে আসেন।

আরও পড়ুনঃ  সৌদিতে এক সপ্তাহে ১৪ হাজারের বেশি অভিবাসী আটক

তারা জাতীয় সংসদের অধিবেশন প্রত্যক্ষ করেন এবং প্রধানমন্ত্রীর সঙ্গে সরাসরি সাক্ষাৎ ও কথা বলার সুযোগ পান।

প্রধানমন্ত্রীর পরামর্শে অনুপ্রাণিত শিক্ষার্থীরা

প্রধানমন্ত্রীর সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন শিক্ষার্থীরা। তারা জানান, প্রধানমন্ত্রীর পরামর্শ ও দিকনির্দেশনা তাদের অনুপ্রাণিত করেছে। এই সাক্ষাৎ তাদের জীবনে স্মরণীয় হয়ে থাকবে বলেও জানান তারা।

/এসআইএন

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

মাছ-মুরগি-ডিমের বাজারে কাটেনি স্বস্তি, চাপে নিম্নআয়ের মানুষ

প্রকৃতি-প্রাণীর যত্নে শিক্ষার্থীদের দায়িত্বশীল হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

আপডেটের সময়: ১২:১৬:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

প্রকৃতি ও পরিবেশ রক্ষার পাশাপাশি সব প্রাণীর প্রতি ভালোবাসা ও যত্নশীল হওয়ার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, সৃষ্টির সেরা জীব হিসেবে গাছপালা ও প্রাণিকুলের যত্ন নেওয়া মানুষের দায়িত্ব। কোনো প্রাণীকে আঘাত না করে তাদের প্রতি মমত্ববোধ দেখাতে হবে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনে রাজশাহীর পুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়, ঢাকার সাভার উচ্চ বালিকা বিদ্যালয়, তেজগাঁও মহিলা কলেজ এবং টঙ্গীর শফিউদ্দিন সরকার একাডেমি অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

বেশি করে গাছ লাগানোর আহ্বান

প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের বেশি করে গাছ লাগানোর পাশাপাশি চারপাশ পরিচ্ছন্ন ও পরিবেশ দূষণমুক্ত রাখার আহ্বান জানান। ছোটবেলা থেকেই প্রকৃতি, পরিবেশ ও প্রাণিকুলের প্রতি দায়িত্বশীল আচরণের অভ্যাস গড়ে তোলার ওপর গুরুত্ব দেন তিনি।

আরও পড়ুনঃ  ইতালিতে বাঁধনকে হেনস্তা ও মারধরের অভিযোগ, ভিডিওবার্তায় ক্ষোভ

তিনি বলেন, মানুষের দায়িত্ব শুধু নিজের প্রতি নয়; প্রকৃতি ও অন্যান্য প্রাণীর প্রতিও যত্নশীল হতে হবে। প্রাণীদের প্রতি মমত্ববোধ ও সহানুভূতির চর্চা করতে হবে।

পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতিচর্চা

শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি নিয়মিত খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুক্ত থাকার পরামর্শ দেন প্রধানমন্ত্রী।

গান, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন ও বাদ্যযন্ত্র চর্চার মতো সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশ নিতে তিনি শিক্ষার্থীদের উৎসাহিত করেন। পাশাপাশি ক্বিরাত চর্চারও পরামর্শ দেন।

আরও পড়ুনঃ  দান করা সম্পত্তিতেও বাবা-মায়ের আজীবন ভোগাধিকার, সংসদে বিল পাস

শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, নিয়মিত খেলাধুলা শরীর সুস্থ রাখার পাশাপাশি শৃঙ্খলা, আত্মবিশ্বাস, মনোযোগ এবং দলগতভাবে কাজ করার মানসিকতা গড়ে তোলে।

সংসদ অধিবেশন দেখল চার শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা

এদিন পুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ থেকে দশম শ্রেণির ৩৬ জন ছাত্রী ও আটজন শিক্ষক জাতীয় সংসদ ভবনে আসেন। সাভার উচ্চ বালিকা বিদ্যালয়ের ষষ্ঠ থেকে দশম শ্রেণির ৫০ জন ছাত্রী ও চারজন শিক্ষকও তাদের সঙ্গে ছিলেন।

এ ছাড়া তেজগাঁও মহিলা কলেজের দ্বাদশ শ্রেণির ৪৬ জন ছাত্রী ও ১১ জন শিক্ষক এবং টঙ্গীর শফিউদ্দিন সরকার একাডেমি অ্যান্ড কলেজের অষ্টম থেকে দ্বাদশ শ্রেণির ৪৭ জন শিক্ষার্থী ও ছয়জন শিক্ষক সংসদ ভবনে আসেন।

আরও পড়ুনঃ  স্থানীয় সরকার নির্বাচনে বিদ্রোহ ঠেকাতে আগেভাগেই কঠোর বিএনপি