রোহিঙ্গা সংকট এখন আর শুধু মানবিক সমস্যা নয়, এটি আঞ্চলিক নিরাপত্তার জন্যও বড় ধরনের হুমকি তৈরি করছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
রোববার (৬ সেপ্টেম্বর) সকালে রাজধানীর বিআইআইএসএস অডিটোরিয়ামে রোহিঙ্গা সংকট নিয়ে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে তিনি এ কথা বলেন।
আন্তর্জাতিক উদ্যোগ জোরদারের আহ্বান
ইন্সটিটিউট ফর গ্লোবাল কো-অপারেশন ফাউন্ডেশনের আয়োজনে ‘রোহিঙ্গা সংকট: উদ্ভূত চ্যালেঞ্জ ও সমাধানের কৌশল’ শীর্ষক এ বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দীর্ঘদিন ধরে বিপুলসংখ্যক রোহিঙ্গার বাংলাদেশে অবস্থান দেশের ওপর বড় ধরনের চাপ তৈরি করছে। একই সঙ্গে এর প্রভাব আঞ্চলিক নিরাপত্তার ওপরও পড়ছে।
তিনি বলেন, এই সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা প্রয়োজন। বিশেষ করে জাতিসংঘের কার্যকর ভূমিকার মাধ্যমে বিষয়টি আন্তর্জাতিক পরিসরে আরও জোরালোভাবে তুলে ধরতে হবে।
নিরাপদ প্রত্যাবাসনের তাগিদ
বাংলাদেশে আশ্রয় নেওয়া প্রায় ১৫ লাখ রোহিঙ্গাকে নিরাপদ ও মর্যাদাপূর্ণভাবে নিজ দেশে প্রত্যাবাসনের ওপর গুরুত্বারোপ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
তিনি বলেন, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানের জন্য তাদের নিরাপদ ও সম্মানজনক প্রত্যাবাসন নিশ্চিত করতে হবে। এ বিষয়ে আন্তর্জাতিক মহলের কার্যকর সহযোগিতা এবং জাতিসংঘের আরও সক্রিয় ভূমিকা প্রয়োজন।
স্বরাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গা সংকটের বিষয়টি আন্তর্জাতিক অঙ্গনে আরও গুরুত্বের সঙ্গে তুলে ধরার আহ্বান জানান।
প্রতিবেদকের নাম 






















