ঢাকা ০৮:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সড়কের পাশে প্রবীণকে দেখে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, নিলেন দোয়া রাড্ডা ক্লিনিকের ঘটনায় আইনি পদক্ষেপে কঠোর শাস্তির দাবি শফিকুর রহমানের ৪ হাজার ৫৯২ জনবল নিয়ে হচ্ছে সাইবার পুলিশ ইউনিট, থাকবে ক্রিপ্টো ও ডার্ক ওয়েব অ্যানালিস্ট ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে উৎপাদনশীলতা বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর ঢাবিতে মাস্টার্সে ফার্স্টক্লাস ফার্স্ট, শেষ বয়সে বৃদ্ধাশ্রমে রুমা ক্ষুদ্র উদ্যোক্তাদের সক্ষমতা বাড়িয়ে উৎপাদন বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির সেপ্টেম্বরে এলো ৩৪ হাজার কোটি টাকার প্রবাসী আয় মা ইলিশ ধরলে ছয় মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড সুষ্ঠু নির্বাচনের স্বার্থে প্রয়োজন অনুযায়ী পদক্ষেপ নেবে কমিশন: ইসি সচিব হাতিরঝিলে কাল ‘স্প্রিন্ট ঢাকা মুভ’, অংশ নেবেন ১,৭০০ দৌড়বিদ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যানের পর কলেজছাত্রী অপহরণের অভিযোগ, ছাত্রদল নেতা বহিষ্কার

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৩:৫৫:২৫ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
  • ২৩ সময় দেখুন

গাজীপুরের শ্রীপুরে এক কলেজছাত্রীকে অপহরণের অভিযোগ উঠেছে পিয়ার আলী বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. রিজভীর বিরুদ্ধে। অভিযোগের পরিপ্রেক্ষিতে তাকে দলীয় পদ থেকে বহিষ্কার করেছে গাজীপুর জেলা ছাত্রদল। তবে পুলিশ জানিয়েছে, অপহৃত ছাত্রীকে এখনো উদ্ধার করা সম্ভব হয়নি।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে রিজভীকে বহিষ্কার করা হয়। রিজভী (২৪) শ্রীপুরের মাওনা ইউনিয়নের সিংগারদিঘী গ্রামের মনির হোসেনের ছেলে।

ভুক্তভোগী ছাত্রীর পরিবার রিজভী, তার বাবা মনির হোসেন ও মা নিলুফা আক্তারের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছে।

আরও পড়ুনঃ  ভবিষ্যতের পথপ্রদর্শক ও  বর্তমানের শিকড় প্রবীণরা : রাষ্ট্রপতি

বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যানের পর অপহরণের অভিযোগ

অভিযোগ অনুযায়ী, পিয়ার আলী বিশ্ববিদ্যালয় কলেজের দ্বিতীয় বর্ষের ওই ছাত্রীকে কলেজে যাতায়াতের পথে প্রায়ই উত্ত্যক্ত করতেন রিজভী। বিষয়টি পরিবারকে জানালে তারা রিজভীকে সতর্ক করেন।

পরে বিষয়টি রিজভীর বাবা-মাকেও জানানো হয়। অভিযোগে বলা হয়েছে, এরপর রিজভীর পরিবার ওই ছাত্রীর বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠায়। তবে ছাত্রীর পরিবার সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে।

পরিবারের দাবি, এর পরই রিজভী ক্ষুব্ধ হন। সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে ছাত্রীটি বাড়ির সামনে একটি দোকানে কেনাকাটা করতে গেলে কয়েকজন সহযোগীসহ সেখানে উপস্থিত হন রিজভী। অভিযোগ করা হয়েছে, দোকানের সামনে থেকে টানাহেঁচড়া করে তাকে একটি গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয়।

আরও পড়ুনঃ  ২০ বছরের ডাক্তারি ছেড়ে ভাপা রুটির দোকান, নতুন জীবনেই সুখী দং মিন

দল থেকে বহিষ্কার

ঘটনার পর দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে রিজভীকে পিয়ার আলী বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক পদ থেকে বহিষ্কার করে গাজীপুর জেলা ছাত্রদল।

জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জাফর ইকবাল জনি বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগ ওঠায় রিজভীকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।

আরও পড়ুনঃ  সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর, যা বললেন আসিফ মাহমুদ

রিজভীর বক্তব্য জানতে তার মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও ফোন বন্ধ থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি।

উদ্ধারে পুলিশের অভিযান

মাওনা পুলিশ ফাঁড়ির এসআই মো. শাহিনুর ইসলাম জানান, অভিযোগ পাওয়ার পরপরই স্বজনদের দেওয়া তথ্য অনুযায়ী বিভিন্ন বাড়িতে অভিযান চালানো হয়েছে। তবে এখনো কলেজছাত্রীকে উদ্ধার করা সম্ভব হয়নি।

পুলিশ জানিয়েছে, তাকে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে এবং ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

সড়কের পাশে প্রবীণকে দেখে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, নিলেন দোয়া

বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যানের পর কলেজছাত্রী অপহরণের অভিযোগ, ছাত্রদল নেতা বহিষ্কার

আপডেটের সময়: ০৩:৫৫:২৫ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

গাজীপুরের শ্রীপুরে এক কলেজছাত্রীকে অপহরণের অভিযোগ উঠেছে পিয়ার আলী বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. রিজভীর বিরুদ্ধে। অভিযোগের পরিপ্রেক্ষিতে তাকে দলীয় পদ থেকে বহিষ্কার করেছে গাজীপুর জেলা ছাত্রদল। তবে পুলিশ জানিয়েছে, অপহৃত ছাত্রীকে এখনো উদ্ধার করা সম্ভব হয়নি।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে রিজভীকে বহিষ্কার করা হয়। রিজভী (২৪) শ্রীপুরের মাওনা ইউনিয়নের সিংগারদিঘী গ্রামের মনির হোসেনের ছেলে।

ভুক্তভোগী ছাত্রীর পরিবার রিজভী, তার বাবা মনির হোসেন ও মা নিলুফা আক্তারের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছে।

আরও পড়ুনঃ  এখনো রাতে ঘুমোতে পারি না : মিমি চক্রবর্তী

বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যানের পর অপহরণের অভিযোগ

অভিযোগ অনুযায়ী, পিয়ার আলী বিশ্ববিদ্যালয় কলেজের দ্বিতীয় বর্ষের ওই ছাত্রীকে কলেজে যাতায়াতের পথে প্রায়ই উত্ত্যক্ত করতেন রিজভী। বিষয়টি পরিবারকে জানালে তারা রিজভীকে সতর্ক করেন।

পরে বিষয়টি রিজভীর বাবা-মাকেও জানানো হয়। অভিযোগে বলা হয়েছে, এরপর রিজভীর পরিবার ওই ছাত্রীর বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠায়। তবে ছাত্রীর পরিবার সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে।

পরিবারের দাবি, এর পরই রিজভী ক্ষুব্ধ হন। সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে ছাত্রীটি বাড়ির সামনে একটি দোকানে কেনাকাটা করতে গেলে কয়েকজন সহযোগীসহ সেখানে উপস্থিত হন রিজভী। অভিযোগ করা হয়েছে, দোকানের সামনে থেকে টানাহেঁচড়া করে তাকে একটি গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয়।

আরও পড়ুনঃ  যৌথ অভিযানের আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

দল থেকে বহিষ্কার

ঘটনার পর দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে রিজভীকে পিয়ার আলী বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক পদ থেকে বহিষ্কার করে গাজীপুর জেলা ছাত্রদল।

জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জাফর ইকবাল জনি বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগ ওঠায় রিজভীকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।

আরও পড়ুনঃ  দুর্গাপূজায় টানা ৫ দিনের সরকারি ছুটি, আওতার বাইরে যারা