ঢাকা ১২:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
‘প্রিন্স’-এর পর নতুন সিনেমায় কবে ফিরছেন তাসনিয়া ফারিণ? চাহিদামতো টাকা তুলতে পারবেন ন্যাশনাল ব্যাংকের গ্রাহকরা আলেমদের বিভক্তি দূর করে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান আবরার হত্যা মামলায় শিশির মনিরের ভূমিকা নিয়ে প্রশ্ন, বহিষ্কারের দাবি রাশেদের বাংলাদেশ-যুক্তরাজ্য সংসদীয় সহযোগিতা বাড়াতে ব্রিটিশ আইনপ্রণেতাদের প্রতি রাষ্ট্রপতির আহ্বান এনসিটি ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ, পুলিশের লাঠিচার্জের অভিযোগ মাত্র ৮৫২ মিটারের জন্য রক্ষা, ভারতের স্যাটেলাইটের ধ্বংসাবশেষ এড়াল বাংলাদেশ স্যাটেলাইট-১ দুই মাসের সর্বনিম্নের পর বিশ্ববাজারে স্বর্ণের দাম বাড়ল ডিসেম্বর ঘিরে দেশজুড়ে সাঁড়াশি অভিযান, এক মাসে গ্রেপ্তার ৫৩ হাজার স্বামীকে খুঁজতে ভারতে গিয়ে জানলেন তাঁর আগেই সংসার, থাই নারীর ৬০ লাখ রুপি দেওয়ার অভিযোগ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

ভোটের দিন গ্রেপ্তার বাবরি মসজিদ প্রকল্পের উদ্যোক্তা হুমায়ুন কবির

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৫:৪৬:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
  • ২০ সময় দেখুন

ভারতের পশ্চিমবঙ্গে উপনির্বাচনে ভোটগ্রহণ শুরুর পর বাবরি মসজিদের আদলে মসজিদ নির্মাণ প্রকল্পের প্রধান উদ্যোক্তা ও আম জনতা উন্নয়ন পার্টির বিধায়ক হুমায়ুন কবিরকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৬ অক্টোবর) রেজিনগর আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ শুরুর কিছুক্ষণ পর তাকে আটক করা হয় বলে ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে।

আরও পড়ুনঃ  হোমোকাইরাল রসায়নের রহস্য ভেদে নোবেল পেলেন দুই বিজ্ঞানী

ভোটগ্রহণ শুরুর পর হুমায়ুন কবির ভোটে কারচুপির অভিযোগ তোলেন। পরে একটি ভোটকেন্দ্রে যাওয়ার জন্য দলীয় কার্যালয় থেকে বের হওয়ার চেষ্টা করলে পুলিশের সঙ্গে তার বাগ্‌বিতণ্ডা হয়।

প্রতিবেদন অনুযায়ী, স্থানীয় সময় সকাল ৮টার দিকে রেজিনগরে আম জনতা উন্নয়ন পার্টির কার্যালয় থেকে পুলিশ তাকে আটক করে। পরে তাকে রেজিনগর থানায় নেওয়া হয়।

আরও পড়ুনঃ  প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ ছাড়া ভোটে অংশ নেওয়া অর্থহীন: অভিজিৎ দীপকে

পুলিশের গাড়িতে তোলার সময় হুমায়ুন কবির বলেন, তিনি জানেন না তাকে গ্রেপ্তার করা হচ্ছে, নাকি আটক করা হচ্ছে।

এদিকে বিজেপি প্রার্থী শঙ্করাভ সরকারের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ভোটের কয়েক দিন আগে হুমায়ুন কবির বলেছিলেন, ভোটের দিন ১০ জনের মৃত্যু হবে। শঙ্করাভের অভিযোগ, হুমায়ুন কবির দাঙ্গা বাধানোর চেষ্টা করছেন।

আরও পড়ুনঃ  শিক্ষার্থীর হাত উড়ে যাওয়ার পর বিক্ষোভে স্টান গ্রেনেড ব্যবহার বন্ধ করছে ফ্রান্স

পুলিশ সদস্যদের গালিগালাজ করার অভিযোগে হুমায়ুন কবিরকে আটক করা হয়েছে বলেও দাবি করেছেন বিজেপি প্রার্থী শঙ্করাভ সরকার।

তবে এসব অভিযোগের বিষয়ে হুমায়ুন কবিরের পক্ষ থেকে বিস্তারিত বক্তব্য পাওয়া যায়নি।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

‘প্রিন্স’-এর পর নতুন সিনেমায় কবে ফিরছেন তাসনিয়া ফারিণ?

ভোটের দিন গ্রেপ্তার বাবরি মসজিদ প্রকল্পের উদ্যোক্তা হুমায়ুন কবির

আপডেটের সময়: ০৫:৪৬:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬

ভারতের পশ্চিমবঙ্গে উপনির্বাচনে ভোটগ্রহণ শুরুর পর বাবরি মসজিদের আদলে মসজিদ নির্মাণ প্রকল্পের প্রধান উদ্যোক্তা ও আম জনতা উন্নয়ন পার্টির বিধায়ক হুমায়ুন কবিরকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৬ অক্টোবর) রেজিনগর আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ শুরুর কিছুক্ষণ পর তাকে আটক করা হয় বলে ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে।

আরও পড়ুনঃ  রুশ হামলায় ইউক্রেনে নিহত ২৮, প্রিলুকিতে প্রাণ গেল ৫ শিশুর

ভোটগ্রহণ শুরুর পর হুমায়ুন কবির ভোটে কারচুপির অভিযোগ তোলেন। পরে একটি ভোটকেন্দ্রে যাওয়ার জন্য দলীয় কার্যালয় থেকে বের হওয়ার চেষ্টা করলে পুলিশের সঙ্গে তার বাগ্‌বিতণ্ডা হয়।

প্রতিবেদন অনুযায়ী, স্থানীয় সময় সকাল ৮টার দিকে রেজিনগরে আম জনতা উন্নয়ন পার্টির কার্যালয় থেকে পুলিশ তাকে আটক করে। পরে তাকে রেজিনগর থানায় নেওয়া হয়।

আরও পড়ুনঃ  সৌদির দুই বিমানবন্দর ও চার সামরিক স্থাপনায় হামলার দাবি হুথিদের

পুলিশের গাড়িতে তোলার সময় হুমায়ুন কবির বলেন, তিনি জানেন না তাকে গ্রেপ্তার করা হচ্ছে, নাকি আটক করা হচ্ছে।

এদিকে বিজেপি প্রার্থী শঙ্করাভ সরকারের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ভোটের কয়েক দিন আগে হুমায়ুন কবির বলেছিলেন, ভোটের দিন ১০ জনের মৃত্যু হবে। শঙ্করাভের অভিযোগ, হুমায়ুন কবির দাঙ্গা বাধানোর চেষ্টা করছেন।

আরও পড়ুনঃ  নথিবিহীন অভিবাসীদের ফেরাতে ইইউর নতুন কঠোর বিধিমালা অনুমোদন

পুলিশ সদস্যদের গালিগালাজ করার অভিযোগে হুমায়ুন কবিরকে আটক করা হয়েছে বলেও দাবি করেছেন বিজেপি প্রার্থী শঙ্করাভ সরকার।

তবে এসব অভিযোগের বিষয়ে হুমায়ুন কবিরের পক্ষ থেকে বিস্তারিত বক্তব্য পাওয়া যায়নি।