ঢাকা ০২:৩৮ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
জামায়াতের নেতাদের নিয়ে রাশেদ খাঁনের কড়া সমালোচনা বিশ্বকাপের সাফল্যের পরও বিদায়, মিশরের কোচ আর হোসাম হাসান আমন মৌসুমে ধান-চালের দাম নির্ধারণ, ধান ৩৫ ও সিদ্ধ চাল ৪৯ টাকা জয়পুরহাটের ডিসিকে অপসারণে ছাত্রদলের ৭২ ঘণ্টার আলটিমেটাম জিয়াউর রহমানের পথ ধরে রাষ্ট্র পুনর্গঠনে তারেক রহমান? এসআরবির নতুন মহাপরিচালক ফারুক আহমেদ জেনেভায় সেরা সিরিজের স্বীকৃতি পেল আবদুল্লাহ মোহাম্মদ সাদের ‘অ্যানি’ ককটেল বিস্ফোরণ ও বাসে আগুনের ঘটনায় সক্রিয় একটি গ্রুপ: ডিএমপি যুদ্ধ শুরু করলে যুক্তরাষ্ট্রকে ভয়াবহ জবাব দেওয়া হবে: রেজাই দুর্নীতিতে কার্যকারিতা হারিয়েছে অনেক সমবায় সমিতি: রাষ্ট্রপতি
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

ভ্যালেন্সিয়াকে ৩-০ গোলে হারিয়ে বার্সার সমান পয়েন্টে রিয়াল

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১০:০৯:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬
  • ১০ সময় দেখুন

এল ক্লাসিকো জয়ের পর লা লিগায় দুর্দান্ত ছন্দ ধরে রেখেছে রিয়াল মাদ্রিদ। শনিবার (৭ নভেম্বর) ভ্যালেন্সিয়ার মাঠে স্বাগতিকদের ৩-০ গোলে হারিয়ে টানা অষ্টম জয় তুলে নিয়েছে হোসে মরিনহোর দল। রিয়ালের হয়ে গোল করেছেন ফেদেরিকো ভালভার্দে, আরদা গুলের ও কিলিয়ান এমবাপ্পে।

এই জয়ে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা বার্সেলোনার সমান ৩০ পয়েন্ট হয়েছে রিয়ালের। তবে গোল ব্যবধানে এগিয়ে থাকায় শীর্ষস্থান ধরে রেখেছে বার্সেলোনা। তাদের হাতে রয়েছে একটি ম্যাচও বেশি। রোববার (৮ নভেম্বর) তৃতীয় স্থানে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদের মাঠে খেলবে বার্সা। ২৮ পয়েন্ট নিয়ে থাকা অ্যাটলেটিকো জিতলে দুই প্রতিদ্বন্দ্বীকেই পেছনে ফেলে শীর্ষে ওঠার সুযোগ পাবে।

আরও পড়ুনঃ  নবম শ্রেণিতে ভালো ফল, ছেলেকে ২ কোটি ৩০ লাখ টাকার বিএমডব্লিউ উপহার

দুই সপ্তাহ আগে ক্যাম্প ন্যুতে এল ক্লাসিকো জয়ের পর থেকেই আত্মবিশ্বাসী রিয়াল। ভ্যালেন্সিয়ার বিপক্ষেও শুরু থেকে নিয়ন্ত্রিত ও কার্যকর ফুটবল খেলেছে তারা। প্রতিপক্ষের রক্ষণ ভেঙে একাধিক আক্রমণ থেকে তিন গোল আদায় করে নেয় সফরকারীরা।

প্রতিপক্ষের চুল টানা এবং রেফারির সঙ্গে অসদাচরণের কারণে পাওয়া চার ম্যাচের নিষেধাজ্ঞার শেষ ম্যাচে এদিন মাঠের বাইরে ছিলেন ভিনিসিয়ুস জুনিয়র। তাঁর অনুপস্থিতিতে আক্রমণভাগে এমবাপ্পের সঙ্গে বাম প্রান্তে খেলেন ইয়ান দিয়োমান্দে। মাঝমাঠে ছিলেন আরদা গুলের, জুড বেলিংহাম, বার্নার্ডো সিলভা ও অরেলিয়াঁ চুয়ামেনি। স্বাভাবিকভাবে মাঝমাঠের খেলোয়াড় হলেও অধিনায়ক ভালভার্দে এদিনও রাইট ব্যাক হিসেবে দায়িত্ব পালন করেন।

ম্যাচের ২৮ মিনিটে দুর্দান্ত গোলে রিয়ালকে এগিয়ে দেন ভালভার্দে। এমবাপ্পের শট প্রতিপক্ষের এক ডিফেন্ডারের গায়ে লেগে ফিরে এলে বক্সের বাইরে থেকে জোরালো হাফ-ভলি করেন উরুগুইয়ান এই ফুটবলার। তাঁর নিচু শট ভ্যালেন্সিয়ার গোলরক্ষককে পরাস্ত করে জালের বাঁ দিক ঘেঁষে ঢুকে যায়।

আরও পড়ুনঃ  মুমিনের প্রকৃত শক্তির পরিচয়-রাগ সংবরণ

এর আট মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন গুলের। বেলিংহামের ক্রস প্রতিপক্ষের গায়ে লেগে দিক পরিবর্তন করে তাঁর সামনে চলে আসে। অরক্ষিত অবস্থায় কাছ থেকে প্রথম স্পর্শেই বল জালে পাঠান তুরস্কের এই মিডফিল্ডার। প্রথমার্ধ শেষ হয় ২-০ ব্যবধানে।

দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরার চেষ্টা করে ভ্যালেন্সিয়া। তবে রিয়ালের আক্রমণ ঠেকাতে বারবার কঠোর ফাউলের আশ্রয় নিতে দেখা যায় স্বাগতিকদের। শেষ পর্যন্ত ৭৫ মিনিটে তৃতীয় গোল করে জয় নিশ্চিত করে সফরকারীরা।

আরও পড়ুনঃ  ককটেল বিস্ফোরণ ও বাসে আগুনের ঘটনায় সক্রিয় একটি গ্রুপ: ডিএমপি

এবার গোলদাতার ভূমিকায় এমবাপ্পেকে সহায়তা করেন গুলের। বক্সের ভেতরে ফরাসি ফরোয়ার্ডের উদ্দেশে নিখুঁত পাস বাড়ান তিনি। সামনে এগিয়ে আসা গোলরক্ষককে কাটিয়ে ফাঁকা জালে বল পাঠান এমবাপ্পে।

এর পাঁচ মিনিট পর আরও বিপদে পড়ে ভ্যালেন্সিয়া। এমবাপ্পেকে লক্ষ্য করে করা বিপজ্জনক ট্যাকলের কারণে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন দলটির অধিনায়ক হোসে গায়া। ফলে ম্যাচের বাকি সময় ১০ জন নিয়ে খেলতে হয় স্বাগতিকদের।

এই পরাজয়ে ভ্যালেন্সিয়ার দুর্দশা আরও বাড়ল। ১২ ম্যাচে মাত্র দুই জয় ও ৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার তলানির দিক থেকে দ্বিতীয় স্থানে রয়েছে তারা। চলতি মৌসুমে নিজেদের মাঠেও এখন পর্যন্ত কোনো ম্যাচ জিততে পারেনি দলটি।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

জামায়াতের নেতাদের নিয়ে রাশেদ খাঁনের কড়া সমালোচনা

ভ্যালেন্সিয়াকে ৩-০ গোলে হারিয়ে বার্সার সমান পয়েন্টে রিয়াল

আপডেটের সময়: ১০:০৯:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬

এল ক্লাসিকো জয়ের পর লা লিগায় দুর্দান্ত ছন্দ ধরে রেখেছে রিয়াল মাদ্রিদ। শনিবার (৭ নভেম্বর) ভ্যালেন্সিয়ার মাঠে স্বাগতিকদের ৩-০ গোলে হারিয়ে টানা অষ্টম জয় তুলে নিয়েছে হোসে মরিনহোর দল। রিয়ালের হয়ে গোল করেছেন ফেদেরিকো ভালভার্দে, আরদা গুলের ও কিলিয়ান এমবাপ্পে।

এই জয়ে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা বার্সেলোনার সমান ৩০ পয়েন্ট হয়েছে রিয়ালের। তবে গোল ব্যবধানে এগিয়ে থাকায় শীর্ষস্থান ধরে রেখেছে বার্সেলোনা। তাদের হাতে রয়েছে একটি ম্যাচও বেশি। রোববার (৮ নভেম্বর) তৃতীয় স্থানে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদের মাঠে খেলবে বার্সা। ২৮ পয়েন্ট নিয়ে থাকা অ্যাটলেটিকো জিতলে দুই প্রতিদ্বন্দ্বীকেই পেছনে ফেলে শীর্ষে ওঠার সুযোগ পাবে।

আরও পড়ুনঃ  ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বেপরোয়া গতি ও ওভারটেকিং, সাড়ে চার বছরে ১৫২ প্রাণহানি

দুই সপ্তাহ আগে ক্যাম্প ন্যুতে এল ক্লাসিকো জয়ের পর থেকেই আত্মবিশ্বাসী রিয়াল। ভ্যালেন্সিয়ার বিপক্ষেও শুরু থেকে নিয়ন্ত্রিত ও কার্যকর ফুটবল খেলেছে তারা। প্রতিপক্ষের রক্ষণ ভেঙে একাধিক আক্রমণ থেকে তিন গোল আদায় করে নেয় সফরকারীরা।

প্রতিপক্ষের চুল টানা এবং রেফারির সঙ্গে অসদাচরণের কারণে পাওয়া চার ম্যাচের নিষেধাজ্ঞার শেষ ম্যাচে এদিন মাঠের বাইরে ছিলেন ভিনিসিয়ুস জুনিয়র। তাঁর অনুপস্থিতিতে আক্রমণভাগে এমবাপ্পের সঙ্গে বাম প্রান্তে খেলেন ইয়ান দিয়োমান্দে। মাঝমাঠে ছিলেন আরদা গুলের, জুড বেলিংহাম, বার্নার্ডো সিলভা ও অরেলিয়াঁ চুয়ামেনি। স্বাভাবিকভাবে মাঝমাঠের খেলোয়াড় হলেও অধিনায়ক ভালভার্দে এদিনও রাইট ব্যাক হিসেবে দায়িত্ব পালন করেন।

ম্যাচের ২৮ মিনিটে দুর্দান্ত গোলে রিয়ালকে এগিয়ে দেন ভালভার্দে। এমবাপ্পের শট প্রতিপক্ষের এক ডিফেন্ডারের গায়ে লেগে ফিরে এলে বক্সের বাইরে থেকে জোরালো হাফ-ভলি করেন উরুগুইয়ান এই ফুটবলার। তাঁর নিচু শট ভ্যালেন্সিয়ার গোলরক্ষককে পরাস্ত করে জালের বাঁ দিক ঘেঁষে ঢুকে যায়।

আরও পড়ুনঃ  গাজীপুরে শ্রমিক আন্দোলনের ষষ্ঠ দিনে চমক: মহাসড়ক এখন পুরোপুরি স্বাভাবিক

এর আট মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন গুলের। বেলিংহামের ক্রস প্রতিপক্ষের গায়ে লেগে দিক পরিবর্তন করে তাঁর সামনে চলে আসে। অরক্ষিত অবস্থায় কাছ থেকে প্রথম স্পর্শেই বল জালে পাঠান তুরস্কের এই মিডফিল্ডার। প্রথমার্ধ শেষ হয় ২-০ ব্যবধানে।

দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরার চেষ্টা করে ভ্যালেন্সিয়া। তবে রিয়ালের আক্রমণ ঠেকাতে বারবার কঠোর ফাউলের আশ্রয় নিতে দেখা যায় স্বাগতিকদের। শেষ পর্যন্ত ৭৫ মিনিটে তৃতীয় গোল করে জয় নিশ্চিত করে সফরকারীরা।

আরও পড়ুনঃ  মোংলা বন্দরে ৪ হাজার কোটি টাকার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী