ঢাকা ১২:৫৭ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
ফেসবুকে পরিচয়ের ১৭ দিনের মাথায় কক্সবাজার যাত্রা, তাজমিন হত্যার তদন্তে নতুন তথ্য অধ্যক্ষের বাড়িতে নিয়োগ পরীক্ষা, ফল প্রকাশ মাদরাসায়; অনিয়মের অভিযোগ উড্ডয়নের পর উড়োজাহাজের চাকা বিচ্ছিন্ন, নিরাপদে ঢাকায় অবতরণ সরকারি চাকরিজীবীদের ৪২ ভাতা করমুক্ত, কর দিতে হবে মূল বেতন ও বোনাসে দিল্লিতে বিক্ষোভের আগে ধ্রুব রাঠী ও অভিজিৎ দীপকেকে আটক, নিন্দা আসিফ মাহমুদের তুরস্কে ১৫ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা সক্ষমতা থাকলেও জ্বালানি সংকটে কম বিদ্যুৎ উৎপাদন লালমনিরহাটে সকালে হাঁটতে গিয়ে ট্রাকচাপায় প্রাণ গেল দুই নারীর ব্যাংক খাত পুনরুদ্ধারে বছরে ৬০ হাজার কোটি টাকা লাগবে: গভর্নর কুমিল্লায় তাজমিন হত্যা: আদালতে দায় স্বীকার অটোরিকশাচালক সুমনের
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

ময়মনসিংহে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, বিএনপির পাল্টা লাঠিমিছিল

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৯:০৩:১৪ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬
  • ১৩ সময় দেখুন

ময়মনসিংহের গৌরীপুরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা-কর্মীরা ঝটিকা মিছিল করেছেন। শুক্রবার (৯ অক্টোবর) দুপুরে ময়মনসিংহের গৌরীপুর ও সদর উপজেলার সীমান্তবর্তী ডৌহাখলা ইউনিয়নের চরশ্রীরামপুর এলাকায় ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে এ কর্মসূচি পালিত হয়। মিছিলের পরপরই নেতা-কর্মীরা দ্রুত স্থান ত্যাগ করেন।

মিছিলে নেতৃত্ব দেন গৌরীপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও বোকাইনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আল মুক্তাদির শাহীন। কর্মসূচি শেষে এক সংক্ষিপ্ত বক্তব্যে তিনি দাবি করেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের অংশ হিসেবে এবং তেল, গ্যাস, বিদ্যুৎ ও সারের দাম বাড়ার প্রতিবাদে তাঁরা এ মিছিলের আয়োজন করেন।

আরও পড়ুনঃ  দুই পা অচল, তবু দড়ির ভরসায় ৪০ ফুট গাছে ওঠেন কামাল

এদিকে ঝটিকা মিছিলের দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা দেখা দেয়। এর প্রতিবাদে শুক্রবার জুমার নামাজের পর চরশ্রীরামপুর এলাকায় লাঠিসোঁটা নিয়ে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল বের করেন ডৌহাখলা ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।

আরও পড়ুনঃ  প্রধান শিক্ষকের মৃত্যুর পর পঞ্চগড়ে বিদ্যালয়ে বিক্ষোভ, সহকারী শিক্ষককে অবরুদ্ধ

ঘটনার বিষয়ে ডৌহাখলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব জিয়াউল আলম জুরান জানান, জুমার নামাজ চলাকালে সুযোগ বুঝে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা-কর্মীরা সড়কে নেমে দ্রুত মিছিল শেষ করে সটকে পড়েন। নামাজের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি নজরে এলে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা রাস্তায় নেমে এর তীব্র প্রতিবাদ জানান।

আরও পড়ুনঃ  কালিয়াকৈরে ধর্ষণের পর অতিরিক্ত রক্তক্ষরণ, প্রেমিকার মৃত্যু, গ্রেপ্তার প্রেমিক

গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান জানান, গৌরীপুর ও ময়মনসিংহ সদর থানার সীমান্তবর্তী চরশ্রীরামপুর এলাকায় নিষিদ্ধ সংগঠনের মিছিলের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ক্লিপটি পুলিশ পর্যালোচনা করছে। মিছিলে অংশ নেওয়া ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে অভিযান চলছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

ফেসবুকে পরিচয়ের ১৭ দিনের মাথায় কক্সবাজার যাত্রা, তাজমিন হত্যার তদন্তে নতুন তথ্য

ময়মনসিংহে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, বিএনপির পাল্টা লাঠিমিছিল

আপডেটের সময়: ০৯:০৩:১৪ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬

ময়মনসিংহের গৌরীপুরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা-কর্মীরা ঝটিকা মিছিল করেছেন। শুক্রবার (৯ অক্টোবর) দুপুরে ময়মনসিংহের গৌরীপুর ও সদর উপজেলার সীমান্তবর্তী ডৌহাখলা ইউনিয়নের চরশ্রীরামপুর এলাকায় ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে এ কর্মসূচি পালিত হয়। মিছিলের পরপরই নেতা-কর্মীরা দ্রুত স্থান ত্যাগ করেন।

মিছিলে নেতৃত্ব দেন গৌরীপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও বোকাইনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আল মুক্তাদির শাহীন। কর্মসূচি শেষে এক সংক্ষিপ্ত বক্তব্যে তিনি দাবি করেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের অংশ হিসেবে এবং তেল, গ্যাস, বিদ্যুৎ ও সারের দাম বাড়ার প্রতিবাদে তাঁরা এ মিছিলের আয়োজন করেন।

আরও পড়ুনঃ  প্রধানমন্ত্রী তারেক রহমানের বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তি,শিশু অধিকার দিবসের উদ্বোধনী অনুষ্ঠান সুনামগঞ্জে শিশু কিশোররা উপভোগ করেন

এদিকে ঝটিকা মিছিলের দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা দেখা দেয়। এর প্রতিবাদে শুক্রবার জুমার নামাজের পর চরশ্রীরামপুর এলাকায় লাঠিসোঁটা নিয়ে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল বের করেন ডৌহাখলা ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।

আরও পড়ুনঃ  ৩৮ বছরেই ১৫৬ অসহায় মেয়ের ‘বাবা’ সিরাজগঞ্জের মামুন

ঘটনার বিষয়ে ডৌহাখলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব জিয়াউল আলম জুরান জানান, জুমার নামাজ চলাকালে সুযোগ বুঝে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা-কর্মীরা সড়কে নেমে দ্রুত মিছিল শেষ করে সটকে পড়েন। নামাজের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি নজরে এলে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা রাস্তায় নেমে এর তীব্র প্রতিবাদ জানান।

আরও পড়ুনঃ  সন্ধ্যার মধ্যে ৪ জেলায় ঝড়ের শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত