ঢাকা ১১:৪৮ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি অতীত ভুলে আমিরাতের সঙ্গে নতুন শুরুর ঘোষণা ইরানের চ্যালেঞ্জার গ্রুপে চ্যাম্পিয়ন বাংলাদেশ, সর্বোচ্চ গোলদাতা রিমন মালয়েশিয়ায় যৌথ অভিযানে বাংলাদেশিসহ ৪৭২ বিদেশি আটক জিয়াউর রহমান হত্যা মামলা: ৪৫ বছর পর মোজাফফর হোসেনকে জিজ্ঞাসাবাদ ১২ দিনে দেশে এলো ১৫ হাজার কোটি টাকার বেশি রেমিট্যান্স শি জিনপিংয়ের বিশেষ বিমান ও বুলেটপ্রুফ গাড়িতে যেসব সুবিধা লিফট ছেড়ে সিঁড়ি বেয়ে ষষ্ঠ তলায়, কৃষি মন্ত্রণালয়ের বৈঠকে প্রধানমন্ত্রী আমদানি কমিয়ে দেশীয় কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ, নোটিশ আরও ১০০টিকে
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

মুন্সীগঞ্জে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পলাতক

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১০:৩০:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
  • ১২ সময় দেখুন

মুন্সীগঞ্জের গজারিয়ায় নিজ বাড়ি থেকে রিনা আক্তার (৩৫) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর থেকে তার স্বামী সুমন সরকার পলাতক রয়েছেন। নিহতের পরিবারের অভিযোগ, পারিবারিক বিরোধের জেরে রিনাকে বালিশ চাপা দিয়ে হত্যা করে পালিয়েছেন তার স্বামী।

শনিবার (১২ সেপ্টেম্বর) ভোরে উপজেলার বাউশিয়া ইউনিয়নের চর বাউশিয়া মধ্যমকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

দীর্ঘদিন ধরে দাম্পত্য কলহ

নিহত রিনা আক্তার ওই গ্রামের সুমন সরকারের স্ত্রী। তিনি উপজেলার টেংগারচর ইউনিয়নের বৈদ্যারগাঁও গ্রামের মোহাম্মদ ইব্রাহিমের মেয়ে।

পরিবার সূত্রে জানা যায়, পেশায় পেইন্টার সুমন সরকারের সঙ্গে প্রায় ১২ বছর আগে পারিবারিকভাবে রিনার বিয়ে হয়। তাদের সংসারে এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

আরও পড়ুনঃ  চবিতে ব্যানার টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট, প্রাণ গেল শিক্ষার্থীর

গত তিন-চার বছর ধরে বিভিন্ন বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহ চলছিল। প্রায়ই তাদের মধ্যে ঝগড়া-বিবাদ হতো, যা কখনো কখনো মারামারিতেও গড়াত।

ঘটনার আগের দিনও ঝগড়া

সুমনের মা রুফিয়া বেগম জানান, শুক্রবার বিকেল চারটার দিকে সুমন ও রিনার মধ্যে কথা কাটাকাটি ও মারামারি হয়। বিষয়টি জানতে পেরে পরিবারের সদস্যরা তাদের মধ্যে মীমাংসা করে দেন।

তবে ওই রাতের পর কী ঘটেছে, সে বিষয়ে তিনি কিছু জানেন না বলে জানান।

আরও পড়ুনঃ  ২০৩০ সাল পর্যন্ত বার্সেলোনায় ‘মিশরের হালান্ড’ হামজা

রুফিয়া বেগম বলেন, সকালে সুমনের মেয়ে সিনহা কান্নাকাটি করতে থাকলে তিনি ঘরে গিয়ে রিনার নিথর দেহ পড়ে থাকতে দেখেন। তবে কীভাবে রিনার মৃত্যু হয়েছে, তা তিনি বলতে পারেননি।

মাদকাসক্তির অভিযোগ স্বজনদের

নিহতের মা সাকিনা বেগম অভিযোগ করেন, সুমন মাদকাসক্ত ছিলেন। মাদকের টাকা জোগাড় করতে তিনি প্রায়ই রিনাকে মারধর করতেন। এমনকি বাপের বাড়ি থেকে টাকা এনে দেওয়ার জন্যও মেয়েকে চাপ দেওয়া হতো বলে অভিযোগ করেন তিনি।

সাকিনা বেগমের দাবি, এসব বিষয় নিয়ে বিরোধের জের ধরে রিনাকে বালিশ চাপা দিয়ে হত্যা করে সুমন পালিয়ে গেছেন।

আরও পড়ুনঃ  ৯/১১-এর ২৫ বছর: গোয়েন্দা ব্যর্থতা যেভাবে বদলে দিল বৈশ্বিক নিরাপত্তা

তিনি বলেন, ‘আমি আমার মেয়ের হত্যার বিচার চাই।’

ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ নিশ্চিত হবে

গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নকীব আকরাম হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। গৃহবধূর মৃত্যুর বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

তিনি বলেন, মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

পুলিশের পক্ষ থেকে ঘটনার প্রকৃত কারণ ও মৃত্যুর সঙ্গে কারও সম্পৃক্ততা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে: রাষ্ট্রপতি

মুন্সীগঞ্জে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পলাতক

আপডেটের সময়: ১০:৩০:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

মুন্সীগঞ্জের গজারিয়ায় নিজ বাড়ি থেকে রিনা আক্তার (৩৫) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর থেকে তার স্বামী সুমন সরকার পলাতক রয়েছেন। নিহতের পরিবারের অভিযোগ, পারিবারিক বিরোধের জেরে রিনাকে বালিশ চাপা দিয়ে হত্যা করে পালিয়েছেন তার স্বামী।

শনিবার (১২ সেপ্টেম্বর) ভোরে উপজেলার বাউশিয়া ইউনিয়নের চর বাউশিয়া মধ্যমকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

দীর্ঘদিন ধরে দাম্পত্য কলহ

নিহত রিনা আক্তার ওই গ্রামের সুমন সরকারের স্ত্রী। তিনি উপজেলার টেংগারচর ইউনিয়নের বৈদ্যারগাঁও গ্রামের মোহাম্মদ ইব্রাহিমের মেয়ে।

পরিবার সূত্রে জানা যায়, পেশায় পেইন্টার সুমন সরকারের সঙ্গে প্রায় ১২ বছর আগে পারিবারিকভাবে রিনার বিয়ে হয়। তাদের সংসারে এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

আরও পড়ুনঃ  তরুণরা চাইলে দেশ পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী

গত তিন-চার বছর ধরে বিভিন্ন বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহ চলছিল। প্রায়ই তাদের মধ্যে ঝগড়া-বিবাদ হতো, যা কখনো কখনো মারামারিতেও গড়াত।

ঘটনার আগের দিনও ঝগড়া

সুমনের মা রুফিয়া বেগম জানান, শুক্রবার বিকেল চারটার দিকে সুমন ও রিনার মধ্যে কথা কাটাকাটি ও মারামারি হয়। বিষয়টি জানতে পেরে পরিবারের সদস্যরা তাদের মধ্যে মীমাংসা করে দেন।

তবে ওই রাতের পর কী ঘটেছে, সে বিষয়ে তিনি কিছু জানেন না বলে জানান।

আরও পড়ুনঃ  ২৫ সেপ্টেম্বর থেকে শুরু হামের দ্বিতীয় দফার বিশেষ টিকাদান

রুফিয়া বেগম বলেন, সকালে সুমনের মেয়ে সিনহা কান্নাকাটি করতে থাকলে তিনি ঘরে গিয়ে রিনার নিথর দেহ পড়ে থাকতে দেখেন। তবে কীভাবে রিনার মৃত্যু হয়েছে, তা তিনি বলতে পারেননি।

মাদকাসক্তির অভিযোগ স্বজনদের

নিহতের মা সাকিনা বেগম অভিযোগ করেন, সুমন মাদকাসক্ত ছিলেন। মাদকের টাকা জোগাড় করতে তিনি প্রায়ই রিনাকে মারধর করতেন। এমনকি বাপের বাড়ি থেকে টাকা এনে দেওয়ার জন্যও মেয়েকে চাপ দেওয়া হতো বলে অভিযোগ করেন তিনি।

সাকিনা বেগমের দাবি, এসব বিষয় নিয়ে বিরোধের জের ধরে রিনাকে বালিশ চাপা দিয়ে হত্যা করে সুমন পালিয়ে গেছেন।

আরও পড়ুনঃ  শাহজালালে সোয়া কোটি টাকার স্বর্ণসহ গ্রেপ্তার ৩