ঢাকা ০৮:৩৮ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
আলিফের একটি চোখের দৃষ্টি পুরোপুরি নষ্টের দাবি সারজিস আলমের বর্তমান সরকারের কার্যক্রম আগের ১৭ বছরের তুলনায় ভালো: আন্দালিব রহমান পার্থ গার্ড অব অনার গ্রহণের মধ্য দিয়ে বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি আন্তর্জাতিক ডিজিটাল লেনদেনে নতুন যুগ: পেপাল–পেওনিয়ার–স্ট্রাইপের সঙ্গে অংশীদারত্বের পথ খুলল প্রধানমন্ত্রীর দিল্লি সফরের অপেক্ষায় ভারত, সিদ্ধান্ত বাংলাদেশ সরকারের হাসপাতালে ভর্তি ৯৯ শতাংশ শিশুই হামের টিকা পায়নি: স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করল হাসিমাখা সেই তাহসিন মাদরাসাছাত্রকে যৌন নির্যাতন অভিযুক্তকে গণপিটুনি থেকে বাঁচাতে গিয়ে ৮ পুলিশ সদস্য আহত ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৫৩৪ ‘বিশ্বকাপ কোনো পণ্য নয়, ফুটবল বিক্রির অধিকার ফিফার নেই’: উয়েফা
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

যুক্তরাষ্ট্র সফর শেষে ইরান যাচ্ছেন ইরাকের প্রধানমন্ত্রী আলী আল-জাইদি

যুক্তরাষ্ট্র সফর শেষে চলতি সপ্তাহের শেষ দিকে ইরান সফরে যাচ্ছেন ইরাকের প্রধানমন্ত্রী আলী আল-জাইদি। ইরাকের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইএনএ এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, তেহরান সফরে প্রধানমন্ত্রী জাইদি ইরানের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে আলোচনা করবেন। পাশাপাশি দুই দেশের মধ্যে কয়েকটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হওয়ার সম্ভাবনাও রয়েছে।

আরও পড়ুনঃ  দাবানলে পুড়ছে ফ্রান্স, ইতালি ও স্পেন, ৩ দমকলকর্মীর মৃত্যু

ইরাকের জন্য যুক্তরাষ্ট্র ও ইরান—দুই দেশই গুরুত্বপূর্ণ মিত্র হলেও তাদের দীর্ঘদিনের বিরোধের কারণে দেশটিকে জটিল কূটনৈতিক ভারসাম্য বজায় রাখতে হচ্ছে। মধ্যপ্রাচ্যের এই দুই শক্তির প্রতিদ্বন্দ্বিতার কারণে ইরাক অনেক সময়ই পরোক্ষ সংঘাতের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

আরও পড়ুনঃ  রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল: স্পিকারের সাক্ষাৎ চাইবে নির্বাচন কমিশন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থনে ক্ষমতায় আসার পর এটিই হবে প্রধানমন্ত্রী জাইদির প্রথম ইরান সফর। এর আগে তিনি এক সপ্তাহের যুক্তরাষ্ট্র সফর শেষে রোববার ইরাকে ফেরেন।

যুক্তরাষ্ট্র সফরে জাইদি মার্কিন কোম্পানিগুলোর সঙ্গে ৪৮টি চুক্তি ও অংশীদারিত্ব সম্পন্ন করেছেন বলে জানা গেছে। ব্যবসায়ী পটভূমির এই প্রধানমন্ত্রী ইরাকের দুর্বল অর্থনীতিকে শক্তিশালী করার পাশাপাশি দেশটিতে সক্রিয় ইরানপন্থি সশস্ত্র গোষ্ঠীগুলোকে নিয়ন্ত্রণের প্রতিশ্রুতি দিয়েছেন।

আরও পড়ুনঃ  চলতি বছরের শেষেই স্থানীয় সরকার নির্বাচন হতে পারে: মির্জা ফখরুল

বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র ও ইরানের সঙ্গে একই সময়ে সম্পর্ক বজায় রাখার প্রচেষ্টা ইরাকের বর্তমান সরকারের জন্য বড় কূটনৈতিক চ্যালেঞ্জ। জাইদির আসন্ন তেহরান সফর সেই ভারসাম্য রক্ষার প্রচেষ্টারই অংশ হিসেবে দেখা হচ্ছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

আলিফের একটি চোখের দৃষ্টি পুরোপুরি নষ্টের দাবি সারজিস আলমের

যুক্তরাষ্ট্র সফর শেষে ইরান যাচ্ছেন ইরাকের প্রধানমন্ত্রী আলী আল-জাইদি

আপডেটের সময়: ০৪:০৩:৫৪ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬

যুক্তরাষ্ট্র সফর শেষে চলতি সপ্তাহের শেষ দিকে ইরান সফরে যাচ্ছেন ইরাকের প্রধানমন্ত্রী আলী আল-জাইদি। ইরাকের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইএনএ এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, তেহরান সফরে প্রধানমন্ত্রী জাইদি ইরানের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে আলোচনা করবেন। পাশাপাশি দুই দেশের মধ্যে কয়েকটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হওয়ার সম্ভাবনাও রয়েছে।

আরও পড়ুনঃ  রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল: স্পিকারের সাক্ষাৎ চাইবে নির্বাচন কমিশন

ইরাকের জন্য যুক্তরাষ্ট্র ও ইরান—দুই দেশই গুরুত্বপূর্ণ মিত্র হলেও তাদের দীর্ঘদিনের বিরোধের কারণে দেশটিকে জটিল কূটনৈতিক ভারসাম্য বজায় রাখতে হচ্ছে। মধ্যপ্রাচ্যের এই দুই শক্তির প্রতিদ্বন্দ্বিতার কারণে ইরাক অনেক সময়ই পরোক্ষ সংঘাতের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

আরও পড়ুনঃ  ২৬ জুলাই বিএনপির আহ্বানের পর রাজপথে সক্রিয় হয় ছাত্রদল