ঢাকা ০১:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
মিয়ানমারে পাচারকালে ৩০ হাজার কেজি ইউরিয়া সারসহ আটক ২ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৩৫ যাত্রী নিয়ে উল্টে গেল স্লিপার বাস ট্রাম্পের ভাষণ শুনে জাতিসংঘে বদলে দেয়া হয় ইরানি প্রেসিডেন্টের বক্তব্য পাঁচ ডিজিটাল ব্যাংককে প্রাথমিক অনুমোদন বাংলাদেশের টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার সম্ভাবনা আছে: মুশতাক ১৮তম বিজেএসে সুপারিশপ্রাপ্তদের শুভেচ্ছা জানালেন অ্যাটর্নি জেনারেল কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযান, এক রাতে আটক ৬২৪ ইউপি নির্বাচনে থাকছে যেসব প্রতীক ডিজেলের দাম বৃদ্ধি যেভাবে খাদ্য নিরাপত্তাকে বড় ঝুঁকিতে ফেলছে বিশ্ববিদ্যালয় শুধু ডিগ্রি দেওয়ার প্রতিষ্ঠান নয় : ইউজিসি সদস্য
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

লং ড্রাইভে আড্ডা দেবেন বিদ্যা সিনহা মিম, তানজিন তিশা ও কেয়া পায়েলরা

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ০৬:০০:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
  • ১৬ সময় দেখুন

নতুন আড্ডার অনুষ্ঠান নিয়ে হাজির হচ্ছে ক্রিয়েটিভ এজেন্সি ‘আইডিয়া স্পেস’। জনপ্রিয় মডেল ও অভিনেত্রী মাসুমা রহমান নাবিলার সঞ্চালনায় আসছে নতুন কার-কাস্ট শো ‘লং ড্রাইভ’। এতে অতিথি হিসেবে দেখা যাবে বিদ্যা সিনহা মিম, তানজিন তিশা, ইরফান সাজ্জাদ, কেয়া পায়েলসহ দেশের জনপ্রিয় তারকাদের।

আরও পড়ুনঃ  নিউইয়র্কে প্রথম দিনে ১০ কর্মসূচিতে অংশ নিলেন প্রধানমন্ত্রী

শোটির কনসেপ্ট ও ক্রিয়েটর হিসেবে রয়েছেন নির্মাতা সঞ্জয় সমদ্দার। প্রযোজনা করেছেন ইশতি আহমেদ।

সঞ্জয় সমদ্দার জানান, ‘লং ড্রাইভ’ সাধারণ কোনো সেলিব্রিটি টকশো নয়; এতে তারকাদের জীবনের ভিন্ন অভিজ্ঞতা ও পথচলার গল্প উঠে আসবে। গাড়ির ভেতরের আড্ডায় তারা নিজেদের সাফল্যের পথচলা, প্রথম গাড়ি কেনার অনুভূতি, বর্তমান গাড়ির অভিজ্ঞতা এবং গাড়ি ঘিরে নানা স্মৃতির কথা বলবেন।

আরও পড়ুনঃ  আসিফ মাহমুদের চ্যালেঞ্জের জবাব মিলবে তদন্ত প্রতিবেদনে: মীর শাহে আলম

তিনি বলেন, সামাজিক দায়বদ্ধতার বিষয়টিও শোটিতে যুক্ত করা হয়েছে। কিছু পর্বে তারকাদের ফ্যান মোমেন্টের পাশাপাশি সুবিধাবঞ্চিত শিশু ও সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানোর উদ্যোগ থাকবে।

‘আয়নাবাজি’, ‘তুফান’ ও ‘বনলতা সেন’খ্যাত অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন।

আরও পড়ুনঃ  স্কালোনিকে ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত রাখতে চায় আর্জেন্টিনা

প্রযোজক ইশতি আহমেদ বলেন, তারকাদের ব্যক্তিগত জীবনের না বলা গল্প এবং গাড়ি চালানোর আনন্দকে একসঙ্গে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। পাশাপাশি বিনোদনের সঙ্গে সমাজের প্রতি দায়বদ্ধতার একটি বার্তাও থাকবে।

‘লং ড্রাইভ’ শিগগিরই ‘কনটেন্ট স্পেস’-এর ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে প্রচারিত হবে। পাশাপাশি স্ট্রিমিং পার্টনার ‘দোয়েল ওটিটি’-তেও অনুষ্ঠানটি দেখা যাবে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

মিয়ানমারে পাচারকালে ৩০ হাজার কেজি ইউরিয়া সারসহ আটক ২

লং ড্রাইভে আড্ডা দেবেন বিদ্যা সিনহা মিম, তানজিন তিশা ও কেয়া পায়েলরা

আপডেটের সময়: ০৬:০০:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬