এলপি গ্যাস ব্যবসায়ীদের হয়রানির প্রতিবাদে টানা দুই দিন সারা দেশে এলপিজি বিক্রি বন্ধ রাখার ঘোষণা দিয়েছে এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড।
সোমবার (১২ অক্টোবর) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন সমিতির সভাপতি সেলিম খান।
ঘোষণা অনুযায়ী, আগামী বৃহস্পতিবার ও শুক্রবার (১৫ ও ১৬ অক্টোবর) সারা দেশের এলপিজি বিক্রির দোকান বন্ধ থাকবে।
এর আগে গত ৪ অক্টোবর দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম সর্বশেষ বাড়ানো হয়। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) ১২ কেজির সিলিন্ডারের দাম ২৫২ টাকা বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা নির্ধারণ করে।
তবে অভিযোগ রয়েছে, সরকার নির্ধারিত দামে দেশের বিভিন্ন স্থানে এলপিজি সিলিন্ডার পাওয়া যাচ্ছে না।
প্রতিবেদকের নাম 




















