ঢাকা ০২:১৭ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
মেঘনায় গোসল করতে নেমে নিখোঁজ, যমজ দুই ভাইয়ের মরদেহ উদ্ধার আব্দুল্লাহপুর-টঙ্গির ড্রেনেজ ও রোড আইল্যান্ডের কাজ ডিসেম্বরেই শেষের নির্দেশ চট্টগ্রাম বন্দরের নিলামযোগ্য পণ্য ১৫ কার্যদিবসে খালাসের নির্দেশ বঙ্গোপসাগরে লঘুচাপ, মাছ ধরার নৌকাকে গভীরে না যাওয়ার নির্দেশ ২৩ সেপ্টেম্বর শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি, অফিস-আদালতে স্বাভাবিক কার্যক্রম আজমল হত্যার বিচারের দাবিতে খুলনা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ রাষ্ট্রপতির সঙ্গে জুলাই শহীদ মুগ্ধর পরিবারের সদস্যদের সাক্ষাৎ মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে ২০০ কোটি টাকা বিনিয়োগ করবে এমইপি সৌদির পাশে সামরিক সহায়তায় প্রস্তুত তুরস্ক, জড়াতে পারে পাকিস্তানও রাষ্ট্রপতির সঙ্গে কোস্টগার্ড মহাপরিচালকের সাক্ষাৎ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

অর্থ সাহায্য চাইতে গিয়ে অশালীন প্রস্তাবের অভিযোগ, মুখ খুললেন মডেল আকাঙ্ক্ষা চৌধুরী

ভারতের বিনোদন অঙ্গনে নিজের তিক্ত অভিজ্ঞতার কথা প্রকাশ্যে এনেছেন মডেল আকাঙ্ক্ষা চৌধুরী। সম্প্রতি রিয়্যালিটি শো ‘লক আপ: সাচ ইয়া সাজা’-তে অংশ নিয়ে তিনি দাবি করেন, সৌন্দর্য প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য আর্থিক সহায়তা চাইতে গিয়ে ইন্ডাস্ট্রির এক প্রভাবশালী ব্যক্তির কাছ থেকে অশালীন প্রস্তাবের মুখে পড়েছিলেন।

আকাঙ্ক্ষার ভাষ্য অনুযায়ী, একটি সৌন্দর্য প্রতিযোগিতায় অংশ নিতে পোশাক, প্রশিক্ষণ ও অন্যান্য খরচ মিলিয়ে ১ থেকে ২ লাখ রুপি প্রয়োজন ছিল। পরিবারের আর্থিক অসচ্ছলতার কারণে তিনি পরিচিত এক প্রভাবশালী ব্যক্তির কাছে সহায়তা চান। তিনি ভেবেছিলেন, পরবর্তীতে কাজ করে সেই অর্থ পরিশোধ করবেন।

আরও পড়ুনঃ  জেদ্দায় মিসাইল আতঙ্কে ছুটোছুটি, সিঁড়ি থেকে পড়ে বাংলাদেশির মৃত্যু

আকাঙ্ক্ষা জানান, ওই ব্যক্তি প্রথমে আর্থিক সহায়তায় সম্মতি জানিয়ে তাকে নিজের বাসায় ডাকেন। সেখানে পৌঁছানোর পর তিনি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মুখোমুখি হন।

আরও পড়ুনঃ  ৪১ বছর বয়সে দ্বিতীয়বার মা হচ্ছেন মাহিরা খান

তার অভিযোগ, বাসায় পৌঁছানোর পর ওই ব্যক্তি তাকে জড়িয়ে ধরেন এবং অশালীন আচরণ করেন। তিনি প্রতিবাদ করলে ওই ব্যক্তি অর্থের বিনিময়ে ব্যক্তিগত সম্পর্কের প্রস্তাব দেন এবং এটিকে বিনোদন জগতের বাস্তবতা হিসেবে মেনে নেওয়ার পরামর্শ দেন।

আকাঙ্ক্ষা বলেন, তিনি স্পষ্ট জানিয়ে দেন যে, আগে থেকেই এমন উদ্দেশ্যের কথা জানলে কখনোই সেখানে যেতেন না। জবাবে ওই ব্যক্তি তার চিন্তাভাবনাকে ‘সেকেলে’ বলে মন্তব্য করেন।

আরও পড়ুনঃ  পাবনায় শিশু হত্যা: প্রধান অভিযুক্তের বাড়িতে বিক্ষুব্ধ জনতার হামলা

অনুষ্ঠানে নিজের অভিজ্ঞতা তুলে ধরার পর সঞ্চালক ফারাহ খান ও রিতেশ দেশমুখ আকাঙ্ক্ষার সাহসের প্রশংসা করেন। ফারাহ খান বলেন, এমন অভিজ্ঞতা প্রকাশ করা সহজ নয় এবং অন্যদের জন্যও এটি একটি গুরুত্বপূর্ণ বার্তা। তিনি আকাঙ্ক্ষাকে সমর্থন জানিয়ে বলেন, নিজের আত্মসম্মান ও নীতিতে অটল থাকার জন্য তিনি গর্বিত।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

মেঘনায় গোসল করতে নেমে নিখোঁজ, যমজ দুই ভাইয়ের মরদেহ উদ্ধার

অর্থ সাহায্য চাইতে গিয়ে অশালীন প্রস্তাবের অভিযোগ, মুখ খুললেন মডেল আকাঙ্ক্ষা চৌধুরী

আপডেটের সময়: ০৭:৫০:৫১ পূর্বাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬

ভারতের বিনোদন অঙ্গনে নিজের তিক্ত অভিজ্ঞতার কথা প্রকাশ্যে এনেছেন মডেল আকাঙ্ক্ষা চৌধুরী। সম্প্রতি রিয়্যালিটি শো ‘লক আপ: সাচ ইয়া সাজা’-তে অংশ নিয়ে তিনি দাবি করেন, সৌন্দর্য প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য আর্থিক সহায়তা চাইতে গিয়ে ইন্ডাস্ট্রির এক প্রভাবশালী ব্যক্তির কাছ থেকে অশালীন প্রস্তাবের মুখে পড়েছিলেন।

আকাঙ্ক্ষার ভাষ্য অনুযায়ী, একটি সৌন্দর্য প্রতিযোগিতায় অংশ নিতে পোশাক, প্রশিক্ষণ ও অন্যান্য খরচ মিলিয়ে ১ থেকে ২ লাখ রুপি প্রয়োজন ছিল। পরিবারের আর্থিক অসচ্ছলতার কারণে তিনি পরিচিত এক প্রভাবশালী ব্যক্তির কাছে সহায়তা চান। তিনি ভেবেছিলেন, পরবর্তীতে কাজ করে সেই অর্থ পরিশোধ করবেন।

আরও পড়ুনঃ  পাবনায় শিশু হত্যা: প্রধান অভিযুক্তের বাড়িতে বিক্ষুব্ধ জনতার হামলা

আকাঙ্ক্ষা জানান, ওই ব্যক্তি প্রথমে আর্থিক সহায়তায় সম্মতি জানিয়ে তাকে নিজের বাসায় ডাকেন। সেখানে পৌঁছানোর পর তিনি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মুখোমুখি হন।

আরও পড়ুনঃ  রাশিয়া থেকে তেল কেনা দেশগুলোর পণ্যে ১০০ শতাংশ শুল্কের বিল পাস যুক্তরাষ্ট্রে

তার অভিযোগ, বাসায় পৌঁছানোর পর ওই ব্যক্তি তাকে জড়িয়ে ধরেন এবং অশালীন আচরণ করেন। তিনি প্রতিবাদ করলে ওই ব্যক্তি অর্থের বিনিময়ে ব্যক্তিগত সম্পর্কের প্রস্তাব দেন এবং এটিকে বিনোদন জগতের বাস্তবতা হিসেবে মেনে নেওয়ার পরামর্শ দেন।

আকাঙ্ক্ষা বলেন, তিনি স্পষ্ট জানিয়ে দেন যে, আগে থেকেই এমন উদ্দেশ্যের কথা জানলে কখনোই সেখানে যেতেন না। জবাবে ওই ব্যক্তি তার চিন্তাভাবনাকে ‘সেকেলে’ বলে মন্তব্য করেন।

আরও পড়ুনঃ  কারাবাও কাপের শিরোপা ধরে রাখার অভিযানে রাতে মাঠে নামছে ম্যানসিটি