ঢাকা ১১:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে দেশে ফিরিয়ে আনলো বি জি বি

মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির হাতে বিভিন্ন সময়ে আটক হওয়া ২৪ জেলেকে দেশে ফিরিয়ে এনেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ফেরত আসা জেলেদের মধ্যে ১৮ জন বাংলাদেশি ও ৬ জন রোহিঙ্গা নাগরিক রয়েছেন।

বুধবার (১৯ আগস্ট) সকালে বিজিবির একটি প্রতিনিধিদল নাফ নদীর শূন্যরেখায় গেলে আরাকান আর্মি আনুষ্ঠানিকভাবে ২৪ জেলেকে তাদের কাছে হস্তান্তর করে। পরে বিজিবি সদস্যরা তাদের টেকনাফ জেটিঘাটে নিয়ে আসেন।

আরও পড়ুনঃ  রাষ্ট্রপতির বেতন কত

যেভাবে দেশে ফিরলেন ২৪ জেলে

টেকনাফস্থ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া জানান, ২০২৫ সাল থেকে বিভিন্ন সময়ে নাফ নদী ও বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে অসাবধানতাবশত জলসীমা অতিক্রম করায় বেশ কয়েকজন জেলেকে আরাকান আর্মি আটক করে মিয়ানমারের অভ্যন্তরে বন্দি রাখে।

মানবিক বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিজিবির ধারাবাহিক কূটনৈতিক ও মধ্যস্থতার উদ্যোগের ফলে ধাপে ধাপে তাদের দেশে ফিরিয়ে আনা সম্ভব হচ্ছে। এরই ধারাবাহিকতায় বুধবার আরও ২৪ জেলেকে মুক্ত করে আনা হয়েছে।

আরও পড়ুনঃ  কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে দাদি-নাতনির মর্মান্তিক মৃত্যু

পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে

ফেরত আনা জেলেদের স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে পরিচয় যাচাই-বাছাই করা হচ্ছে। যাচাই শেষে তাদের নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তরের আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

এখনও আটক ৮৬ জেলে

বিজিবির পরিসংখ্যান অনুযায়ী, ১ জানুয়ারি ২০২৫ থেকে ১৯ আগস্ট ২০২৬ পর্যন্ত আরাকান আর্মি মোট ৪৩৪ জন জেলেকে আটক করেছে। তাদের মধ্যে ২২২ জন বাংলাদেশি এবং ২১২ জন রোহিঙ্গা নাগরিক।

আরও পড়ুনঃ  মিরপুরে অবৈধ বিদ্যুৎ সংযোগের বিরুদ্ধে অভিযান, জব্দ ৭০ ব্যাটারি

এর মধ্যে বিজিবির উদ্যোগে এখন পর্যন্ত ৩৪৮ জনকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। ফেরত আসাদের মধ্যে ১৫৭ জন বাংলাদেশি এবং ১৯১ জন রোহিঙ্গা।

তবে এখনও আরাকান আর্মির হেফাজতে ৮৬ জন জেলে রয়েছেন। তাদের মধ্যে ৬৫ জন বাংলাদেশি ও ২১ জন রোহিঙ্গা। আটক এসব জেলেকেও দেশে ফিরিয়ে আনতে প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

আরাকান আর্মির হাতে আটক ২৪ জেলেকে দেশে ফিরিয়ে আনলো বি জি বি

আপডেটের সময়: ০৪:১৭:৩৪ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬

মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির হাতে বিভিন্ন সময়ে আটক হওয়া ২৪ জেলেকে দেশে ফিরিয়ে এনেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ফেরত আসা জেলেদের মধ্যে ১৮ জন বাংলাদেশি ও ৬ জন রোহিঙ্গা নাগরিক রয়েছেন।

বুধবার (১৯ আগস্ট) সকালে বিজিবির একটি প্রতিনিধিদল নাফ নদীর শূন্যরেখায় গেলে আরাকান আর্মি আনুষ্ঠানিকভাবে ২৪ জেলেকে তাদের কাছে হস্তান্তর করে। পরে বিজিবি সদস্যরা তাদের টেকনাফ জেটিঘাটে নিয়ে আসেন।

আরও পড়ুনঃ  নগদে ম্যানেজার পদে নিয়োগ, আবেদন করা যাবে ৩০ আগস্ট পর্যন্ত

যেভাবে দেশে ফিরলেন ২৪ জেলে

টেকনাফস্থ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া জানান, ২০২৫ সাল থেকে বিভিন্ন সময়ে নাফ নদী ও বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে অসাবধানতাবশত জলসীমা অতিক্রম করায় বেশ কয়েকজন জেলেকে আরাকান আর্মি আটক করে মিয়ানমারের অভ্যন্তরে বন্দি রাখে।

মানবিক বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিজিবির ধারাবাহিক কূটনৈতিক ও মধ্যস্থতার উদ্যোগের ফলে ধাপে ধাপে তাদের দেশে ফিরিয়ে আনা সম্ভব হচ্ছে। এরই ধারাবাহিকতায় বুধবার আরও ২৪ জেলেকে মুক্ত করে আনা হয়েছে।

আরও পড়ুনঃ  কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে দাদি-নাতনির মর্মান্তিক মৃত্যু

পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে

ফেরত আনা জেলেদের স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে পরিচয় যাচাই-বাছাই করা হচ্ছে। যাচাই শেষে তাদের নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তরের আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

এখনও আটক ৮৬ জেলে

বিজিবির পরিসংখ্যান অনুযায়ী, ১ জানুয়ারি ২০২৫ থেকে ১৯ আগস্ট ২০২৬ পর্যন্ত আরাকান আর্মি মোট ৪৩৪ জন জেলেকে আটক করেছে। তাদের মধ্যে ২২২ জন বাংলাদেশি এবং ২১২ জন রোহিঙ্গা নাগরিক।

আরও পড়ুনঃ  শাহরুখ খানের ‘মান্নাত’ থেকে ৮ ফুট লম্বা সাপ উদ্ধার