ঢাকা ০২:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

গাজা পরিকল্পনা প্রত্যাখ্যান, ইসরাইলের বিরুদ্ধে ৮ মুসলিম দেশের কড়া প্রতিবাদ

  • প্রতিবেদকের নাম
  • আপডেটের সময়: ১০:০৬:০৫ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬
  • ২০ সময় দেখুন

গাজা নিয়ে প্রস্তাবিত শান্তি পরিকল্পনা এবং ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার উদ্যোগ প্রত্যাখ্যান করেছে ইসরাইল। দেশটির এমন অবস্থানের কঠোর সমালোচনা করেছে পাকিস্তান, সৌদি আরব, মিসরসহ আটটি মুসলিম দেশ।

সোমবার (১৭ আগস্ট) দেওয়া এক যৌথ বিবৃতিতে দেশগুলো বলেছে, ইসরাইলের এই অবস্থান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত সমন্বিত শান্তি পরিকল্পনা থেকে সরে যাওয়ারই ইঙ্গিত। একই সঙ্গে এর ফলে পরিকল্পনাটির বাস্তবায়নও হুমকির মুখে পড়েছে।

আরও পড়ুনঃ  ট্রাইব্যুনালে সাক্ষ্য: হাসপাতালে গিয়ে ছেলের গুলিবিদ্ধ লাশ পান বাবা

বিবৃতিতে বলা হয়, ইসরাইলের প্রত্যাখ্যান গাজা ও অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে শান্তি প্রতিষ্ঠার কূটনৈতিক প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করছে। শান্তি প্রক্রিয়ায় নতুন করে জটিলতা তৈরির জন্য ইসরাইলের অবস্থানকে দায়ী করেছে দেশগুলো।

আরও পড়ুনঃ  হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ৮ শিশুর মৃত্যু, আক্রান্ত ৭৯৮

আট মুসলিম দেশ আরও জানায়, ফিলিস্তিনি গোষ্ঠীগুলোর রোডম্যাপ গ্রহণ ছিল বৃহত্তর একটি কূটনৈতিক উদ্যোগের অংশ। ইসরাইলের বর্তমান অবস্থান সেই উদ্যোগের জন্য সরাসরি হুমকি তৈরি করেছে।

আরও পড়ুনঃ  মামলা থাকলে মিলবে না নীতি সহায়তা, আগে প্রত্যাহার বাধ্যতামূলক

তাদের মতে, ফিলিস্তিনে ন্যায়সংগত ও দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠার একমাত্র কার্যকর পথ হলো দুই রাষ্ট্রভিত্তিক সমাধান

বিবৃতিতে সংশ্লিষ্ট সব পক্ষকে রোডম্যাপ বাস্তবায়নে সহযোগিতা এবং শান্তি পরিকল্পনা এগিয়ে নিতে চলমান কূটনৈতিক প্রচেষ্টায় সক্রিয়ভাবে যুক্ত হওয়ার আহ্বান জানানো হয়েছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

গাজা পরিকল্পনা প্রত্যাখ্যান, ইসরাইলের বিরুদ্ধে ৮ মুসলিম দেশের কড়া প্রতিবাদ

আপডেটের সময়: ১০:০৬:০৫ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬

গাজা নিয়ে প্রস্তাবিত শান্তি পরিকল্পনা এবং ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার উদ্যোগ প্রত্যাখ্যান করেছে ইসরাইল। দেশটির এমন অবস্থানের কঠোর সমালোচনা করেছে পাকিস্তান, সৌদি আরব, মিসরসহ আটটি মুসলিম দেশ।

সোমবার (১৭ আগস্ট) দেওয়া এক যৌথ বিবৃতিতে দেশগুলো বলেছে, ইসরাইলের এই অবস্থান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত সমন্বিত শান্তি পরিকল্পনা থেকে সরে যাওয়ারই ইঙ্গিত। একই সঙ্গে এর ফলে পরিকল্পনাটির বাস্তবায়নও হুমকির মুখে পড়েছে।

আরও পড়ুনঃ  ট্রাইব্যুনালে সাক্ষ্য: হাসপাতালে গিয়ে ছেলের গুলিবিদ্ধ লাশ পান বাবা

বিবৃতিতে বলা হয়, ইসরাইলের প্রত্যাখ্যান গাজা ও অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে শান্তি প্রতিষ্ঠার কূটনৈতিক প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করছে। শান্তি প্রক্রিয়ায় নতুন করে জটিলতা তৈরির জন্য ইসরাইলের অবস্থানকে দায়ী করেছে দেশগুলো।

আরও পড়ুনঃ  ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে নিহত অন্তত ৩৮

আট মুসলিম দেশ আরও জানায়, ফিলিস্তিনি গোষ্ঠীগুলোর রোডম্যাপ গ্রহণ ছিল বৃহত্তর একটি কূটনৈতিক উদ্যোগের অংশ। ইসরাইলের বর্তমান অবস্থান সেই উদ্যোগের জন্য সরাসরি হুমকি তৈরি করেছে।

আরও পড়ুনঃ  টেক্সাসে মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২