ঢাকা ০৩:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
মেসেজে ‘কবুল’ বললেই কি বিয়ে সম্পন্ন হয়? ইসলাম কী বলছে টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিকের অভিযোগ, ১৫ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন চাইলেন হাইকোর্ট সরকারের আশ্বাসে আপাতত কর্মসূচি স্থগিত ককরোচ জনতা পার্টির দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশির মৃত্যু, হাসপাতালে একজন হাইকোর্টে খারিজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন বাতিলের রিট মাদক নির্মূলে সামাজিক আন্দোলনের আহ্বান মির্জা ফখরুলের দেশীয় প্রযুক্তির চিকিৎসা যন্ত্রে প্রধানমন্ত্রীর প্রশংসা, স্বাস্থ্য খাতে গবেষণায় সর্বোচ্চ গুরুত্বের ঘোষণা জাপানে ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি বাংলাদেশের বস্ত্রখাতে ৩০০ মিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী তুরস্কের সানকো ১৬ ডিসেম্বরই উদ্বোধনের লক্ষ্য, তৃতীয় টার্মিনালের প্রস্তুতি শেষ হবে সময়মতো
বিজ্ঞাপন:
📰 Dainikbishawsongbad.com— দেশ ও বিশ্বের সর্বশেষ খবর, ব্রেকিং নিউজ, রাজনীতি, খেলাধুলা, বিনোদন, আন্তর্জাতিক সংবাদ ও গুরুত্বপূর্ণ সকল আপডেট পেতে প্রতিদিন ভিজিট করুন 🌍 নির্ভরযোগ্য ও দ্রুত সংবাদ পরিবেশনে আমরা সবসময় আপনার পাশে। 📢 আপনার ব্যবসা বা প্রতিষ্ঠানের প্রচারের জন্য ব্যানার বিজ্ঞাপন ও স্পন্সর পোস্ট সুবিধা রয়েছে। 🌐 DainikBishwaSongbad.com

ছবিতে মুগ্ধতা ছড়ালেন পূজা চেরি, ফের আলোচনায় বাগদানের গুঞ্জন

নতুন কিছু ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কাড়লেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী পূজা চেরি। প্রকৃতির সবুজ পরিবেশে তোলা ছবিগুলো সামাজিক মাধ্যমে প্রকাশের পরপরই ব্যাপক সাড়া ফেলেছে। তার স্বাভাবিক সৌন্দর্য, হাসিমাখা মুখ ও সাদামাটা সাজ ভক্তদের প্রশংসা কুড়িয়েছে।

সম্প্রতি নিজের ফেসবুক পেজে ছবিগুলো শেয়ার করেন পূজা চেরি। ছবিতে তাকে সাদা রঙের ওপর সবুজ ও নীল নকশার সালোয়ার-কামিজে দেখা যায়। খোলা চুল ও প্রাকৃতিক পরিবেশে তার প্রাণবন্ত উপস্থিতি অনুরাগীদের মুগ্ধ করেছে।

আরও পড়ুনঃ  বন্যার্তদের পাশে দাঁড়াতে শিল্পকলায় রুনা লায়লার আবেগঘন একক কনসার্ট

ছবির ক্যাপশনে তিনি লেখেন, “Becoming a better version of myself, one smile at a time.” অর্থাৎ, “প্রতিটি হাসির মাধ্যমে নিজেকে আরও ভালোভাবে গড়ে তুলছি।” ইতিবাচক এই বার্তাটিও ভক্তদের মধ্যে বেশ প্রশংসিত হয়েছে।

ছবি প্রকাশের কিছুক্ষণের মধ্যেই পোস্টটিতে হাজারো প্রতিক্রিয়া ও মন্তব্য জমা পড়ে। অনেকেই তার নতুন লুককে ‘সাদামাটার মধ্যে অসাধারণ’ বলে অভিহিত করেছেন।

আরও পড়ুনঃ  ‘পথের পাঁচালী’ দেখে মুগ্ধ নোলান, সত্যজিৎ রায়কে বললেন কিংবদন্তি নির্মাতা

বাগদানের গুঞ্জন ফের আলোচনায়

নতুন ছবির পাশাপাশি আবারও আলোচনায় এসেছে পূজা চেরির ব্যক্তিগত জীবন। সম্প্রতি সামাজিক মাধ্যমে দেওয়া একটি রহস্যময় স্টোরিকে ঘিরে নতুন করে বাগদানের গুঞ্জন ছড়িয়ে পড়ে। অনেকের ধারণা, পারিবারিকভাবে তার বাগদান সম্পন্ন হয়েছে এবং তিনি জীবনের নতুন অধ্যায়ের প্রস্তুতি নিচ্ছেন।

তবে এ বিষয়ে অভিনেত্রীর পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি এ বিষয়ে মন্তব্য করেননি।

আরও পড়ুনঃ  বিজ্ঞাপনের চুক্তির প্রলোভনে ডেকে নির্যাতনের অভিযোগ, থানায় অভিনেত্রী স্নিগ্ধার মামলা

এর আগে একটি পডকাস্টে পূজা চেরি জানিয়েছিলেন, পারিবারিকভাবে একবার তার বাগদান হয়েছিল। তবে তিনি স্পষ্টভাবে বলেন, বিয়ের মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কখনো গোপনে নেবেন না। বিয়ে করলে সবার সঙ্গে সেই সুখবর ভাগ করে নেবেন।

ফলে নতুন ছবি এবং পুরোনো মন্তব্যকে ঘিরে আবারও তার বাগদানের বিষয়টি শোবিজ অঙ্গনে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। তবে গুঞ্জনের সত্যতা জানতে এখনো ভক্তদের অপেক্ষা করতে হচ্ছে।

T ag

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

জনপ্রিয় পোস্ট

মেসেজে ‘কবুল’ বললেই কি বিয়ে সম্পন্ন হয়? ইসলাম কী বলছে

ছবিতে মুগ্ধতা ছড়ালেন পূজা চেরি, ফের আলোচনায় বাগদানের গুঞ্জন

আপডেটের সময়: ১০:৩৮:৫৩ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬

নতুন কিছু ছবি প্রকাশ করে আবারও ভক্তদের নজর কাড়লেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী পূজা চেরি। প্রকৃতির সবুজ পরিবেশে তোলা ছবিগুলো সামাজিক মাধ্যমে প্রকাশের পরপরই ব্যাপক সাড়া ফেলেছে। তার স্বাভাবিক সৌন্দর্য, হাসিমাখা মুখ ও সাদামাটা সাজ ভক্তদের প্রশংসা কুড়িয়েছে।

সম্প্রতি নিজের ফেসবুক পেজে ছবিগুলো শেয়ার করেন পূজা চেরি। ছবিতে তাকে সাদা রঙের ওপর সবুজ ও নীল নকশার সালোয়ার-কামিজে দেখা যায়। খোলা চুল ও প্রাকৃতিক পরিবেশে তার প্রাণবন্ত উপস্থিতি অনুরাগীদের মুগ্ধ করেছে।

আরও পড়ুনঃ  ‘পথের পাঁচালী’ দেখে মুগ্ধ নোলান, সত্যজিৎ রায়কে বললেন কিংবদন্তি নির্মাতা

ছবির ক্যাপশনে তিনি লেখেন, “Becoming a better version of myself, one smile at a time.” অর্থাৎ, “প্রতিটি হাসির মাধ্যমে নিজেকে আরও ভালোভাবে গড়ে তুলছি।” ইতিবাচক এই বার্তাটিও ভক্তদের মধ্যে বেশ প্রশংসিত হয়েছে।

ছবি প্রকাশের কিছুক্ষণের মধ্যেই পোস্টটিতে হাজারো প্রতিক্রিয়া ও মন্তব্য জমা পড়ে। অনেকেই তার নতুন লুককে ‘সাদামাটার মধ্যে অসাধারণ’ বলে অভিহিত করেছেন।

আরও পড়ুনঃ  সালমান শাহ হত্যা : ১১ জনের বিরুদ্ধে প্রতিবেদন ৩০ আগস্ট