বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ বর্তমানে ফ্রান্সের রাজধানী প্যারিসে অবস্থান করছেন। ভ্রমণের মুহূর্তগুলো তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন। আইফেল টাওয়ারের সামনে তোলা একগুচ্ছ ছবি প্রকাশ করে ক্যাপশনে লিখেছেন, ‘Postcard from Paris’।
প্যারিস সফরে ফারিণের পোশাকে ছিল ইউরোপীয় ফ্যাশনের ছোঁয়া। উজ্জ্বল লাল রঙের মিডি স্কার্টের সঙ্গে তিনি পরেছিলেন ক্রিম-বেইজ রঙের স্লিভলেস স্ট্রাকচার্ড ওয়েস্টকোট, যা তার লুকে এনে দিয়েছে ক্লাসিক ও পরিশীলিত আবেদন।
ওয়েস্টকোটের সামনের সারিবদ্ধ সোনালি বোতামের নকশা পুরো পোশাকটিকে দিয়েছে মিলিটারি-অনুপ্রাণিত এক অভিজাত লুক।
পোশাকের সঙ্গে তিনি বেছে নিয়েছিলেন কালো ব্যালে ফ্ল্যাট জুতা এবং চোখে ছিল কালো রোদচশমা। সরল কিন্তু রুচিশীল এই সাজ তার ভ্রমণধর্মী উপস্থিতিকে আরও আকর্ষণীয় করে তুলেছে।
ভারী অলংকার বা গাঢ় মেকআপের পরিবর্তে তাসনিয়া ফারিণ স্বাভাবিক লুককেই প্রাধান্য দিয়েছেন। খোলা চুল ও হালকা মেকআপে তার পুরো উপস্থিতি ছিল স্নিগ্ধ, স্বাভাবিক এবং ভ্রমণের পরিবেশের সঙ্গে মানানসই।
প্যারিসের ঐতিহাসিক আইফেল টাওয়ারকে পটভূমিতে রেখে তোলা ছবিগুলো ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের প্রশংসা কুড়িয়েছে।
প্রতিবেদকের নাম 


























